আমেরিকা , বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬ , ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন তারেক রহমান মিশিগানের বিদ্যুতের চাহিদা মেটাতে ডিটিইর ২০ বছরের পরিকল্পনা ব্যাটল ক্রিকের স্কুলে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীর বন্দুক থেকে গুলি ল্যান্সিংয়ে বাস স্টেশনে বোমা হামলার মিথ্যা হুমকি, ইলিনয়ের নারীকে সাজা দুর্ঘটনায় কয়েক ঘণ্টা বন্ধ, আবার খুলল ম্যাকিনাক ব্রিজ ৫ ধাপ পিছিয়ে ইউ-এম, তবু ‘বেস্ট ভ্যালু’তে মিশিগানে সেরা মিশিগানে ICE-এর থামানোর চেষ্টা, পালাতে গিয়ে দুর্ঘটনায় চালকের মৃত্যু জাতিসংঘের সাধারণ বিতর্কে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ম্যাকম্ব কাউন্টিতে প্রসাধনী চুরির অভিযোগে দুইজন গ্রেপ্তার যেখানে শেষ হয়েছিল জীবন, সেখানেই জেগে রইল জ্যাকোয়ার স্মৃতি বিদ্যুৎ ফিরলেও MSU-তে  কাটেনি বিপর্যয়ের রেশ শরতের শুরুতেই শীতল মিশিগান, সপ্তাহজুড়ে কম তাপমাত্রা নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ডেট্রয়েটে নারীকে ছুরিকাঘাতে হত্যা, সন্দেহভাজন আটক ৩৫ সফরসঙ্গী নিয়ে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী  দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর ঘটনায় এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী গ্রেপ্তার আই-৬৯৬ সংস্কারে অগ্রগতি, বছরের শেষে খুলছে লাহসার–আই-৭৫ অংশ পন্টিয়াকে পারিবারিক বিরোধে গুলিতে নিহত ১, আহত ১ হেফাজতে ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুেলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার দুই জানাজা শেষে চিরনিদ্রায়  শায়িত হলো অপ্রতিম

মাধবপুরে ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবস  পালিত

  • আপলোড সময় : ০৪-০৪-২০২৩ ০৯:৫৬:০৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৪-০৪-২০২৩ ০৯:৫৬:০৭ পূর্বাহ্ন
মাধবপুরে ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবস  পালিত
মাধবপুর, (হবিগঞ্জ) ০৪ এপ্রিল :  আজ ৪ এপ্রিল ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবস উপলক্ষে উপজেলা প্রশাসন উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্টিত হয়।  দুপুরে স্মৃতিসৌধ প্রাঙ্গনে উপজেলা নির্বাহী অফিসার মনজুর আহসানের সভাপতিত্বেআলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক ইশরাত জাহান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সহকারি পুলিশ সুপার নির্মলেন্দু চক্রবর্তী, হবিগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার গৌর প্রসাদ রায়, বীরমুক্তিযোদ্ধা আব্দুল মালেক মধু, বীরমুক্তিযোদ্ধা আব্দুস সামাদ মন্ডল, আওয়ামীলীগ নেতা শ্রীধাম দাশগুপ্ত, আইয়ূব খান, মুক্তিযোদ্ধা সন্তান বাকী বিল্লাহ, ওসমান মিয়া প্রমুখ। এর আগে হবিগঞ্জ জেলা প্রশাসন, মাধবপুর উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ ও বিভিন্ন সামাজিক রাজনৈতিক সংগঠন স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। 
জেলা প্রশাসক বলেন, মুক্তিযুদ্ধে তেলিয়াপাড়ার অবদান সারাদেশের জন্য গর্বের। জায়গাটি সংরক্ষনের জন্য সরকারি ভাবে মন্ত্রণালয়ে জায়গা চাওয়া হয়েছে। প্রধানমন্ত্রী মুক্তিযোদ্ধাদের পাশে রয়েছেন। তাদের সম্মানি ভাতা বৃদ্ধির পাশপাশি বীরনিবাস ও স্মার্টকার্ড এবং স্বাস্থ্যসেবার সহজ সুযোগ সৃষ্টি করে দিয়েছেন। বর্তমান সরকার মুক্তিযুদ্ধের সকল স্মৃতিস্তম্ভ, বর্ধভুমি সংরক্ষনে বদ্ধপরিকর।
আলোচনা সভায় মুক্তিযোদ্ধারা বলেন, মুক্তিযুদ্ধ চলাকালে ১৯৭১ সালের ৪এপ্রিল তেলিয়াপাড়া ব্যবস্থাপকের বাংলোতে মুক্তিযুদ্ধ বিষয়ক গুরুত্বপূর্ন সভা অনুষ্টিত হয়। মুক্তিযুদ্ধেও ৫২ বছর পেরিয়ে গেলেও সরকারি ভাবে তেলিয়াপাড়া দিবসের স্বীকৃতি পাওয়া যায়নি। বক্তারা মাধবপুরে তেলিয়াপাড়া স্মৃতিসৌধে নিজস্ব মুক্তিযোদ্ধা কমপ্লেক্স নির্মাণ এবং ৪ এপ্রিল তেলিয়াপাড়া দিবসকে জাতীয় ভাবে পালনের দাবি জানিয়েছেন।  
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মিশিগানে মুনা এপিজে অ্যাকশনের উদ্যোগে ভোটার সচেতনতা কর্মসূচি

মিশিগানে মুনা এপিজে অ্যাকশনের উদ্যোগে ভোটার সচেতনতা কর্মসূচি