আমেরিকা , বুধবার, ১৮ মার্চ ২০২৬ , ৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সেন্টার লাইনে স্ত্রীকে গুলি করে হত্যা, স্বামী গ্রেপ্তার গ্র্যান্ড র‍্যাপিডসে ভুয়া পরিচয়পত্র বাণিজ্য, অভিযুক্তের জেল মিশিগানে হাসপাতালের নিরাপত্তা কর্মীকে গুলি, কিশোর অভিযুক্ত আপার পেনিনসুলা তুষারঝড়ে বিপর্যয়, অচল রাস্তা ও বিদ্যুৎহীন হাজারো মানুষ ডেট্রয়েটে ভাঙা বোতলে নৃশংস হত্যা, দু’জনের বিরুদ্ধে অভিযোগ গঠন স্নোপ্লাওয়ে ধাক্কা, দ্বিতীয় সংঘর্ষে নিহত ফার্মিংটনের বাসিন্দা ক্লিনটন টাউনশিপে গুলিতে নারী-পুরুষ নিহত, তদন্তে পুলিশ ডেট্রয়েটে ভয়াবহ গাড়ি  দুর্ঘটনায় তিন ওয়েইন স্টেট  শিক্ষার্থী নিহত, আহত ১ প্রধানমন্ত্রী ১৪ এপ্রিল উদ্বোধন করবেন ‘কৃষক কার্ড’ কর্মসূচি সংসদের মুলতবি অধিবেশন শুরু গণমাধ্যম ঠিক থাকলে রাষ্ট্রের তিন অঙ্গ সোজা পথে চলবে : ডা. শফিকুর রহমান ক্লিনটন টাউনশিপে পুলিশের ধাওয়া এড়াতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ২ ধর্মীয় নেতাদের সম্মানি প্রদান : প্রধানমন্ত্রী উদ্বোধন করলেন পাইলট প্রকল্প মিশিগানে সিনাগগে হামলা, সদস্যরা ভয়কে জয় করে একত্রিত মিশিগানে সিনাগগে গাড়ি নিয়ে ঢুকে গুলি, বন্দুকযুদ্ধের পর হামলাকারীর আত্মহত্যা হামলায় আহত সিনাগগ প্রহরী: অভিজ্ঞ পুলিশ কর্মকর্তা দমকা হাওয়ার তাণ্ডব : ওয়ারেনে বিদ্যুতের তার ছিঁড়ে পড়ায় জরুরি সতর্কতা সিনাগগ হামলার পর গভর্নরের বার্তা : ইহুদিবিদ্বেষ সহ্য করা হবে না সিনাগগে ট্রাক হামলার সময় শ্রেণিকক্ষে ছিল ১০৩ শিশু মিশিগানের সিনাগগে হামলার মূল উদঘাটনের প্রতিশ্রুতি দিলেন  ট্রাম্প

আটলান্টিক সিটিতে মকর সংক্রান্তি পালিত

  • আপলোড সময় : ১৭-০১-২০২৪ ০৩:০৯:১০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৭-০১-২০২৪ ০৩:০৯:১০ পূর্বাহ্ন
আটলান্টিক সিটিতে মকর সংক্রান্তি পালিত
আটলান্টিক সিটি, ১৭ জানুয়ারি : মকর সংক্রান্তি- এই দিনটিকে বাঙালিরা বিশেষ ভাবে পালন করে। বাংলায় পৌষ মাসের শেষের দিন এই উৎসব পালন করা হয়। মকর সংক্রান্তিতে সূর্য ধনু রাশি থেকে মকর রাশিতে প্রবেশ করে। এই দিনটি উত্তরায়ণ নামেও পরিচিত। হিন্দু শাস্ত্রে বিভিন্ন পুজো, পার্বন, ব্রত পালনের উল্লেখ আছে। এমনই উল্লেখযোগ্য পার্বন হলো মকর সংক্রান্তি। অনেকে মনে করেন, এই দিনে অশুভ শক্তির বিনাশ হয়ে শুভ শক্তির সূচনা হয়।

মকর সংক্রান্তি উপলক্ষে গত ১৬ জানুয়ারি, মংগলবার সন্ধ্যায় আটলান্টিক সিটির ১৪১১, পেনরোজ এভিনিউর প্রার্থনা হলে কৃষ্ণভক্তদের উদ্যোগে ধর্মসভা অনুষ্ঠিত হয়। ধর্মসভার বিভিন্ন আয়োজনের মধ্যে ছিল পবিত্র  গীতা থেকে পাঠ, জপমালা, সমবেত প্রার্থনা, ভজন, কীর্তন, দেবতার  উদ্দেশ্যে পিঠা নিবেদন ইত্যাদি।
ধর্মসভায় পশ্চিম ভার্জিনিয়াস্থ নতুন বৃন্দাবনের ব্রম্মচারি শুভানন্দ দাস উপস্থিত থেকে কৃষ্ণভক্তদের কৃতার্থ করেন। তিনি বলেন, বিশ্বজনীন ধর্মগ্রন্থ ভাগবত গীতার কর্ম, জ্ঞান ও ভক্তি মানুষকে বিভিন্ন অপকর্ম থেকে বিরত রাখে। নিষ্কাম কর্ম এবং অন্ধকারাচ্ছন্ন পথ থেকে উওরনের জন্য গীতা শিক্ষার কোন বিকল্প নাই।

তিনি আরো বলেন, মানব জীবনের সমগ্র সারকথা গীতায় বলা হয়েছে, যার মধ্যে রয়েছে কর্ম যোগ, জ্ঞান যোগ, ভক্তি যোগের শিক্ষা।যারা প্রতিদিন গীতা পাঠ করেন এবং তাদের জীবনে গীতায় দেওয়া নির্দেশাবলী অনুসরণ করেন তারা মোক্ষ লাভ করেন। গীতায় বলা বিষয়গুলো মানুষকে মায়ার ফাঁদ থেকে সরিয়ে সফলতার পথে নিয়ে যায়।
কৃষ্ণভক্ত সুমন মজুমদার, তৃপ্তি সরকার,সজল দাশ, দীপংকর মিত্র, গংগা সাহা, সজল চক্রবর্তী, মেরি দে, দীপা দে জয়া, লাকী চৌধুরী, সুপ্রীতি দে, বিউটি দাশ, সুনীল দাশ,রানা দাশ, ক্ষমা সরকার, পিকলু দাশ, রেশমী বসাক, সেনটু সরকার, খোকন দে প্রমুখ ধর্মসভার বিভিন্ন পর্বে অংশগ্রহণ করেন। ধর্মসভায় অংশগ্রহনকারীদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রাণীর হামলার মতো ক্ষত, নোভিতে নবজাতকের মৃত্যুর তদন্তে পুলিশ

প্রাণীর হামলার মতো ক্ষত, নোভিতে নবজাতকের মৃত্যুর তদন্তে পুলিশ