আমেরিকা , শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬ , ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেট্রয়েট চিড়িয়াখানায় জন্ম নেওয়া গরিলা শাবকের নাম ‘উসালা’ ঈদে মিলাদুন্নবী (সা.) ২৬ আগস্ট মার্কিন বিনিয়োগে ব্যবসাবান্ধব পরিবেশের আশ্বাস প্রধানমন্ত্রীর রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল  স্থগিত চেয়ে হাইকোর্টে রিট রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র ইসিতে জমা বিপ্লব কুমারসহ ছয় পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত খুলনায় যুবদল কর্মীকে গুলি করে হত্যা সিলেটে একই বাসায় তিনজন খুন আধিপত্যবাদবিরোধী নাগরিক সমাজ’-এর আত্মপ্রকাশ বাংলাদেশ-ভারত সম্পর্কে  ‘ফ্রেশ স্টার্ট’ চায় ঢাকা প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ঢাকায় ভারতের ‘র’ প্রধান পরাগ জৈন ওয়ারেনে পৃথক দুই ঘটনায় গুলিতে নিহত ২ : সন্দেহভাজনরা গ্রেপ্তার রোজভিলে বিয়ের অনুষ্ঠানে গোলাগুলি, আহত ৫ সৌদি আরবে অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশির মৃত্যু, পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর শোক এসএসসির ফল প্রকাশ, পাসের হার ৬২ শতাংশ সাউথফিল্ডের রেস্তোরাঁয় গুলিবর্ষণ, নিহত ২ লেক সেন্ট ক্লেয়ারে এক সাঁতারু নিখোঁজ মিশিগানে ড্রোন পরীক্ষার নতুন দুয়ার, ক্যাম্প গ্রেলিংকে স্বীকৃতি

ব্যারিস্টার সুমনের কাছে বড় হার বিমান প্রতিমন্ত্রীর

  • আপলোড সময় : ০৭-০১-২০২৪ ১২:১৭:৩৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-০১-২০২৪ ১২:১৭:৩৪ অপরাহ্ন
ব্যারিস্টার সুমনের কাছে বড় হার বিমান প্রতিমন্ত্রীর
হবিগঞ্জ, ০৭ জানুয়ারি : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনে এবার ইতিহাস সৃষ্টি করলেন সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচিত ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। এই আসনে নৌকা প্রতীকের প্রার্থী বেসামরিক বিমান চলাচল ও পর্যটন প্রতিমন্ত্রী অ্যাডভোকেটে মাহবুব আলীকে লক্ষাধিক ভোটে হারিয়ে তিনি বাজিমাত করেছেন। রোববার (৭ জানুয়ারি) রাতে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে বেসরকারি ফলাফলে এই তথ্য জানা গেছে।
ঘোষিত বেসরকারি ফলাফলে দেখা যায়, ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার সুমন পেয়েছেন এক লাখ ৯৮ হাজার ভোট। অন্যদিকে আওয়ামী লীগের দুইবারের সংসদ সদস্য প্রতিমন্ত্রী মাহবুব আলী পেয়েছেন মাত্র ৪৭ হাজার ভোট।
আজ রোববার (৭ জানুয়ারি) সকাল ৮টায় সারাদেশে একযোগে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়। বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলে এই। 
হবিগঞ্জ-৪ আসনটি চা শ্রমিক অধ্যুষিত। এখানে বরাবরই নৌকার প্রার্থী বিপুল ভোটে বিজয়ী হন। এবারই ব্যারিস্টার সুমন এই আসনে নৌকাকে পরাজিত করে বাজিমাত করলেন।
হবিগঞ্জ-৪ আসনে মাহবুব আলী ও সায়েদুল হক ছাড়াও অপর ছয় প্রার্থী হলেন- আবু ছালেহ (ইসলামী ঐক্য জোট), আহাদ উদ্দিন চৌধুরী (জাতীয় পার্টি), মোহাম্মদ আবদুল মমিন (বাংলাদেশ কংগ্রেস), মো. মোখলেছুর রহমান (বিএনএম), মো. রাশেদুল ইসলাম খোকন (বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তি জোট), সৈয়দ মো. আল আমিন (বাংলাদেশ কংগ্রেস)।
সুপ্রিম কোর্টের আইনজীবী সুমন ২০২১ সালে যুবলীগের কেন্দ্রীয় কমিটির পদ থেকে বহিষ্কার হন। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত উপস্থিতির কারণ তিনি সারাদেশে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেন। এছাড়া নিজ এলাকায়ও ব্যক্তিগত খরচে বেশ কিছু কাঠের সেতু করে দিয়ে তিনি আলোচনায় আসেন।
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
গণভোটের রায় বাস্তবায়ন রাজনৈতিক দলগুলোর দায়িত্ব: মিশিগানে জুবায়ের

গণভোটের রায় বাস্তবায়ন রাজনৈতিক দলগুলোর দায়িত্ব: মিশিগানে জুবায়ের