আমেরিকা , শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬ , ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মনরো কাউন্টিতে গাড়ির ধাক্কায় পথচারী নিহত, বন্ধ I-75-এর একাংশ মিশিগানে মাটিতে জমল মৌসুমের প্রথম তুষার লোকসানের বোঝায় মিশিগানে বন্ধ হচ্ছে একের পর এক ইন্ডিপেন্ডেন্টস ফার্মেসি সিনেট থেকে এবার ববলহেডে এল-সায়েদ ডেট্রয়েটে ফের গুলিবর্ষণ,  প্রাণ গেল একজনের আরবি নাম, প্রগতিশীল রাজনীতি সব বাধা পেরিয়ে এল-সায়েদের জয় মিশিগানে ডেমোক্র্যাটদের ঐতিহাসিক  বিজয় : নির্বাচনে বইল ‘নীল ঢেউ’ ডেট্রয়েটে বড়দিনের উৎসবের প্রস্তুতি, ২০ নভেম্বর জমকালো ট্রি লাইটিং ইতিহাসের পাতায় আল-সায়েদ, গর্বিত মিশিগানের ভোটাররা মিশিগানে সিনেট নির্বাচনে আল-সায়েদের বাজিমাত জেমসকে হারিয়ে মিশিগানের গভর্নর বেনসন ডেট্রয়েটে বাড়ির ভেতর গুলিতে দুই বছরের শিশু গুরুতর আহত আই-৯৬ মহাসড়কে প্রাণঘাতী দুর্ঘটনা, নিহত ১ হ্যামট্রাম্যাকের মেয়রের চেয়ারে বসছেন মুহিত, ৮ নভেম্বর শপথ মিশিগানের সিনেট নির্বাচনে এগিয়ে এল-সায়েদ, পিছিয়ে রজার্স আজ মিশিগানে ভোট,  ভাগ্য পরীক্ষায় দুই দল ট্রাম্পের আরব আমেরিকান বিষয়ক দূত ও উপদেষ্টা হলেন আমের গালিব নভেম্বরের শুরুতে উষ্ণ মিশিগান, সপ্তাহান্তে কমবে তাপমাত্রা রচেস্টার হিলসে ম্যাসাজের সময় নারীকে নিপীড়নের অভিযোগ লজ ফ্রিওয়েতে গাড়ি দুর্ঘটনায় তিন নারী নিহত

স্টোরিটেলিং এর উপর আন্তর্জাতিক ওয়ার্কশপ 

  • আপলোড সময় : ১৮-০১-২০২৪ ০৫:০৯:৫৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৮-০১-২০২৪ ০৫:০৯:৫৭ পূর্বাহ্ন
স্টোরিটেলিং এর উপর আন্তর্জাতিক ওয়ার্কশপ 
সিলেট ১৮ জানুয়ারি : আর্ট অব স্টোরিটেলিং বিষয়ক ভার্চুয়াল ওয়ার্কশপের আয়োজন করে এডুকেশন এবং রিসার্চ ডেস্ক, বাংলাদেশী স্টুডেন্টস' ইউনিয়ন মালয়েশিয়া (বিএসইউএম) ও আইআইইউসি আইইইই ক্লাব। 
অনলাইন ভিত্তিক জুম মিটিং প্লাটফর্মে আয়োজিত এই অনুষ্ঠানে ২২টি দেশের প্রায় শতাধিক শিক্ষার্থী ও শিক্ষকসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ অংশগ্রহণ করেন। এওয়ার্ড উইনিং কিনোট স্পিকার এবং সেলস লিডারশীপ ট্রেইনারইউসুফ ইফতি এই সেশন কে আকর্ষক ও প্রাণবন্ত করে তুলতে স্টোরিটেলিং এর বিভিন্ন কৌশল ও বাস্তব ভিত্তিক উদাহরণ তুলে ধরেন, যা আগত শিক্ষার্থীদের মনযোগ আকর্ষণ করে ও সামনের দিকে এগিয়ে যেতে পাথেয় হিসেবে কাজ করবে। 
 ইফতি এই ট্রেইনিং এ স্টোরিটেলিং এর অতি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেন। যেমন ইথোস, প্যাথোস ও লোগোস।  এসাইসিএলটিআর মেথড, মিউজিক অব স্টোরিটেলিং, ডাটা স্টোরিটেলিং ইত্যাদি।
অনুষ্ঠানে অংশ নেয়া বিভিন্ন দেশের অংশগ্রহণকারী সদস্যগন এওয়ার্ড উইনিং কিনোট স্পিকার ইউসুফ ইফতির জ্ঞানগর্ভ আলোচনার ভূয়সী প্রশংসা করেন ও অর্গানাইজারদের ধন্যবাদ জানান।
 বিএসইউএম এর সভাপতি মোহাম্মাদ জহুরুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনটির সহ-সভাপতি ও ইউনিভার্সিটি উতারা মালয়েশিয়ার পিএইচডি গবেষক গাজী আবু হোরায়রা।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
খুলনায় কবিগুরুর গ্রাফিতিতে  কালি, দেওয়ালে বিরূপ পোস্টার

খুলনায় কবিগুরুর গ্রাফিতিতে  কালি, দেওয়ালে বিরূপ পোস্টার