আমেরিকা , শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬ , ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেট্রয়েট চিড়িয়াখানায় জন্ম নেওয়া গরিলা শাবকের নাম ‘উসালা’ ঈদে মিলাদুন্নবী (সা.) ২৬ আগস্ট মার্কিন বিনিয়োগে ব্যবসাবান্ধব পরিবেশের আশ্বাস প্রধানমন্ত্রীর রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল  স্থগিত চেয়ে হাইকোর্টে রিট রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র ইসিতে জমা বিপ্লব কুমারসহ ছয় পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত খুলনায় যুবদল কর্মীকে গুলি করে হত্যা সিলেটে একই বাসায় তিনজন খুন আধিপত্যবাদবিরোধী নাগরিক সমাজ’-এর আত্মপ্রকাশ বাংলাদেশ-ভারত সম্পর্কে  ‘ফ্রেশ স্টার্ট’ চায় ঢাকা প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ঢাকায় ভারতের ‘র’ প্রধান পরাগ জৈন ওয়ারেনে পৃথক দুই ঘটনায় গুলিতে নিহত ২ : সন্দেহভাজনরা গ্রেপ্তার রোজভিলে বিয়ের অনুষ্ঠানে গোলাগুলি, আহত ৫ সৌদি আরবে অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশির মৃত্যু, পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর শোক এসএসসির ফল প্রকাশ, পাসের হার ৬২ শতাংশ সাউথফিল্ডের রেস্তোরাঁয় গুলিবর্ষণ, নিহত ২ লেক সেন্ট ক্লেয়ারে এক সাঁতারু নিখোঁজ মিশিগানে ড্রোন পরীক্ষার নতুন দুয়ার, ক্যাম্প গ্রেলিংকে স্বীকৃতি
আচরণবিধি লঙ্ঘন

ঝিনাইদহে নৌকার প্রার্থীসহ ৩ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

  • আপলোড সময় : ০৩-০১-২০২৪ ০১:১৯:১৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-০১-২০২৪ ০১:১৯:১৪ অপরাহ্ন
ঝিনাইদহে নৌকার প্রার্থীসহ ৩ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
আব্দুল হাই, আব্দুল হাকিম ও মাহমুদুল হাসান মামুন

ঝিনাইদহ, ৩ জানুয়ারি (ঢাকা পোস্ট) : আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে দায়ের করা মামলায় ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসনের নৌকা প্রতীকের প্রার্থী আব্দুল হাই ও তার দুই অনুসারীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। বুধবার (৩ জানুয়ারি) বিকেলে অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালতের বিচারক বৈজয়ন্ত বিশ্বাস এ আদেশ দেন। অপর দুইজন আসামি হলেন- শৈলকুপা উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হাকিম ও সারুটিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মাহমুদুল হাসান মামুন।
জানা গেছে, গত ২৪ ডিসেম্বর নির্বাচন কমিশনের আদেশে দায়ের করা মামলায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।
মামলায় অভিযোগ আনা হয়, শৈলকুপা থানাধীন ১৪নং দুধসর ইউনিয়নের ভাটই বাজারে সাপ্তাহিক হাটবারের দিনে বিকেল অনুমানিক ৪টার দিকে নৌকা প্রতীকের প্রার্থী আব্দুল হাইয়ের অনুসারীরা দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে মহাসড়কে মহড়া দেয় এবং জনগণের মনে ভীতির সঞ্চার করে। ফলে নির্বাচনী অনুসন্ধান কমিটির প্রতিবেদন অনুযায়ী আব্দুল হাই সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০০৮ এর বিধি ৮(ক), ১১(ক) ও বিধি ১২ এর লঙ্ঘন করেছেন।
আদালত সূত্রে জানা গেছে, গত ২৪ ডিসেম্বর অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালতে পৃথক দুটি মামলা করেন শৈলকুপা উপজেলা নির্বাচন কর্মকর্তা তায়জুল ইসলাম।
পরে গত ২৬ ডিসেম্বর আদালতে মামলা দুটির সমন জারি হয়। সেখানে তাদেরকে বুধবার সশরীরে হাজির হয়ে শুনানিতে অংশগ্রহণ করতে বলা হয়। তবে বুধবার বিকেল ৫টা পর্যন্তও তারা আদালতে হাজির না হওয়ায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরেয়ানা জারি করেন আদালত।
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
গণভোটের রায় বাস্তবায়ন রাজনৈতিক দলগুলোর দায়িত্ব: মিশিগানে জুবায়ের

গণভোটের রায় বাস্তবায়ন রাজনৈতিক দলগুলোর দায়িত্ব: মিশিগানে জুবায়ের