আমেরিকা , শনিবার, ২১ মার্চ ২০২৬ , ৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মধ্যপ্রাচ্য সংকটে মিশিগানে জ্বালানির দাম ঊর্ধ্বমুখী যুক্তরাষ্ট্রে আজ ঈদ ডেট্রয়েটে নতুন আমুর বাঘিনী ‘দারিয়া’ আগমন, চিড়িয়াখানায় উচ্ছ্বাস  মিশিগানে হামের প্রাদুর্ভাব, স্বাস্থ্য কর্মকর্তাদের সতর্কবার্তা সাম্পটার টাউনশিপে প্রাণঘাতী গুলিবর্ষণ : তরুণী নিহত, সন্দেহভাজন গ্রেপ্তার ডেট্রয়েট আরএক্স কিডস : প্রথম মাসেই ১,০০০-এরও বেশি মায়ের হাতে ১ মিলিয়ন ডলার মানব পাচার রোধে মিশিগানে গোস্ট টিমের নতুন কৌশল ইউএম শিক্ষার্থীর মৃত্যু : ঠান্ডা ও অ্যালকোহলের প্রভাবে প্রাণহানি ক্যান্টন টাউনশিপে ট্রাক্টর-ট্রেলার ও পিকআপের সংঘর্ষে আগুন, আহত ৯ ফার্নডেলে কমিউটার ট্রেনের ধাক্কায় পথচারীর মৃত্যু ৪ ফুট তুষারে ঢেকে গেল মিশিগান, জরুরি অবস্থা ঘোষণা সেন্টার লাইনে স্ত্রীকে গুলি করে হত্যা, স্বামী গ্রেপ্তার গ্র্যান্ড র‍্যাপিডসে ভুয়া পরিচয়পত্র বাণিজ্য, অভিযুক্তের জেল মিশিগানে হাসপাতালের নিরাপত্তা কর্মীকে গুলি, কিশোর অভিযুক্ত আপার পেনিনসুলা তুষারঝড়ে বিপর্যয়, অচল রাস্তা ও বিদ্যুৎহীন হাজারো মানুষ ডেট্রয়েটে ভাঙা বোতলে নৃশংস হত্যা, দু’জনের বিরুদ্ধে অভিযোগ গঠন স্নোপ্লাওয়ে ধাক্কা, দ্বিতীয় সংঘর্ষে নিহত ফার্মিংটনের বাসিন্দা ক্লিনটন টাউনশিপে গুলিতে নারী-পুরুষ নিহত, তদন্তে পুলিশ ডেট্রয়েটে ভয়াবহ গাড়ি  দুর্ঘটনায় তিন ওয়েইন স্টেট  শিক্ষার্থী নিহত, আহত ১ প্রধানমন্ত্রী ১৪ এপ্রিল উদ্বোধন করবেন ‘কৃষক কার্ড’ কর্মসূচি

মাতাল চালকের গাড়ির ধাক্কায় একজন নিহত, কিশোর চালক গ্রেফতার

  • আপলোড সময় : ১০-০১-২০২৪ ০১:৩২:০১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১০-০১-২০২৪ ০১:৩২:০১ পূর্বাহ্ন
মাতাল চালকের গাড়ির ধাক্কায় একজন নিহত, কিশোর চালক গ্রেফতার
শেলবি টাউনশিপ পুলিশ গত সপ্তাহান্তে একটি মারাত্মক দুর্ঘটনায় জড়িত থাকার অভিযোগে ১৭ বছর বয়সী এক কিশোরকে গ্রেপ্তার করেছে। ম্যাকম্ব কাউন্টি প্রসিকিউটর অফিস এক বিবৃতিতে জানিয়েছে, রোববার ওই কিশোর মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছিল। নাম প্রকাশে অনিচ্ছুক ওই যুবক ২১ মাইল ও হেইসের সংযোগস্থলে আরেকটি গাড়িকে ধাক্কা দেয় বলে অভিযোগ। এতে ঘটনাস্থলেই একজন নিহত হন এক নারী। কর্তৃপক্ষ তাদের নাম, বয়স বা অন্যান্য বিবরণ প্রকাশ করেনি।
প্রসিকিউটর অফিসের জুভেনাইল ইউনিটের প্রধান টনিয়া গোয়েটজ সোমবার অভিযোগের প্রাথমিক শুনানির জন্য বিশেষ স্থগিতাদেশ চেয়ে আবেদন করার পরে কিশোর চালককে জুভেনাইল জাস্টিস সেন্টারে রাখা হবে। আগামী ১৬ জানুয়ারি তার বিরুদ্ধে অভিযোগ গঠনের প্রাথমিক শুনানি অনুষ্ঠিত হবে। ম্যাকম্ব কাউন্টি প্রসিকিউটর পিটার লুসিডো বলেন, 'মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর এই মর্মান্তিক ঘটনার প্রমাণ খতিয়ে দেখতে আমরা অঙ্গীকারবদ্ধ। তিনি বলেন, 'আমাদের ফোকাস শুধু অভিযোগ নির্ধারণের দিকে নয়, আমাদের কমিউনিটির নিরাপত্তা নিশ্চিত করা।
Source & Photo: http://detroitnews.com
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স