আমেরিকা , শনিবার, ২১ মার্চ ২০২৬ , ৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্টার্লিং হাইটসে কিশোর গুলিতে আহত, ১৮ বছরের যুবকের বিরুদ্ধে অভিযোগ গ্র্যান্ড রিভার করিডোরে উন্নয়নের মহাপরিকল্পনা, বদলে যাবে দুই শহরের চেহারা ওয়ারেনে শ্রেণিকক্ষে অশ্লীল আচরণ : চার্টার স্কুলের বিরুদ্ধে মায়ের মামলা মধ্যপ্রাচ্য সংকটে মিশিগানে জ্বালানির দাম ঊর্ধ্বমুখী যুক্তরাষ্ট্রে আজ ঈদ ডেট্রয়েটে নতুন আমুর বাঘিনী ‘দারিয়া’ আগমন, চিড়িয়াখানায় উচ্ছ্বাস  মিশিগানে হামের প্রাদুর্ভাব, স্বাস্থ্য কর্মকর্তাদের সতর্কবার্তা সাম্পটার টাউনশিপে প্রাণঘাতী গুলিবর্ষণ : তরুণী নিহত, সন্দেহভাজন গ্রেপ্তার ডেট্রয়েট আরএক্স কিডস : প্রথম মাসেই ১,০০০-এরও বেশি মায়ের হাতে ১ মিলিয়ন ডলার মানব পাচার রোধে মিশিগানে গোস্ট টিমের নতুন কৌশল ইউএম শিক্ষার্থীর মৃত্যু : ঠান্ডা ও অ্যালকোহলের প্রভাবে প্রাণহানি ক্যান্টন টাউনশিপে ট্রাক্টর-ট্রেলার ও পিকআপের সংঘর্ষে আগুন, আহত ৯ ফার্নডেলে কমিউটার ট্রেনের ধাক্কায় পথচারীর মৃত্যু ৪ ফুট তুষারে ঢেকে গেল মিশিগান, জরুরি অবস্থা ঘোষণা সেন্টার লাইনে স্ত্রীকে গুলি করে হত্যা, স্বামী গ্রেপ্তার গ্র্যান্ড র‍্যাপিডসে ভুয়া পরিচয়পত্র বাণিজ্য, অভিযুক্তের জেল মিশিগানে হাসপাতালের নিরাপত্তা কর্মীকে গুলি, কিশোর অভিযুক্ত আপার পেনিনসুলা তুষারঝড়ে বিপর্যয়, অচল রাস্তা ও বিদ্যুৎহীন হাজারো মানুষ ডেট্রয়েটে ভাঙা বোতলে নৃশংস হত্যা, দু’জনের বিরুদ্ধে অভিযোগ গঠন স্নোপ্লাওয়ে ধাক্কা, দ্বিতীয় সংঘর্ষে নিহত ফার্মিংটনের বাসিন্দা

দক্ষিণসুরমা অ্যাসোসিয়েশন অব  মিশিগানের ইফতার মাহফিল

  • আপলোড সময় : ০৪-০৪-২০২৩ ০৩:৪৬:৩২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-০৪-২০২৩ ০৩:৪৬:৩২ অপরাহ্ন
দক্ষিণসুরমা অ্যাসোসিয়েশন অব  মিশিগানের ইফতার মাহফিল
হ্যামট্রাম্যাক, ০৪ এপ্রিল : আমেরিকার মিশিগানে বসবাসরত দক্ষিণ সুরমাবাসীর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার শহরের একটি হলরুমে সিলেট সদর দক্ষিণসুরমা অ্যাসোসিয়েশন অব মিশিগান এ আয়োজন করে। 
বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন শ্রেণি-পেশার তিন শতাধিক মানুষ ইফতারে অংশ নেন। এছাড়া হিন্দু ও খ্রিস্ট্রানধর্মের অনেক মানুষ অংশগ্রহণ করেন ইফতারে। যা রূপ নেয় এক সম্প্রীতির বন্ধনে। ইফতারের পূর্বে পবিত্র কোরআনের কিছু আয়াত এবং দুরুদ শরীফ পাঠ করেন কয়েকজন মাওলানা। পরে বিশ্ববাসীর সুখ সমৃদ্ধি কল্যাণে বিশেষ দোয়া করা হয়। 


সংগঠনের সভাপতি আব্দুল জব্বার বশিরের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সেক্রেটারি খালেদ আহমেদ রাহিনের সঞ্চালনায় ইফতারের আগে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় শুভেচ্ছা বক্তব্যে দেন কংগ্রেসম্যান শ্রী তিনেধার, ইউএস সেনেটর রিপ্রেজেনটেটিভ ক্যাভিন হার্ট, হ্যামট্রামিক সিটির মেয়র আমির গালিব, ওয়েন কাউন্টি কমিশনার মারথ জি স্কোট, কাউন্সিলম্যান মুহিত মাহমুদ, নাঈম চৌধুরী, সিটি ম্যানেজার ম্যাক্স গাবরিয়ানো, পুলিশ চীফ অ্যান মইসি, ডাইরেক্টর অব মিশিগান ভেটারিয়ন অ্যাফেয়ারস অ্যাডাম হ্যালিয়ার, হ্যামট্রামিক সিটির ফায়ার চীফ ম্যাথিউস। এছাড়া অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক নিজাম আহমেদ, লিয়াকত আহমেদ, জাফর ইকবাল, হাসান আহমেদসহ আরও অনেকেই বক্তব্য রাখেন। ইফতারে অংশগ্রহণ করায় উপস্থিত সবাইকে ধন্যবাদ জানান দক্ষিণসুরমা উপজেলার সন্তান হ্যামট্রামিক সিটির কাউন্সিলম্যান নাঈম চৌধুরী।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য