আমেরিকা , মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ , ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যেখানে শেষ হয়েছিল জীবন, সেখানেই জেগে রইল জ্যাকোয়ার স্মৃতি বিদ্যুৎ ফিরলেও MSU-তে  কাটেনি বিপর্যয়ের রেশ শরতের শুরুতেই শীতল মিশিগান, সপ্তাহজুড়ে কম তাপমাত্রা নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ডেট্রয়েটে নারীকে ছুরিকাঘাতে হত্যা, সন্দেহভাজন আটক ৩৫ সফরসঙ্গী নিয়ে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী  দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর ঘটনায় এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী গ্রেপ্তার আই-৬৯৬ সংস্কারে অগ্রগতি, বছরের শেষে খুলছে লাহসার–আই-৭৫ অংশ পন্টিয়াকে পারিবারিক বিরোধে গুলিতে নিহত ১, আহত ১ হেফাজতে ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুেলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার দুই জানাজা শেষে চিরনিদ্রায়  শায়িত হলো অপ্রতিম ডেট্রয়েট বিমানবন্দরে একের পর এক ক্ষতিকর কীটপতঙ্গ আটক লেক ওরিয়ন হাই স্কুলে ব্যাকপ্যাকে গুলিভর্তি বিবি গান, আটক ছাত্রী বঞ্চনার পথ পেরিয়ে খুলনার ডিআইজি রেজাউল করিম গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’: ট্রাম্প ডেট্রয়েটে গাড়ি দুর্ঘটনাকে ঘিরে বর্ণবাদ ও হুমকির অভিযোগ ঢাকায় মসজিদে গোপন বৈঠক, ২৩ জন আটক মিশিগানের অধিকাংশ ভোটার ট্রাম্পের কানাডা শুল্কের বিপক্ষে ১লা নভেম্বর ডে-লাইট সেভিং টাইম শেষ হচ্ছে দুর্ঘটনায় মিশিগানের শীর্ষে ১৮½ মাইল-ভ্যান ডাইক

আটলান্টিক সিটির বোর্ড অব এডুকেশন-এর পর্ষদ পুনর্গঠনকল্পে সভা 

  • আপলোড সময় : ০৫-০১-২০২৪ ০১:৩০:২৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৫-০১-২০২৪ ০১:৩০:২৩ পূর্বাহ্ন
আটলান্টিক সিটির বোর্ড অব এডুকেশন-এর পর্ষদ পুনর্গঠনকল্পে সভা 
আটলান্টিক সিটি, ৫ জানুয়ারী : নিউ জার্সি রাজ্যের আটলান্টিক সিটির বোর্ড অব এডুকেশন এর পর্ষদ পুনর্গঠনকল্পে এক সভা গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় অনুষ্ঠিত হয়। আটলান্টিক সিটির ১৩০০ আটলান্টিক এভিনিউস্থ সিটি সেন্টার ভবনের ষষ্ঠ তলায় অবস্থিত বোর্ড অব এডুকেশন এর সভা কক্ষে এই পর্ষদ সভা অনুষ্ঠিত হয়। পর্ষদ সভা সঞ্চালনা করেন পর্ষদ সদস্য সচিব এনজি ব্রাউন। পর্ষদ সভায় পর্ষদ সদস্য শে স্টিল, প্যাট্রিসিয়া বেইলি, রুথ বায়ারড, সুব্রত চৌধুরী, ওয়ালটার জনসন, টরেস মেফিল্ড, হলিশা ব্রিজারস, কাশওয়ান ম্যাকিনলে ও  মোঃ এ  সিদ্দীক উপস্থিত ছিলেন।

সভায় গত নভেম্বর মাসে অনুষ্ঠিত আটলান্টিক সিটি স্কুল বোর্ড নির্বাচনে বিজয়ী তিনজন সদস্য শপথ নেন। আটলান্টিক সিটি বোর্ড অব এডুকেশনের সলিসিটর মিসেস ট্রেসি রিলি তাদেরকে শপথ বাক্য পাঠ করান, পরে তারা পর্ষদ সভায় যোগ দেন। পর্ষদ সভায় পর্ষদ সদস্যরা চলতি বছরের জন্য শে স্টিলকে পর্ষদ সভাপতি ও ওয়ালটার জনসনকে সহ সভাপতি নির্বাচিত করেন।
পর্ষদ সভায় আটলান্টিক সিটি বোর্ড অব এডুকেশন এর  সুপারিনটেন্ডেন্ট ড: মিসেস লা কোয়েটা স্মল সহ অন্যান্য কর্মকর্তাগন ও  বিভিন্ন কমিউনিটির গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বাবা-মায়ের স্বপ্ন ছুঁয়ে বিশ্বশিক্ষার অঙ্গনে হ্যামট্রাম্যাকের চার বাংলাদেশি কন্যা

বাবা-মায়ের স্বপ্ন ছুঁয়ে বিশ্বশিক্ষার অঙ্গনে হ্যামট্রাম্যাকের চার বাংলাদেশি কন্যা