আমেরিকা , মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ , ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যেখানে শেষ হয়েছিল জীবন, সেখানেই জেগে রইল জ্যাকোয়ার স্মৃতি বিদ্যুৎ ফিরলেও MSU-তে  কাটেনি বিপর্যয়ের রেশ শরতের শুরুতেই শীতল মিশিগান, সপ্তাহজুড়ে কম তাপমাত্রা নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ডেট্রয়েটে নারীকে ছুরিকাঘাতে হত্যা, সন্দেহভাজন আটক ৩৫ সফরসঙ্গী নিয়ে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী  দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর ঘটনায় এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী গ্রেপ্তার আই-৬৯৬ সংস্কারে অগ্রগতি, বছরের শেষে খুলছে লাহসার–আই-৭৫ অংশ পন্টিয়াকে পারিবারিক বিরোধে গুলিতে নিহত ১, আহত ১ হেফাজতে ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুেলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার দুই জানাজা শেষে চিরনিদ্রায়  শায়িত হলো অপ্রতিম ডেট্রয়েট বিমানবন্দরে একের পর এক ক্ষতিকর কীটপতঙ্গ আটক লেক ওরিয়ন হাই স্কুলে ব্যাকপ্যাকে গুলিভর্তি বিবি গান, আটক ছাত্রী বঞ্চনার পথ পেরিয়ে খুলনার ডিআইজি রেজাউল করিম গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’: ট্রাম্প ডেট্রয়েটে গাড়ি দুর্ঘটনাকে ঘিরে বর্ণবাদ ও হুমকির অভিযোগ ঢাকায় মসজিদে গোপন বৈঠক, ২৩ জন আটক মিশিগানের অধিকাংশ ভোটার ট্রাম্পের কানাডা শুল্কের বিপক্ষে ১লা নভেম্বর ডে-লাইট সেভিং টাইম শেষ হচ্ছে দুর্ঘটনায় মিশিগানের শীর্ষে ১৮½ মাইল-ভ্যান ডাইক
অশোক সভাপতি, সুহেল সাধারণ সম্পাদক

সিলেট জেলা আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন

  • আপলোড সময় : ১২-০১-২০২৪ ০৩:১৭:১০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১২-০১-২০২৪ ০৩:১৭:১০ পূর্বাহ্ন
সিলেট জেলা আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন
সিলেট, ১২ জানুয়ারি : সিলেট জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি পদে অশোক পুরকায়স্থ ও সাধারণ সম্পাদক পদে গোলাম এহিয়া চৌধুরী সুহেল পুননির্বাচিত হয়েছেন। শুক্রবার ভোরে এই নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়। এর আগে বৃহস্পতিবার দিনভর ভোটগ্রহণ সম্পন্ন হয়। রাতভর ভোটগণনা শেষে শুক্রবার ভোর ৬টায় ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার মো. আব্দুর রহমান চৌধুরী।
ঘোষিত ফলাফল অনুযায়ী অশোক পুরকায়স্থ ৬২১ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মো. সামসুল হক পান ৫৭১ ভোট। সাধারণ সম্পাদক পদে গোলাম ইয়াহ-ইয়া চৌধুরী সুহেল ৯৯৮ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি জুবায়ের বখন জুবের পান ৩৮২ ভোট। এই দুজনই টানা দ্বিতীয়বার সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন।
এছাড়া মো. জালাল উদ্দিন ৯০০ ভোট পেয়ে সহ-সভাপতি-১, মো. নুরুল আমিন  ৬৮৭ ভোট পেয়ে সহ-সভাপতি-২, , মো. সালেহ আহমদ (হীরা) ৭৫৩ ভোট পেয়ে যুগ্ম সম্পাদক-১, মাছুম আহমদ এডভোকেট ৮১৬ ভোট পেয়ে যুগ্ম সম্পাদক-২ পদে নির্বাচিত হয়েছেন।
সমাজ বিষয়ক সম্পাদক পদে মো. সাইফুর রহমান খন্দকার (রানা) ৭৪১ ভোট, সহ-সমাজ বিষয়ক সম্পাদক মোহাম্মদ কাদির আহমেদ ৯৩১ ভোট, লাইব্রেরি সম্পাদক মো. মেহেদী হাসান সজল ৭১৪ ভোট এবং মো. মোজাক্কির হোসেন ৮৮১ ভোট, মো. ওয়াজিহুদ্দিন তারিক  ৮৭২ ভোট, মো. বদরুল আলম শিপন ৭৭৮ ভোট পেয়ে সহ-সম্পাদক পদে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন।

এছাড়া এম. আব্দুল করিম আকবরী ও জামিল আহমদ সহকারী নির্বাচন কমিশনার পদে বিনা প্রতিদ্বন্দিতায় বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন। তবে প্রধান নির্বাচন কমিশনার পদে কোন প্রার্থী ছিলেন না।
সমিতির কার্যনির্বাহী কমিটির সদস্যের ১১টি পদে মো. আখতার বক্স (জাহাঙ্গীর) ৯০১ ভোট, মো. আখতার হোসেন খান ৯৫৮ ভোট, মো. আনোয়ার হোসেন ৭৯১ ভোট, মো. আব্দুল ওদুদ ৯৫৭ ভোট, মো. আব্দুল মালিক ৯৮৩ ভোট, আশিক উদ্দিন ৯০৩ ভোট, মো. ওবায়দুর রহমান ৯০৪ ভোট, মো. গিয়াস উদ্দিন ৯৩৮ ভোট, নোমান মাহমুদ ৮৭১ ভোট, রাজ উদ্দিন ৯৫৯ ভোট এবং সন্ধ্যা লক্ষী দে ৭৮১ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন।
এর আগে বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সকাল ১০টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত সমিতির ২ নম্বর হলের ২য় ও ৩য় তলায় চলে ভোটগ্রহণ। সমিতির ১৭৮৯ জন ভোটারের মধ্যে ১৪২৯ জন আইনজীবী ভোটার এই নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করেন। এবারের বার্ষিক নির্বাচনে ২৩টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪০ জন।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বাবা-মায়ের স্বপ্ন ছুঁয়ে বিশ্বশিক্ষার অঙ্গনে হ্যামট্রাম্যাকের চার বাংলাদেশি কন্যা

বাবা-মায়ের স্বপ্ন ছুঁয়ে বিশ্বশিক্ষার অঙ্গনে হ্যামট্রাম্যাকের চার বাংলাদেশি কন্যা