আমেরিকা , শনিবার, ০৭ নভেম্বর ২০২৬ , ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিশিগানের ১২৫ সেনাকে সীমান্তে পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র ষড়যন্ত্র মোকাবিলায় জাতীয় ঐক্যের ডাক প্রধানমন্ত্রীর গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা প্রধানমন্ত্রীর হোয়াইট হাউসে দীপাবলির আলো ছড়ালেন ট্রাম্প বাংলাদেশকে তাবেদার রাষ্ট্র  হতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী স্টার্লিং হাইটস থেকে ডেট্রয়েট পর্যন্ত যাত্রীবাহী ট্রেন চালুর উদ্যোগ নভেম্বরের মিশিগানে ঠান্ডা-উষ্ণের খেলা মনরো কাউন্টিতে গাড়ির ধাক্কায় পথচারী নিহত, বন্ধ I-75-এর একাংশ মিশিগানে মাটিতে জমল মৌসুমের প্রথম তুষার লোকসানের বোঝায় মিশিগানে বন্ধ হচ্ছে একের পর এক ইন্ডিপেন্ডেন্টস ফার্মেসি সিনেট থেকে এবার ববলহেডে এল-সায়েদ ডেট্রয়েটে ফের গুলিবর্ষণ,  প্রাণ গেল একজনের আরবি নাম, প্রগতিশীল রাজনীতি সব বাধা পেরিয়ে এল-সায়েদের জয় মিশিগানে ডেমোক্র্যাটদের ঐতিহাসিক  বিজয় : নির্বাচনে বইল ‘নীল ঢেউ’ ডেট্রয়েটে বড়দিনের উৎসবের প্রস্তুতি, ২০ নভেম্বর জমকালো ট্রি লাইটিং ইতিহাসের পাতায় আল-সায়েদ, গর্বিত মিশিগানের ভোটাররা মিশিগানে সিনেট নির্বাচনে আল-সায়েদের বাজিমাত জেমসকে হারিয়ে মিশিগানের গভর্নর বেনসন ডেট্রয়েটে বাড়ির ভেতর গুলিতে দুই বছরের শিশু গুরুতর আহত আই-৯৬ মহাসড়কে প্রাণঘাতী দুর্ঘটনা, নিহত ১
নতুনধারার কম্বল বিতরণকালে মোমিন মেহেদী

শত শত কোটি টাকা অপচয় করলেও জনতার পাশে নেই ক্ষমতালিপ্সু দলগুলো

  • আপলোড সময় : ০৪-০১-২০২৪ ১২:৩১:৫১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-০১-২০২৪ ১২:৩১:৫১ অপরাহ্ন
শত শত কোটি টাকা অপচয় করলেও জনতার পাশে নেই ক্ষমতালিপ্সু দলগুলো
ঢাকা, ৪ জানুয়ারী : নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন, শত শত কোটি টাকা অপচয় করলেও জনতার পাশে নেই ক্ষমতালিপ্সু দলগুলো। ভাসমান-নিন্মবিত্তদের মাঝে রাতভর কম্বল বিতরণের মধ্য দিয়ে নতুনধারা বাংলাদেশ এনডিবির ১১ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ১০ দিনব্যাপী কর্মসূচির শেষে তিনি উপরোক্ত কথা বলেন। ৩ জানুয়ারি রাত থেকে ৪ জানুয়ারি ভোর পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় ফুটপাতে হেঁটে হেঁটে কম্বল বিতরণ করেছেন নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী, নতুনধারার প্রেসিডিয়াম মেম্বার বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, সদস্য জোবায়ের মাতুব্বর প্রমুখ।
এসময় মোমিন মেহেদী বলেন, নির্মম হলেও সত্য এক পক্ষ নির্বাচন নিয়ে, আরেকপক্ষ নির্বাচন বানচালের জন্য মরিয়া হয়ে উঠেছে, অথচ ছাত্র-যুব-জনতা অর্থনৈতিকভাবে চরম হতাশার মধ্যে দিনাতিপাত করছে। নির্বাচনের নামে ২ হাজার কোটি আর বানচালের নামে শত শত কোটি টাকা অপচয় করছে দেশের মানুষের বিরুদ্ধে অবস্থান নেয়া ক্ষমতালিপ্সু দল ও দলের নেতাকর্মীরা। এসময় গণমাধ্যমের সাথে আলাপকালে তিনি আরো বলেন, ২০১২ সালের ৩০ ডিসেম্বর জাতীয় প্রেসক্লাব থেকে আত্মপ্রকাশ করার পর থেকে নতুনধারা বাংলাদেশ এনডিবি বাংলাদেশের গণমানুষের পাশে ছিলো, আগামীতেও থাকবে বলে আমরা দৃঢ়ভাবে অঙ্গীকারাবদ্ধ।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
মিশিগান কালী বাড়িতে আজ তৃষার সুরের মূর্ছনা

মিশিগান কালী বাড়িতে আজ তৃষার সুরের মূর্ছনা