আমেরিকা , বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬ , ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ব্যাটল ক্রিকের স্কুলে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীর বন্দুক থেকে গুলি ল্যান্সিংয়ে বাস স্টেশনে বোমা হামলার মিথ্যা হুমকি, ইলিনয়ের নারীকে সাজা দুর্ঘটনায় কয়েক ঘণ্টা বন্ধ, আবার খুলল ম্যাকিনাক ব্রিজ ৫ ধাপ পিছিয়ে ইউ-এম, তবু ‘বেস্ট ভ্যালু’তে মিশিগানে সেরা মিশিগানে ICE-এর থামানোর চেষ্টা, পালাতে গিয়ে দুর্ঘটনায় চালকের মৃত্যু জাতিসংঘের সাধারণ বিতর্কে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ম্যাকম্ব কাউন্টিতে প্রসাধনী চুরির অভিযোগে দুইজন গ্রেপ্তার যেখানে শেষ হয়েছিল জীবন, সেখানেই জেগে রইল জ্যাকোয়ার স্মৃতি বিদ্যুৎ ফিরলেও MSU-তে  কাটেনি বিপর্যয়ের রেশ শরতের শুরুতেই শীতল মিশিগান, সপ্তাহজুড়ে কম তাপমাত্রা নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ডেট্রয়েটে নারীকে ছুরিকাঘাতে হত্যা, সন্দেহভাজন আটক ৩৫ সফরসঙ্গী নিয়ে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী  দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর ঘটনায় এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী গ্রেপ্তার আই-৬৯৬ সংস্কারে অগ্রগতি, বছরের শেষে খুলছে লাহসার–আই-৭৫ অংশ পন্টিয়াকে পারিবারিক বিরোধে গুলিতে নিহত ১, আহত ১ হেফাজতে ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুেলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার দুই জানাজা শেষে চিরনিদ্রায়  শায়িত হলো অপ্রতিম ডেট্রয়েট বিমানবন্দরে একের পর এক ক্ষতিকর কীটপতঙ্গ আটক লেক ওরিয়ন হাই স্কুলে ব্যাকপ্যাকে গুলিভর্তি বিবি গান, আটক ছাত্রী

৩৪ অভিযোগ, দোষ অস্বীকার ট্রাম্পের

  • আপলোড সময় : ০৪-০৪-২০২৩ ০৬:৫১:০৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-০৪-২০২৩ ০৬:৫১:০৬ অপরাহ্ন
৩৪ অভিযোগ, দোষ অস্বীকার ট্রাম্পের
নিউ ইয়র্ক, ০৪ এপ্রিল : ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী যুক্তরাষ্ট্র। ফৌজদারি অভিযোগে প্রথমবারের মতো কোনো প্রেসিডেন্ট হাজির আদালতে। ম্যানহাটনের সেই আদালতে ৩৪টি অভিযোগ আনা হলো ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে। ট্রাম্প অবশ্য সব অভিযোগই অস্বীকার করেছেন। মঙ্গলবার রাতে নিউ ইয়র্কের ম্যানহাটন আদালতে আত্মসমর্পণের কথা ছিল ডোনাল্ড ট্রাম্পের। তার আগেই গ্রেপ্তার করা হল আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্টকে।  তবে তাকে হাতকড়া পরানো হয়নি। আদালতে হাজিরা দেওয়ার জন্য সোমবার রাতেই ফ্লোরিডায় নিজের বাসস্থান থেকে নিউ ইয়র্কে পৌঁছন ডোনাল্ড ট্রাম্প। 
ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ, ঘুষ দিয়েছিলেন পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলসকে। যাতে তিনি কোনোভাবেই প্রকাশ না করেন গোপন তথ্য। ওই মামলায় এর আগেই  অভিযুক্ত বলে ঘোষণা করা হয়েছে তাঁকে। আজ তাঁর আত্মসমর্পণের কথা ছিল। তবে আদালতের নির্দেশে তার আগেই তাঁকে হেফাজতে নিয়েছে  নিউ ইয়র্ক পুলিশ। কিছুক্ষণ পর বিচারকের সামনে হাজির করা হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত, নিউইয়র্কের ম্যানহাটান আদালত চত্বর ছেড়েছেন তিনি। আজই ফ্লোরিডায় নিজ বাড়িতে ফেরার কথা রয়েছে সাবেক এই প্রেসিডেন্টের। মামলার পরবর্তী শুনানির তারিখ ৪ ডিসেম্বর নির্ধারণ করেছে আদালত। যদিও ট্রাম্পের অনুরাগীদের অভিযোগ, রাজনৈতিক চক্রান্ত রয়েছে এর পিছনে।
প্রসঙ্গত, পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলসের দাবি, ২০০৬ সালে তিনি এবং ট্রাম্প শারীরিক সম্পর্কে জড়িয়েছিলেন। এর পর ২০১৬ সালে প্রেসিডেন্ট নির্বাচনের আগে তাঁর মুখ বন্ধ রাখতে ১ লক্ষ ৩০ হাজার আমেরিকান ডলার ঘুষ দিয়েছিলেন ট্রাম্প। সেই অভিযোগে ট্রাম্পের বিরুদ্ধে মামলা দায়ের হয়। ঘুষ মামলায় গত বৃহস্পতিবার ফৌজদারি অপরাধে অভিযুক্ত হন ট্রাম্প। এই প্রথম আমেরিকার কোনও প্রেসিডেন্টের বিরুদ্ধে অপরাধমূলক ধারায় মামলা দায়ের হল। বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনকে এ বিষয়ে প্রশ্ন করা হলে, তিনি জানান ট্রাম্পের ব্যাপারে তাঁর কিছু বলার নেই।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মিশিগানে মুনা এপিজে অ্যাকশনের উদ্যোগে ভোটার সচেতনতা কর্মসূচি

মিশিগানে মুনা এপিজে অ্যাকশনের উদ্যোগে ভোটার সচেতনতা কর্মসূচি