আমেরিকা , সোমবার, ০৩ অগাস্ট ২০২৬ , ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ওক পার্কে গোলাগুলিতে নিহত ২, আহত ২ শেখ হাসিনার সম্ভাব্য বক্তব্য নিয়ে ভারতকে ঢাকার বার্তা মিশিগানে সাইক্লোস্পোরিয়াসিসে দুইজনের মৃত্যু, যুক্তরাষ্ট্রে সম্ভবত প্রথম ঢাকায় চীনা সাইবার গ্যাংয়ের আস্তানা, নারীসহ গ্রেফতার ৪ ‘বেল ক্যানসেল করতে পারব আশা করছি’, বেনজীর ইস্যুতে স্বরাষ্ট্রমন্ত্রী মিশিগানে ওয়ার্ক জোন দুর্ঘটনায় দুই সড়ককর্মীর মৃত্যু, চালক অভিযুক্ত স্টেলান্টিসের সেন্টার লাইন স্থাপনায় দুর্ঘটনায় ইউএডব্লিউ সদস্য নিহত রেডফোর্ড টাউনশিপে পরিকল্পিত হামলায় এক ব্যক্তি নিহত জগন্নাথ ভক্ত মিশিগানের বর্ণাঢ্য রথযাত্রা রাষ্ট্রপতি নির্বাচনে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন তারেক রহমান : ফখরুল পুলিশের যানবাহনে হামলার আশঙ্কা, দেশজুড়ে সর্বোচ্চ সতর্কতা প্রধানমন্ত্রীর নেতৃত্বে আস্থা প্রকাশ  করেছে যুক্তরাষ্ট্র : মাহ্দী আমিন বাংলাদেশ সফর শেষে ইতিবাচক বার্তা দিলেন মার্কিন বিশেষ দূত প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন বিশেষ দূতের বৈঠক ঢাকায় সার্জিও গোর-দীনেশ ত্রিবেদীর বৈঠক ধর্মীয় বিভাজনের সব অপচেষ্টা প্রতিহত করতে হবে : মির্জা ফখরুল রোহিঙ্গাদের দুর্দশা প্রত্যক্ষ করলেন মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত হবিগঞ্জে নাসীরুদ্দীন-সারজিসসহ এনসিপির ১০ জনের বিরুদ্ধে মামলা আটলান্টিক সিটি মেয়রের শিক্ষা বৃত্তিতে বাংলাদেশি-আমেরিকানদের আধিপত্য সিলেটের গোলাপগঞ্জে সারজিস আলমের গাড়িতে হামলা, ভাঙল গ্লাস

আজ দক্ষিণ-পূর্ব মিশিগানে ৪ ইঞ্চি ভারী ও ভেজা তুষারপাতের সম্ভাবনা

  • আপলোড সময় : ০৯-০১-২০২৪ ০৪:১৩:৩৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৯-০১-২০২৪ ০৪:১৩:৩৫ পূর্বাহ্ন
আজ দক্ষিণ-পূর্ব মিশিগানে ৪ ইঞ্চি ভারী ও ভেজা তুষারপাতের সম্ভাবনা
মেট্রো ডেট্রয়েট, ৯ জানুয়ারি : দক্ষিণ-পূর্ব মিশিগানে আজ মঙ্গলবার শীতকালীন আবহাওয়া সতর্কতা জারি করা হয়েছে। কারণ এই সপ্তাহে দুটি প্রত্যাশিত শীতকালীন ঝড়ের প্রথমটি এই অঞ্চলে আঘাত হানবে। 
ন্যাশনাল ওয়েদার সার্ভিস জানিয়েছে, হাওয়েল, পন্টিয়াক, ওয়ারেন, অ্যান আরবার, ডেট্রয়েট, অ্যাড্রিয়ান এবং মনরোসহ বিভিন্ন এলাকায় ঝড়ের কারণে চার ইঞ্চি পর্যন্ত ভারী, ভেজা তুষারপাত এবং উচ্চ বাতাস বয়ে যেতে পারে। লিভিংস্টন, ওকল্যান্ড, ম্যাকম্ব, ওয়াশটেনাও, ওয়েইন, লেনাভি এবং মনরো কাউন্টিতে ভোর ৪টা থেকে ১১টা পর্যন্ত এই পরামর্শ কার্যকর থাকবে। সাগিনা, বে এবং মিডল্যান্ড কাউন্টিতে মঙ্গলবার সন্ধ্যার মধ্যে ৫ ইঞ্চি তুষারপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ঘণ্টায় ৩৫ কিলোমিটার বেগে দমকা হাওয়া বয়ে যাওয়ার ফলে গাছের ডালপালা ভেঙ্গে যেতে পারে এবং বিদ্যুৎ বিভ্রাট হতে পারে। হিমাঙ্কের উপরে তাপমাত্রা বৃদ্ধির ফলে মঙ্গলবার সকালের মধ্যে তুষারপাত বৃষ্টিতে পরিবর্তিত হবে বলে আশা করা হচ্ছে। রাস্তা হবে পিচ্ছিল, এ কারণে  বিপজ্জনক পরিস্থিতি সকালের যাতায়াতে প্রভাব ফেলবে, গতকাল সোমবার একথা জানিয়েছে ন্যাশনাল ওয়েদার সার্ভিস। মঙ্গলবার তাপমাত্রা ৪২-এ পৌঁছবে বলে আশা করা হচ্ছে এবং সর্বনিম্ন ৩০-এর দশকের মাঝামাঝি । বুধবার ৩০ থেকে ৪০ মাইল বেগে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। আবহাওয়া বিভাগ জানিয়েছে,  'আরেকটি শক্তিশালী শীতকালীন ঝড় শুক্রবার ও শনিবার রাতে দক্ষিণ-পূর্ব মিশিগানে ব্যাপক তুষারপাতের সম্ভাবনা নিয়ে আসবে।
Source : http://detroitnews.com
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
গৌড়ীয় বৈষ্ণব ধর্মে দীক্ষা, নতুন নামে আধ্যাত্মিক জীবনের সূচনা

গৌড়ীয় বৈষ্ণব ধর্মে দীক্ষা, নতুন নামে আধ্যাত্মিক জীবনের সূচনা