আমেরিকা , বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬ , ২১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেট্রয়েটে আইসিই সীমাবদ্ধতার পথ খুঁজছেন কাউন্সিল সদস্যরা ডেটা সেন্টার স্থাপনে স্থগিতাদেশ জারি করল স্টার্লিং হাইটস হাজেল পার্কে আইসিই অভিযানে ভেনেজুয়েলীয় নাগরিক গ্রেপ্তার পার্টি ও শব্দদূষণ নিয়ন্ত্রণে স্টার্লিং হাইটস ভাড়ার নিয়ম পুনর্বিবেচনা করছে ওয়ারেনে স্বামী হত্যার অভিযোগে নারী অভিযুক্ত, আদালতে অভিযোগ গঠন আয়ে অগ্রগতি কিছু শহরে, তবে রাজ্যজুড়ে পিছিয়ে মিশিগান ডেটা সেন্টার অনুমোদনে সাময়িক নিষেধাজ্ঞার কথা ভাবছে স্টার্লিং হাইটস প্লট দুর্নীতি : হাসিনা-টিউলিপ-আজমিনা-ববির বিভিন্ন মেয়াদে কারাদণ্ড একুশের গানেই শুরু হলো ভাষার মাস ষড়যন্ত্র করে জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে ডেট্রয়েটে বাড়ির মূল্যায়ন পদ্ধতিতে বড় পরিবর্তনের ঘোষণা মেয়র শেফিল্ডের ক্লিনটন টাউনশিপে পারিবারিক বিবাদে গুলিতে এক নারী নিহত যারা গুপ্ত ছিল, তারাই আজ ‘গুপ্ত-সুপ্ত’ বলছে : ডা: শফিকুর রহমান ‘দেখামাত্র বলবেন—গুপ্ত তোমরা’ : সিরাজগঞ্জে তারেক রহমান নির্বাচনকালীন নিরাপত্তায় মাঠে ৩৭ হাজারের বেশি বিজিবি “কোনো কাজ নয়, কোনো স্কুল নয়”: আইসিই-এর বিরুদ্ধে ডেট্রয়েট উত্তাল বাংলাদেশের নির্বাচনের প্রেক্ষাপটে মার্কিন দূতাবাসের নিরাপত্তা সতর্কতা আইসিই অভিযানের প্রভাবে ব্যাহত ডেট্রয়েটের শিক্ষা ব্যবস্থা : সুপারিনটেনডেন্ট মিশিগান রাজ্যে শিক্ষাদানকালীন সময় সেলফোন নিষিদ্ধের পথে জরুরি পরিস্থিতির পর মেট্রো বিমানবন্দরের গ্রাউন্ড স্টপ প্রত্যাহার

আটলান্টিক সিটিতে নগর সংকীর্তন  ১৯ এপ্রিল

  • আপলোড সময় : ০৪-০৪-২০২৩ ০৭:১৪:৩৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-০৪-২০২৩ ০৭:১৪:৩৭ অপরাহ্ন
আটলান্টিক সিটিতে নগর সংকীর্তন  ১৯ এপ্রিল
আটলান্টিক সিটি, ০৪ এপ্রিল : আগামী ১৯ এপ্রিল, বুধবার আটলান্টিক সিটিতে “নগর সংকীর্তন” অনুষ্ঠিত হবে। আটলান্টিক মহাসাগরের তীর ঘেঁষে অবস্থিত পৃথিবী বিখ্যাত বোর্ডওয়াকে ওইদিন বিকেল চারটা থেকে ছয়টা পর্যন্ত এই “নগর সংকীর্তন”  অনুষ্ঠিত হবে।
বোর্ডওয়াকের শোবোট এর সামনে থেকে শুরু হয়ে বোর্ডওয়াকের মিসিসিপি এভিনিউ পর্যন্ত গিয়ে নগর সংকীর্তনের সমাপ্তি টানা হবে।
আটলান্টিক কাউন্টির প্রবাসী হিন্দুদের উদ্যোগে আয়োজিত এই নগর সংকীর্তনে নেতৃত্ব দেবেন পশ্চিম ভার্জিনিয়াস্থ নিউ বৃন্দাবনের ব্রহ্মচারি   শুভানন্দ দাস।
উল্লেখ্য, শ্রী চৈতন্য মহাপ্রভু যিনি কলিযুগে স্বয়ং পুরুষোত্তম ভগবান তিনি এই সংকীর্তন আন্দোলন প্রবর্তন করেছিলেন।তাই তিনিই  নগর সংকীর্তন আন্দোলনের পিতা। নিগূঢ় প্রেম আর মধুর হরিনামের যে পবিত্র মালাখানি শ্রীচৈতন্য মহাপ্রভু আমাদের উপহার দিয়ে গেছেন তা সবার গলায় পরিয়ে  দিয়ে একটি সুন্দর ও শোষণহীন সমাজ  ব্যবস্হা  প্রতিষ্ঠাই এই নগর সংকীর্তনের  লক্ষ্য। নগর সংকীর্তন হিন্দু  ধর্মের পুরানো ঐতিহ্য , যা বহুকাল ধরেই চলে আসছে। নগর  সংকীর্তনের আয়োজকদের পক্ষে আটলান্টিক সিটি স্কুল  বোর্ড সদস্য সুব্রত চৌধুরী, পুলিশ কর্মকর্তা সুমন মজুমদার, বিনোদ ভেলোর, প্রভীন ভিগ, দীপক শাহ প্রমুখ  প্রবাসী হিন্দুসহ কৃষ্ণপ্রেমীদের নগর সংকীর্তনে অংশগ্রহন করে পূণ্যলাভের জন্য আমন্ত্রণ জানিয়েছেন।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ