আমেরিকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হ্যামট্রাম্যাকের ইতিহাসে প্রথম বাঙালি মেয়র মুহিত মাহমুদ ট্রাম্পকে অভিশংসনে রিপাবলিকানদের সমর্থন চান ফিনলি মিশিগানজুড়ে মন্দিরে মন্দিরে আজ শ্যামাপূজা  মিশিগানের ১২৫ সেনাকে সীমান্তে পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র ষড়যন্ত্র মোকাবিলায় জাতীয় ঐক্যের ডাক প্রধানমন্ত্রীর গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা প্রধানমন্ত্রীর হোয়াইট হাউসে দীপাবলির আলো ছড়ালেন ট্রাম্প বাংলাদেশকে তাবেদার রাষ্ট্র  হতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী স্টার্লিং হাইটস থেকে ডেট্রয়েট পর্যন্ত যাত্রীবাহী ট্রেন চালুর উদ্যোগ নভেম্বরের মিশিগানে ঠান্ডা-উষ্ণের খেলা মনরো কাউন্টিতে গাড়ির ধাক্কায় পথচারী নিহত, বন্ধ I-75-এর একাংশ মিশিগানে মাটিতে জমল মৌসুমের প্রথম তুষার লোকসানের বোঝায় মিশিগানে বন্ধ হচ্ছে একের পর এক ইন্ডিপেন্ডেন্টস ফার্মেসি সিনেট থেকে এবার ববলহেডে এল-সায়েদ ডেট্রয়েটে ফের গুলিবর্ষণ,  প্রাণ গেল একজনের আরবি নাম, প্রগতিশীল রাজনীতি সব বাধা পেরিয়ে এল-সায়েদের জয় মিশিগানে ডেমোক্র্যাটদের ঐতিহাসিক  বিজয় : নির্বাচনে বইল ‘নীল ঢেউ’ ডেট্রয়েটে বড়দিনের উৎসবের প্রস্তুতি, ২০ নভেম্বর জমকালো ট্রি লাইটিং ইতিহাসের পাতায় আল-সায়েদ, গর্বিত মিশিগানের ভোটাররা মিশিগানে সিনেট নির্বাচনে আল-সায়েদের বাজিমাত

৮০ বছর বয়সী নারীকে যৌন নিপীড়ন : সন্দেহভাজন গ্রেফতার

  • আপলোড সময় : ০৪-০৪-২০২৩ ০৭:৪৭:২৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-০৪-২০২৩ ০৭:৪৭:২৬ অপরাহ্ন
৮০ বছর বয়সী নারীকে যৌন নিপীড়ন : সন্দেহভাজন গ্রেফতার
কেনেথ ডেভিস জুনিয়র/Detroit Police Department

ডেট্রয়েট, ০৪ এপ্রিল : শহরের পশ্চিম পাশে গত মাসে ৮০ বছর বয়সী এক নারীকে যৌন নিপীড়নের ঘটনায় সন্দেহভাজন এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ডেট্রয়েট পুলিশ। আজ মঙ্গলবার ডেট্রয়েটের পুলিশ প্রধান জানান, সন্দেহভাজনকে সনাক্ত করার কিছুক্ষণ পরেই তাকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার রাতে টুইটারে একটি নোটিশে কমিউনিটি অ্যাক্টিভিস্ট এবং বাসিন্দাদের তাদের সমর্থনের জন্য ধন্যবাদ জানানো হয়েছে। পুলিশ প্রধান জেমস হোয়াইট এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বলেন, কেনেথ ডেভিস জুনিয়রকে নজরদারি ফুটেজ পর্যালোচনাসহ 'অনেক অনুসন্ধানী কাজের' মাধ্যমে এই ঘটনার সঙ্গে যুক্ত করা হয়েছে। হোয়াইট জানান, সোমবার গ্র্যান্ড রিভার ও ফার্গুসনের কাছে ৬৪ বছর বয়সী এক নারীকে দ্বিতীয় যৌন নিপীড়নের সঙ্গে ডেভিসকে যুক্ত করেছে কর্তৃপক্ষ। তিনি বলেন, 'আমরা তাকে রাস্তা থেকে নামানোর আগ পর্যন্ত ঘন্টার পর ঘণ্টা তাকে অনুসরণ করছি। 
হোয়াইট বলেন, ২৬ শে মার্চ রাত ৯টার দিকে  মেমোরিয়ালের ১২০০০ ব্লকে ৮০ বছর বয়সী ওই নারীর বাড়িতে হামলার পর থেকে তার দল এবং ডেট্রয়েট পুলিশ ডিপার্টমেন্টের স্পেশাল ভিকটিম ইউনিট নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তদন্তকারীদের ধারণা, সন্দেহভাজন ব্যক্তি এর আগে ওই নারীর কাছে প্যাকেজ নিয়ে সাহায্য চেয়েছিলেন, এরপর তার বাড়ির পিছনের দরজা দিয়ে প্রবেশ করে টাকা দাবি করেছিলেন, তিনি তা দিতে অস্বীকার করলে তাকে বাইরে টেনে নিয়ে এসে নির্যাতন করে । সন্দেহভাজন ব্যক্তি বাড়ি থেকে পালিয়ে যাওয়ার পর ওই নারী ৯১১ নম্বরে ফোন করেন বলে পুলিশ জানিয়েছে। পুলিশ জানিয়েছে, নির্যাতিতার স্বামী, যিনি প্রতিবন্ধী, সে সময় বাড়িতে ছিলেন এবং হামলায় তিনি আহত হননি। কর্তৃপক্ষ একটি স্কেচ প্রকাশ করার সাথে সাথে, অ্যাক্টিভিস্ট এবং সমর্থকরা সন্দেহভাজনকে খুঁজে পেতে সহায়তা করার জন্য আশেপাশের এলাকায় প্রচারণা চালায়। মঙ্গলবার হোয়াইট বলেন, 'এই জঘন্য কাজ সত্যিই সম্প্রদায়কে নাড়িয়ে দিয়েছে। 
Source & Photo: http://detroitnews.com
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
তৃষার কণ্ঠে মাতল মিশিগান কালী বাড়ির সংগীতসন্ধ্যা

তৃষার কণ্ঠে মাতল মিশিগান কালী বাড়ির সংগীতসন্ধ্যা