আমেরিকা , বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬ , ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ব্যাটল ক্রিকের স্কুলে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীর বন্দুক থেকে গুলি ল্যান্সিংয়ে বাস স্টেশনে বোমা হামলার মিথ্যা হুমকি, ইলিনয়ের নারীকে সাজা দুর্ঘটনায় কয়েক ঘণ্টা বন্ধ, আবার খুলল ম্যাকিনাক ব্রিজ ৫ ধাপ পিছিয়ে ইউ-এম, তবু ‘বেস্ট ভ্যালু’তে মিশিগানে সেরা মিশিগানে ICE-এর থামানোর চেষ্টা, পালাতে গিয়ে দুর্ঘটনায় চালকের মৃত্যু জাতিসংঘের সাধারণ বিতর্কে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ম্যাকম্ব কাউন্টিতে প্রসাধনী চুরির অভিযোগে দুইজন গ্রেপ্তার যেখানে শেষ হয়েছিল জীবন, সেখানেই জেগে রইল জ্যাকোয়ার স্মৃতি বিদ্যুৎ ফিরলেও MSU-তে  কাটেনি বিপর্যয়ের রেশ শরতের শুরুতেই শীতল মিশিগান, সপ্তাহজুড়ে কম তাপমাত্রা নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ডেট্রয়েটে নারীকে ছুরিকাঘাতে হত্যা, সন্দেহভাজন আটক ৩৫ সফরসঙ্গী নিয়ে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী  দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর ঘটনায় এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী গ্রেপ্তার আই-৬৯৬ সংস্কারে অগ্রগতি, বছরের শেষে খুলছে লাহসার–আই-৭৫ অংশ পন্টিয়াকে পারিবারিক বিরোধে গুলিতে নিহত ১, আহত ১ হেফাজতে ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুেলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার দুই জানাজা শেষে চিরনিদ্রায়  শায়িত হলো অপ্রতিম ডেট্রয়েট বিমানবন্দরে একের পর এক ক্ষতিকর কীটপতঙ্গ আটক লেক ওরিয়ন হাই স্কুলে ব্যাকপ্যাকে গুলিভর্তি বিবি গান, আটক ছাত্রী

ডামী নির্বাচন বন্ধের দাবীতে, ব্রিটিশ পার্লামেন্টের সামনে যুক্তরাজ্য  বিএনপি’র বিক্ষোভ 

  • আপলোড সময় : ০৫-০১-২০২৪ ০১:৪৯:৫৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-০১-২০২৪ ০১:৫২:১৮ অপরাহ্ন
ডামী নির্বাচন বন্ধের দাবীতে, ব্রিটিশ পার্লামেন্টের সামনে যুক্তরাজ্য  বিএনপি’র বিক্ষোভ 
লন্ডন,৫ জানুয়ারী :  ৭ই জানুয়ারীর সিলেকশনের ডামী মার্কা নির্বাচনের প্রতিবাদে এবং নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচনের দাবীতে যুক্তরাজ্য বিএনপি’র উদ্যোগে আজ বৃহস্পতিবার ব্রিটিশ পার্লামেন্টের সামনে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। লন্ডনের বিভিন্ন এলাকা থেকে যুক্তরাজ্য বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজারো নেতা কর্মী বৈরি আবহাওয়া ও ঠান্ডাকে উপেক্ষা করে খন্ড, খন্ড মিছিল সহকারে ব্রিটিশ পার্লামেন্টের সামনে জড়ো হয়। বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, ৭ই জানুয়ারী ডামী নির্বাচন বর্জন ও নির্বাচনের তফসিল বাতিল, বিরোধী রাজনৈতিক নেতা কর্মীদের মুক্তি, সরকারের পদত্যাগ ও নিরপেক্ষ সরকারের দাবী সম্বলিত ব্যানার, বিভিন্ন প্লে-কার্ড, ফেস্টুন নিয়ে স্লোগানে, স্লোগানে প্রকম্পিত করে তুলে ব্রিটিশ পার্লামেন্টের সম্মুখ। 

বিক্ষোভ সমাবেশ শেষে যুক্তরাজ্য বিএনপি’র সাধারন সম্পাদক কয়ছর এম আহমেদের পরিচালনায় সমাপনী বক্তব্য রাখেন যুক্তরাজ্য বিএনপি’র সভাপতি এম এ মালেক । তিনি বিভিন্ন তথ্য প্রমানের ভিত্তিতে আওয়ামীলীগ সরকারের দূর্নীতি ও দূশাসনের চিত্র, আওয়ামীলীগ সরকার প্রধানের ক্ষমতাকে দীর্ঘায়িত করতে জনগনের ট্যাক্সের টাকা অপচয়ের মাধ্যমে আরেকটি প্রহসনের ডামী নির্বাচন আয়োজনের তীব্র সমালোচনা করেন।
তিনি ৭ই জানুয়ারীর নির্বাচনে বাংলাদেশের ভোটার ও জনগনকে বর্জন এবং বিএনপির ডাকে সারাদেশে সর্বাত্মক হরতাল সফল করার আহ্বান জানান। বিক্ষোভ সমাবেশে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য বিএনপি’র সহ সভাপতি মুজিবুর রহমান মুজিব, সিনিয়র যুগ্ম সম্পাদক পারভেজ মল্লিক, যুগ্ম সম্পাদক খসরুজ্জামান খসরু, যুক্তরাজ্য যুবদলের সভাপতি রহিম উদ্দিন, সাধারন সম্পাদক আফজাল হোসেন, যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের সভাপতি নাসির আহমেদ শাহীন, সাধারন সম্পাদক আবুল হোসেন, যুক্তরাজ্য বিএনপি’র প্রচার সম্পাদক ডালিয়া বিনতে লাকুরিয়া, লন্ডন সিটি যুবদলের সভাপতি কাজী তাজ উদ্দিন আহমদ আকমাল, যুক্তরাজ্য যুবদলের যোগাযোগ বিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান রিয়াজ, লন্ডন সিটি যুবদলের সিনিয়র সহ সভাপতি মোঃ সাইফুর রহমান জুয়েল, লন্ডন মহানগর যুবদলের যুগ্ম সম্পাদক মোঃ নাজমুল হক তুষার, মোঃ শহিদুল ইসলাম লিটন, মোঃ আবু বকর সিদ্দিক প্রমূখ।






 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মিশিগানে মুনা এপিজে অ্যাকশনের উদ্যোগে ভোটার সচেতনতা কর্মসূচি

মিশিগানে মুনা এপিজে অ্যাকশনের উদ্যোগে ভোটার সচেতনতা কর্মসূচি