আমেরিকা , বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ , ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ব্যাটল ক্রিকের স্কুলে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীর বন্দুক থেকে গুলি ল্যান্সিংয়ে বাস স্টেশনে বোমা হামলার মিথ্যা হুমকি, ইলিনয়ের নারীকে সাজা দুর্ঘটনায় কয়েক ঘণ্টা বন্ধ, আবার খুলল ম্যাকিনাক ব্রিজ ৫ ধাপ পিছিয়ে ইউ-এম, তবু ‘বেস্ট ভ্যালু’তে মিশিগানে সেরা মিশিগানে ICE-এর থামানোর চেষ্টা, পালাতে গিয়ে দুর্ঘটনায় চালকের মৃত্যু জাতিসংঘের সাধারণ বিতর্কে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ম্যাকম্ব কাউন্টিতে প্রসাধনী চুরির অভিযোগে দুইজন গ্রেপ্তার যেখানে শেষ হয়েছিল জীবন, সেখানেই জেগে রইল জ্যাকোয়ার স্মৃতি বিদ্যুৎ ফিরলেও MSU-তে  কাটেনি বিপর্যয়ের রেশ শরতের শুরুতেই শীতল মিশিগান, সপ্তাহজুড়ে কম তাপমাত্রা নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ডেট্রয়েটে নারীকে ছুরিকাঘাতে হত্যা, সন্দেহভাজন আটক ৩৫ সফরসঙ্গী নিয়ে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী  দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর ঘটনায় এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী গ্রেপ্তার আই-৬৯৬ সংস্কারে অগ্রগতি, বছরের শেষে খুলছে লাহসার–আই-৭৫ অংশ পন্টিয়াকে পারিবারিক বিরোধে গুলিতে নিহত ১, আহত ১ হেফাজতে ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুেলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার দুই জানাজা শেষে চিরনিদ্রায়  শায়িত হলো অপ্রতিম ডেট্রয়েট বিমানবন্দরে একের পর এক ক্ষতিকর কীটপতঙ্গ আটক লেক ওরিয়ন হাই স্কুলে ব্যাকপ্যাকে গুলিভর্তি বিবি গান, আটক ছাত্রী

আওয়ামী লীগের বিজয় উদযাপন করেছে সাউথ জার্সি মেট্রো আওয়ামী লীগ 

  • আপলোড সময় : ১০-০১-২০২৪ ০২:১২:৪০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১০-০১-২০২৪ ০২:১২:৪০ পূর্বাহ্ন
আওয়ামী লীগের বিজয় উদযাপন করেছে সাউথ জার্সি মেট্রো আওয়ামী লীগ 
আটলান্টিক সিটি, ১০ জানুয়ারি : বাংলাদেশের দ্বাদশ  জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের বিজয় উদযাপন করেছে সাউথ জার্সি মেট্রো আওয়ামী লীগ। এই উপলক্ষে নিউ জার্সি অঙ্গরাজ্যের আটলান্টিক সিটির ২৭০৯, ফেয়ারমাউনট এভিনিউতে অবস্থিত “বাংলাদেশ কমিউনিটি সেন্টার”এ  গতকাল মঙ্গলবার রাতে সংগঠনটির নেতা-কর্মীদের  উদ্যোগে  “বিজয় উৎসব” এর আয়োজন করা হয়।
প্রবীণ আওয়ামী লীগ নেতা আব্দুর রফিক এর সভাপতিত্বে ও মনিরুজামান মনির এর সঞ্চালনায় বিজয় উৎসবে বক্তৃতা করেন  নূর মোহাম্মদ, বেলাল হোসেন,আব্দুর রহিম, বেলাল উদ্দীন, জাকিরুল ইসলাম খোকা, রওশনউদদীন, গৌতম নাগ, সুব্রত চৌধুরী, মোঃ মানিক সরদার, ফারুক তালুকদার, মোকতাদির রহমান, কাজী মান্নান, হাফিজুর রহমান প্রমুখ। 

বক্তারা শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ একটানা চতুর্থবার  বিজয়ী হওয়ায় তাঁকে অভিনন্দন ও ধন্যবাদ জানান। বক্তারা বলেন, মহান মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী আওয়ামী লীগ টানা চতুর্থবারের মতো সরকার গঠনের মাধ্যমে নতুন ইতিহাস সৃষ্টি করতে যাচ্ছে। আর শেখ হাসিনা পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রীর দায়িত্ব নিয়ে অনন্য রেকর্ড সৃষ্টি করতে যাচ্ছেন বিশ্বরাজনীতিতে। বিশ্বে শেখ হাসিনাই সবচেয়ে দীর্ঘ সময় ক্ষমতাসীন নারী সরকার প্রধান। বক্তারা বলেন, নির্বাচনে আওয়ামী  লীগের জয়ের কারণ হচ্ছে সরকারের সার্বিক উন্নয়ন কর্মকাণ্ড, শেখ হাসিনার জনপ্রিয়তা এবং বিএনপির ভোট বর্জনের ডাককে জনগণের প্রত্যাখ্যান করা। তারা বলেছেন, বাংলাদেশের  জনগণ আওয়ামী লীগের উন্নয়ন কর্মকাণ্ডের প্রতি সন্তুষ্ট এবং শেখ হাসিনার নেতৃত্বে দেশকে এগিয়ে নেয়ার জন্য তারা রায় দিয়েছেন।

বক্তারা আশা প্রকাশ করেন, শেখ হাসিনার কঠোর নেতৃত্বে আগামী পাঁচ বছরে দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়া সম্ভব হবে। এছাড়া বক্তারা  “স্মার্ট ও সমৃদ্ধ’ বাংলাদেশ গড়তে উন্নয়নের বৈঠা আবার শেখ হাসিনার হাতে তুলে দেওয়ায় ভোটারদেরকেও আন্তরিক ধন্যবাদ জানান।
আওয়ামী লীগ নেতা-কর্মী ,সমর্থক ও শুভানুধ্যায়ীরা এই বিজয় উৎসবে যোগ দেন। বিজয় উৎসবে সংগঠনের নেতা- কর্মীরা একে অপরকে মিষ্টিমুখও করান। নৈশভোজের মাধ্যমে “বিজয় উৎসব” এর সমাপ্তি ঘটে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মিশিগানে ‘বেস্ট অব দ্য ওয়েস্ট’ অ্যাওয়ার্ড  পেলেন বাংলাদেশি তাহমিদ

মিশিগানে ‘বেস্ট অব দ্য ওয়েস্ট’ অ্যাওয়ার্ড  পেলেন বাংলাদেশি তাহমিদ