আমেরিকা , বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬ , ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নির্বাচন ও গণভোটের নিরাপত্তা জানলেন নতুন মার্কিন রাষ্ট্রদূত শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত ৩৫০ মিলিয়ন ডলারের আই-৯৪ সংস্কার প্রকল্প শুরু হচ্ছে মিশিগানে ডেট্রয়েটে আইসিই সীমাবদ্ধতার পথ খুঁজছেন কাউন্সিল সদস্যরা ডেটা সেন্টার স্থাপনে স্থগিতাদেশ জারি করল স্টার্লিং হাইটস হাজেল পার্কে আইসিই অভিযানে ভেনেজুয়েলীয় নাগরিক গ্রেপ্তার পার্টি ও শব্দদূষণ নিয়ন্ত্রণে স্টার্লিং হাইটস ভাড়ার নিয়ম পুনর্বিবেচনা করছে ওয়ারেনে স্বামী হত্যার অভিযোগে নারী অভিযুক্ত, আদালতে অভিযোগ গঠন আয়ে অগ্রগতি কিছু শহরে, তবে রাজ্যজুড়ে পিছিয়ে মিশিগান ডেটা সেন্টার অনুমোদনে সাময়িক নিষেধাজ্ঞার কথা ভাবছে স্টার্লিং হাইটস প্লট দুর্নীতি : হাসিনা-টিউলিপ-আজমিনা-ববির বিভিন্ন মেয়াদে কারাদণ্ড একুশের গানেই শুরু হলো ভাষার মাস ষড়যন্ত্র করে জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে ডেট্রয়েটে বাড়ির মূল্যায়ন পদ্ধতিতে বড় পরিবর্তনের ঘোষণা মেয়র শেফিল্ডের ক্লিনটন টাউনশিপে পারিবারিক বিবাদে গুলিতে এক নারী নিহত যারা গুপ্ত ছিল, তারাই আজ ‘গুপ্ত-সুপ্ত’ বলছে : ডা: শফিকুর রহমান ‘দেখামাত্র বলবেন—গুপ্ত তোমরা’ : সিরাজগঞ্জে তারেক রহমান নির্বাচনকালীন নিরাপত্তায় মাঠে ৩৭ হাজারের বেশি বিজিবি “কোনো কাজ নয়, কোনো স্কুল নয়”: আইসিই-এর বিরুদ্ধে ডেট্রয়েট উত্তাল বাংলাদেশের নির্বাচনের প্রেক্ষাপটে মার্কিন দূতাবাসের নিরাপত্তা সতর্কতা

সিলেটে ৭৫টি কেন্দ্রে গেল ব্যালট, বাকিগুলোতে কাল সকালে

  • আপলোড সময় : ০৬-০১-২০২৪ ০১:১২:৪৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-০১-২০২৪ ০১:১২:৪৯ অপরাহ্ন
সিলেটে ৭৫টি কেন্দ্রে গেল ব্যালট, বাকিগুলোতে কাল সকালে
সিলেট, ৬ জানুয়ারী : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণ আগামীকাল রবিবার (৭ জানুয়ারি)। সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ চলবে। এ লক্ষ্যে সার্বিক প্রস্তুতি সম্পন্ন করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও সংশ্লিষ্টরা। 
ভোটগ্রহণের লক্ষ্যে আজ শনিবার (৬ জানুয়ারি) দুপুরে সিলেট জেলা পরিষদ কার্যালয় প্রাঙ্গণ ও বিভিন্ন উপজেলায় স্থাপিত সহকারী কর্মকর্তার কার্যালয় থেকে নির্বাচনি সরঞ্জামাদি পৌছানোর কার্যক্রম শুরু হয়। বিকেলের মধ্যে সব কেন্দ্রে এসব সরঞ্জাম গিয়ে পৌঁছবে এবং প্রিজাইটিং ও আইনশৃঙ্খলা রক্ষাকারী সংশ্লিষ্ট টিম সেখানে রাতযাপন করবেন।
এদিকে, দূরত্ব বিবেচনায় সিলেটের ৬টি আসনের ৭৫টি কেন্দ্রে আজ শনিবার দুপুরে নির্বাচনি সরঞ্জামাদির পাশাপাশি ব্যালট প্যাপারও পাঠানো হয়েছে। বাকিগুলোতে শনিবার দিবাগত ভোররাত ৩টায় ব্যালট পাঠানো শুরু হবে।
জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা শেখ রাসেল হাসান বলেন- সিলেটের ৬টি আসনে ভোটগ্রহণের সার্বিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আজ বিকালের মধ্যে ব্যালট প্যাপার ছাড়া বাকি সব সরঞ্জাম গিয়ে প্রতিটি কেন্দ্র পৌঁছবে। আর ব্যালট পৌঁছবে আগামীকাল (রবিবার) সকাল ৬টার মধ্যে। তবে দূরত্ব বিবেচনায় সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে সিলেটের ৬টির মধ্যে ৪টি আসনের ৭ উপজেলার ৭৫টি কেন্দ্রে আজ অন্যান্য সরঞ্জামের সঙ্গে ব্যালট প্যাপারও পৌঁছানো হচ্ছে। কারণ এসব কেন্দ্রে ভোররাত ৩টায় পাঠানোর আগে সকাল ৮টার আগে গিয়ে পৌঁছবে না। 
শেখ রাসেল হাসান আরও বলেন সিলেটে ভোটগ্রহণ নির্বিঘ্ন ও সুষ্ঠু করতে সেনাবাহিনী, বিজিবি, র‍্যাব, পুলিশ ও আনসার বাহিনীয় মাঠে রয়েছে। এছাড়া নির্বাহী ম্যাজিস্ট্রেটদের অধীনস্থ স্ট্রাইকিং টিমও মাঠে রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স