আমেরিকা , বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬ , ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফার্মিংটনে পিকআপ ট্রাকের ধাক্কায় কিশোর নিহত স্বাস্থ্য বিমায় বাড়তি ব্যয়ের মুখে  মিশিগানের ৪ লাখ মানুষ মিশিগানে আজ গরমের ছোঁয়া, বিকেলে বৃষ্টির সম্ভাবনা মিশিগানের সবচেয়ে নিরাপদ শহর রচেস্টার হিলস : কাউন্সিল প্রেসিডেন্ট ওয়াটারফোর্ডে বাসচালকের সংকট, ভোগান্তিতে শিক্ষার্থীরা মিশিগানে গিফট কার্ড জালিয়াতি, অভিযুক্ত ক্যালিফোর্নিয়ার ব্যক্তি স্টার্লিং হাইটসে অ্যাম্বুলেন্স-এসইউভি সংঘর্ষে রোগীর মৃত্যু, আহত ২ মিশিগানে শীতের ঘণ্টা বাজছে, বদলে যাচ্ছে দিন-রাতের হিসাব আগাম ভোটের প্রথম দিনেই ডেট্রয়েটে নতুন রেকর্ড সাউথফিল্ডে ভাইকে গুলি করে হত্যা, অভিযুক্ত ছোট ভাই মিশিগানে ভোটের প্রচারে ট্রাম্পের নিশানায় ডেমোক্র্যাটরা দুই শিক্ষার্থীর মৃত্যু, WMU-তে ফ্রাটারনিটির কার্যক্রম স্থগিত মিশিগানে ট্রাম্পের সমাবেশে  হাজারো মানুষের ভিড় ‘বাতাসে পরিবর্তনের আভাস’  মিশিগানে বললেন ওবামা ফার্মিংটনে আজ ‘থ্রিলার’ নাচে মাতবেন ৮০ জন মিশিগানজুড়ে সশরীরে আগাম ভোটগ্রহণ শুরু মিশিগানে শিল্প ভবনে বিস্ফোরণে নিহত ১ মিশিগানে ৬ লাখ ডলারের বিটকয়েন কেলেঙ্কারি, অভিযুক্ত ইলিনয়ের ব্যক্তি অ্যান আরবারে ট্রেনের সঙ্গে এসইউভির সংঘর্ষ, তদন্ত শুরু মিশিগানে সড়ক দুর্ঘটনায় নিহত ম্যারাথন দৌড়বিদ গ্রেস নোলান

পন্টিয়াকের হিট অ্যান্ড রানে এক ব্যক্তি নিহত

  • আপলোড সময় : ০৩-০১-২০২৪ ০১:৩১:৫৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৩-০১-২০২৪ ০১:৩১:৫৯ পূর্বাহ্ন
পন্টিয়াকের হিট অ্যান্ড রানে এক ব্যক্তি নিহত
পন্টিয়াক, ৩ জানুয়ারী : কর্মকর্তারা জানিয়েছেন, গতকাল সোমবার পন্টিয়াকের রাস্তা পার হওয়ার সময় দুটি গাড়ির ধাক্কায় এক ব্যক্তি নিহত হয়েছেন। ওকল্যান্ড কাউন্টি শেরিফের ডেপুটিরা গাড়ি দুটির চালকদের সনাক্ত করতে জনসাধারণের সহায়তা চেয়েছেন। ভোর সাড়ে ৪টার দিকে পন্টিয়াক রোডের কাছে পেরি স্ট্রিটে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন তারা। 
পুলিশ জানিয়েছে, নিহত ব্যক্তির নাম এস্তেবান ক্রুজ লুসিয়ানো (৪১)। প্রাথমিক তদন্তে জানা গেছে, ক্রুজ এবং অন্য এক পথচারী রাস্তা পার হওয়ার সময় পুরোনো মডেল জিএমসি ইউকন বা শেভরোলেট তাহো তাকে ধাক্কা দেয়। পরে একটি ছোট পিকআপ ট্রাকও তাকে ধাক্কা দেয় বলে পুলিশ জানিয়েছে। উভয় গাড়ির চালকরা দুর্ঘটনাস্থলে থামতে ব্যর্থ হন এবং পেরি স্ট্রিটের দক্ষিণে ভ্রমণ চালিয়ে যান। ডেপুটি ও চিকিৎসকদের ওই এলাকায় ডাকা হয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, চিকিৎসকরা লুসিয়ানোকে হাসপাতালে নিয়ে যান। পরে তিনি আঘাতের কারণে মারা যান। যে কেউ এই ঘটনা বা এর সাথে জড়িত দুটি যানবাহন সম্পর্কে তথ্য থাকলে  মিশিগান ক্রাইম স্টপার্স এর 1-800-SPEAK-UP. এই নম্বরে কল করতে বলা হয়েছে।
Source & Photo: http://detroitnews.com
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
ফার্মিংটনে পিকআপ ট্রাকের ধাক্কায় কিশোর নিহত

ফার্মিংটনে পিকআপ ট্রাকের ধাক্কায় কিশোর নিহত