আমেরিকা , বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬ , ২১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেটা সেন্টার স্থাপনে স্থগিতাদেশ জারি করল স্টার্লিং হাইটস হাজেল পার্কে আইসিই অভিযানে ভেনেজুয়েলীয় নাগরিক গ্রেপ্তার পার্টি ও শব্দদূষণ নিয়ন্ত্রণে স্টার্লিং হাইটস ভাড়ার নিয়ম পুনর্বিবেচনা করছে ওয়ারেনে স্বামী হত্যার অভিযোগে নারী অভিযুক্ত, আদালতে অভিযোগ গঠন আয়ে অগ্রগতি কিছু শহরে, তবে রাজ্যজুড়ে পিছিয়ে মিশিগান ডেটা সেন্টার অনুমোদনে সাময়িক নিষেধাজ্ঞার কথা ভাবছে স্টার্লিং হাইটস প্লট দুর্নীতি : হাসিনা-টিউলিপ-আজমিনা-ববির বিভিন্ন মেয়াদে কারাদণ্ড একুশের গানেই শুরু হলো ভাষার মাস ষড়যন্ত্র করে জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে ডেট্রয়েটে বাড়ির মূল্যায়ন পদ্ধতিতে বড় পরিবর্তনের ঘোষণা মেয়র শেফিল্ডের ক্লিনটন টাউনশিপে পারিবারিক বিবাদে গুলিতে এক নারী নিহত যারা গুপ্ত ছিল, তারাই আজ ‘গুপ্ত-সুপ্ত’ বলছে : ডা: শফিকুর রহমান ‘দেখামাত্র বলবেন—গুপ্ত তোমরা’ : সিরাজগঞ্জে তারেক রহমান নির্বাচনকালীন নিরাপত্তায় মাঠে ৩৭ হাজারের বেশি বিজিবি “কোনো কাজ নয়, কোনো স্কুল নয়”: আইসিই-এর বিরুদ্ধে ডেট্রয়েট উত্তাল বাংলাদেশের নির্বাচনের প্রেক্ষাপটে মার্কিন দূতাবাসের নিরাপত্তা সতর্কতা আইসিই অভিযানের প্রভাবে ব্যাহত ডেট্রয়েটের শিক্ষা ব্যবস্থা : সুপারিনটেনডেন্ট মিশিগান রাজ্যে শিক্ষাদানকালীন সময় সেলফোন নিষিদ্ধের পথে জরুরি পরিস্থিতির পর মেট্রো বিমানবন্দরের গ্রাউন্ড স্টপ প্রত্যাহার জামায়াত আমিরের সঙ্গে ঢাকাস্থ মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক

মৌলভীবাজারের ৪ আসনেই নৌকার জয়জয়কার 

  • আপলোড সময় : ০৮-০১-২০২৪ ০৪:৪৬:৫০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৮-০১-২০২৪ ০৪:৪৬:৫০ পূর্বাহ্ন
মৌলভীবাজারের ৪ আসনেই নৌকার জয়জয়কার 
মৌলভীবাজার, ৮ জানুয়ারি (ঢাকা পোস্ট) : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার ৪টি আসনেই নৌকার প্রার্থীরা বিজয়ী হয়েছেন। রোববার (৭ জানুয়ারি) রাতে মৌলভীবাজারের ৪টি আসনে বিজয়ী প্রার্থীদের ফলাফল ঘোষণা করেন।  
মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ি) আসনে নৌকার প্রার্থী মো. শাহাব উদ্দীন ১ লাখ ৩৬ হাজার ৩০৮টি ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। প্রতিদ্বন্দ্বী প্রার্থী আহমদ রিয়াজ উদ্দিন (লাঙ্গল) ৩ হাজার ৯৮ ভোট পেয়েছেন।
মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনে নৌকার প্রার্থী শফিউল আলম চৌধুরী নাদেল ৭২ হাজার ৭১৮টি ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী এম এম শাহীন (সোনালী আঁশ) ১১ হাজার ৪৪৯ ভোট, একেএম শফি আহমদ সলমান (ট্রাক) ১৫ হাজার ৫৫২ ভোট, আব্দুল মতিন (কাচি) ৬৬৮ ভোট, আব্দুল মালিক (লাঙ্গল) ৫৬৫ ভোট, আসলাম হোসাইন রাহমানী ৩৬৬ ভোট, এনামুল হক মাহতাব ৩০৫ ও বিকল্পধারার কামরুজ্জামান সিমু ১৬১ ভোট পেয়েছেন।
মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনে নৌকার প্রার্থী মোহাম্মদ জিল্লুর রহমান ১ লাখ ৬৭ হাজার ৮৪৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী আলতাফুর রহমান (লাঙ্গল) ২ হাজার ৬৫৮, আব্দুল মোসাব্বির (মশাল) ২ হাজার ২৪৬, তাপস কুমার ঘোষ (হাতুড়ি) ১ হাজার ২৭৮, ফাহাদ আলম (ছড়ি) ৯৪০, আব্দুর রউপ (মোমবাতি) প্রতীকে ৭৯৫ ও আবু বক্কর (আম) ৭০৪ ভোট পেয়েছেন। 
মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনে নৌকার প্রার্থী আব্দুস শহীদ ২ লাখ ১২ হাজার ৪৯১টি ভোট পেয়ে নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী আব্দুল মুহিত হাসানী (মোমবাতি) প্রতীকে ৫৩৯০, আনোয়ার হোসাইন (মিনার) ৫০৬৮ ভোট পেয়েছেন। 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ