আমেরিকা , শুক্রবার, ২০ মার্চ ২০২৬ , ৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যুক্তরাষ্ট্রে আজ ঈদ ডেট্রয়েটে নতুন আমুর বাঘিনী ‘দারিয়া’ আগমন, চিড়িয়াখানায় উচ্ছ্বাস  মিশিগানে হামের প্রাদুর্ভাব, স্বাস্থ্য কর্মকর্তাদের সতর্কবার্তা সাম্পটার টাউনশিপে প্রাণঘাতী গুলিবর্ষণ : তরুণী নিহত, সন্দেহভাজন গ্রেপ্তার ডেট্রয়েট আরএক্স কিডস : প্রথম মাসেই ১,০০০-এরও বেশি মায়ের হাতে ১ মিলিয়ন ডলার মানব পাচার রোধে মিশিগানে গোস্ট টিমের নতুন কৌশল ইউএম শিক্ষার্থীর মৃত্যু : ঠান্ডা ও অ্যালকোহলের প্রভাবে প্রাণহানি ক্যান্টন টাউনশিপে ট্রাক্টর-ট্রেলার ও পিকআপের সংঘর্ষে আগুন, আহত ৯ ফার্নডেলে কমিউটার ট্রেনের ধাক্কায় পথচারীর মৃত্যু ৪ ফুট তুষারে ঢেকে গেল মিশিগান, জরুরি অবস্থা ঘোষণা সেন্টার লাইনে স্ত্রীকে গুলি করে হত্যা, স্বামী গ্রেপ্তার গ্র্যান্ড র‍্যাপিডসে ভুয়া পরিচয়পত্র বাণিজ্য, অভিযুক্তের জেল মিশিগানে হাসপাতালের নিরাপত্তা কর্মীকে গুলি, কিশোর অভিযুক্ত আপার পেনিনসুলা তুষারঝড়ে বিপর্যয়, অচল রাস্তা ও বিদ্যুৎহীন হাজারো মানুষ ডেট্রয়েটে ভাঙা বোতলে নৃশংস হত্যা, দু’জনের বিরুদ্ধে অভিযোগ গঠন স্নোপ্লাওয়ে ধাক্কা, দ্বিতীয় সংঘর্ষে নিহত ফার্মিংটনের বাসিন্দা ক্লিনটন টাউনশিপে গুলিতে নারী-পুরুষ নিহত, তদন্তে পুলিশ ডেট্রয়েটে ভয়াবহ গাড়ি  দুর্ঘটনায় তিন ওয়েইন স্টেট  শিক্ষার্থী নিহত, আহত ১ প্রধানমন্ত্রী ১৪ এপ্রিল উদ্বোধন করবেন ‘কৃষক কার্ড’ কর্মসূচি সংসদের মুলতবি অধিবেশন শুরু
 মাধবপুরে যুবলীগের পথসভায় শেখ ফজলে শামস পরশ

জাতীয় সংসদ নির্বাচন নিয়ে দেশী ও বিদেশী ষড়যন্ত্র চলছে

  • আপলোড সময় : ০২-০১-২০২৪ ০৯:১৯:১৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০২-০১-২০২৪ ০৯:১৯:১৬ পূর্বাহ্ন
জাতীয় সংসদ নির্বাচন নিয়ে দেশী ও বিদেশী ষড়যন্ত্র চলছে
মাধবপুর (হবিগঞ্জ) ২ জানুয়ারী : আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ যুবলীগের কর্মীদের উদ্দেশ্যে বলেন, এবারের নির্বাচন জননেত্রী শেখ হাসিনার জন্য বড় চ্যালেঞ্জ। জাতীয় সংসদ নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য দেশী ও বিদেশী কিছু ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র করে যাচ্ছে। তাই আমাদের আত্মতুষ্টি হওয়ার সুযোগ নেই। আমাদের কিছু কাজ আছে। দ্বাদশ সংসদ নির্বাচনকে সুষ্টু, গ্রহণযোগ্য ও অংশমূলক করার জন্য ৭ জানুয়ারী প্রত্যেক যুবলীগের কর্মীকে ২০জন করে ভোটার সঙ্গে নিয়ে ভোটের কেন্দ্রে যেতে হবে। 
তিনি দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্য বলেন, কাউকে বাঁধাও দিবেন না। জননেত্রী শেখ হাসিনা বলেছেন কোন প্রকার সংঘাত, হট্টগোল বরদাস্ত করা হবে না। এ ক্ষেত্রে জিরো টলারেন্স। সম্পূর্ণ রুপে যেকোন ধরনের সংঘাত পরিহার করতে হবে। সংঘাত হলে নির্বাচন গ্রহণযোগ্য হবে না। তিনি নেতাকর্মীদের  ভোটারদের কেন্দ্রে নিয়ে যাওয়ার দ্বায়িত্ব নিতে বলেন। 
তিনি আরও বলেন, হবিগঞ্জের মানুষ ভোটকে ভালবাসে। সব সময় নৌকা মার্কায় ভোট দিয়ে আসছে। এ জন্য হবিগঞ্জকে ২য় গোপালগঞ্জ বলা হয়। তাই আসন্ন নির্বাচনেও জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার মনোনীত হবিগঞ্জ-৪ আসনে নৌকার কান্ডারী বে-সামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এড.মাহবুব আলীকে নৌকা মার্কায় ভোট দিয়ে নির্বাচিত করার আহবান জানান। তিনি মঙ্গলবার দুপুরে হবিগঞ্জের মাধবপুর সদরে কিবরিয়া স্কোয়ারের সামনে পথসভায় হবিগঞ্জ-৪ আসনে নৌকার কান্ডারী বে-সামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এড.মাহবুব আলীর সমর্থনে যুবলীগ আয়েজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে এ কথা বলেন।
যুবলীগ মাধবপুর উপজেলা শাখার সভাপতি মোঃ ফারুক পাঠানের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন হবিগঞ্জ- ৪ আসনে নৌকার মনোনীত প্রার্থী বে-সামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এড.মাহবুব আলী, যুবলীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জোয়াদার সৈকত, হবিগঞ্জে জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসেন চৌধুরী অসীম, যুবলীগের কেন্দ্রীয় নেতা শেখ মিছির আলী, যুবলীগের সভাপতি উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম, সাধারণ সম্পাদক মঈন উদ্দিন চৌধুরী সুমন, সাবেক ভাইস চেয়ারম্যান শ্রীধাম দাশগুপ্ত মাধবপুর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আবুল কাশেম প্রমুখ।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আটলান্টিক সিটিতে জমজমাট “চাঁদ রাত মেহেদি উৎসব” 

আটলান্টিক সিটিতে জমজমাট “চাঁদ রাত মেহেদি উৎসব”