আমেরিকা , শনিবার, ১৫ অগাস্ট ২০২৬ , ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিশিগানে গণ-গোলাগুলি, বন্দুকধারীসহ নিহত ৬ ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী, বলছে এনডিটিভি জনস্বার্থে ৫৬ পুলিশ কর্মকর্তাকে অবসর দিল সরকার সীতাকুণ্ডে শিপব্রেকিং ইয়ার্ডে বিষাক্ত গ্যাসে ৯ শ্রমিকের মৃত্যু ডেট্রয়েট চিড়িয়াখানায় জন্ম নেওয়া গরিলা শাবকের নাম ‘উসালা’ ঈদে মিলাদুন্নবী (সা.) ২৬ আগস্ট মার্কিন বিনিয়োগে ব্যবসাবান্ধব পরিবেশের আশ্বাস প্রধানমন্ত্রীর রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল  স্থগিত চেয়ে হাইকোর্টে রিট রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র ইসিতে জমা বিপ্লব কুমারসহ ছয় পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত খুলনায় যুবদল কর্মীকে গুলি করে হত্যা সিলেটে একই বাসায় তিনজন খুন আধিপত্যবাদবিরোধী নাগরিক সমাজ’-এর আত্মপ্রকাশ বাংলাদেশ-ভারত সম্পর্কে  ‘ফ্রেশ স্টার্ট’ চায় ঢাকা প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ঢাকায় ভারতের ‘র’ প্রধান পরাগ জৈন ওয়ারেনে পৃথক দুই ঘটনায় গুলিতে নিহত ২ : সন্দেহভাজনরা গ্রেপ্তার রোজভিলে বিয়ের অনুষ্ঠানে গোলাগুলি, আহত ৫ সৌদি আরবে অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশির মৃত্যু, পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর শোক

নবম বারের মতো জয়ী শেখ সেলিম

  • আপলোড সময় : ০৭-০১-২০২৪ ০১:০৪:৩০ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-০১-২০২৪ ০১:০৪:৩০ অপরাহ্ন
নবম বারের মতো জয়ী শেখ সেলিম
গোপালগঞ্জ, ৭ জানুযারি : গোপালগঞ্জ-২ আসনে (গোপালগঞ্জ সদর-কাশিয়ানীর একাংশ) নবমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়ে কেন্দ্রীয় আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম জাতীয় সংসদে রেকর্ড সৃষ্টি করেছেন। তিনি পেয়েছেন ২ লাখ ৯৫ হাজার ২৫৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির কাজী শাহীন পেয়েছেন ১,৫১৪ ভোট। এর আগে, সকাল ৮টা থেকে ভোট শুরু হয়ে চলে বিকেল ৪টা পর্যন্ত । পরে ১৫১টি কেন্দ্রের ভোটগ্রহণ শেষে ঘোষিত ফলে শেখ ফজলুল করিম সেলিমের জয় নিশ্চিত হয়।  
বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অধিকারী শেখ ফজলুল করিম সেলিম ১৯৮০ সালে গোপালগঞ্জ-২ আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে প্রথমবার নির্বাচিত হন। এরপর আর তাকে পেছনে তাকাতে হয়নি। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বড় বোনের ছেলে এবং স্বাধীনতা সংগ্রামের নিউক্লিয়ার্স শেখ ফজলুল হক মনির ছোট ভাই শেখ ফজলুল করিম সেলিম। তিনি তার রাজনৈতিক প্রজ্ঞা ও দূরদর্শিতা দিয়ে জাতীয় সংসদে যেমনভাবে ভূমিকা রেখে আসছেন ঠিক তেমনিভাবে তিনি তার নির্বাচনী এলাকার মানুষের হৃদয়কে জয় করতে সমর্থ হন। তৃণমূলের নেতাদের পাশাপাশি এলাকার সর্বস্তরের জনগণের সঙ্গেও রয়েছে তাঁর নিবিড় যোগাযোগ ও গভীর সম্পর্ক। তিনি তার নির্বাচনী এলাকায় স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও বিদ্যুৎ সেক্টরে ব্যাপক উন্নয়ন করেছেন।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
গ্যাস সংকটে ভয়াবহ বিপর্যয়ের মুখে হবিগঞ্জের শিল্প খাত

গ্যাস সংকটে ভয়াবহ বিপর্যয়ের মুখে হবিগঞ্জের শিল্প খাত