আমেরিকা , শনিবার, ০৯ মে ২০২৬ , ২৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যুক্তরাষ্ট্রে নিহত ইউএসএফ শিক্ষার্থী বৃষ্টির মরদেহ ঢাকায় পৌঁছেছে গাজীপুরে একই পরিবারের পাঁচজনকে গলা কেটে হত্যা  পশ্চিমবঙ্গে ইতিহাস, প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দুর শপথ মাউন্ট ক্লেমেন্সে ডাককর্মীকে  লক্ষ্য করে হুমকির অভিযোগ সাউথফিল্ডে শিশুদের ভিডিও ধারণ ও বিদ্বেষমূলক আচরণে এক ব্যক্তি অভিযুক্ত যুক্তরাষ্ট্রে স্নাতকোত্তর ডিগ্রি পেলেন হবিগঞ্জের তন্ময় ড. ইউনূস, আসিফ নজরুলসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা ক্র্যাটম বিক্রি ও বিতরণ নিষিদ্ধের পথে স্টার্লিং হাইটস সিটি কাউন্সিল সাইবার হামলায় থিমসবাজার  অচল, চার দিন পর পুনরুদ্ধার বোয়িংয়ের সঙ্গে ১৪ উড়োজাহাজ ক্রয় চুক্তি করল বিমান বাংলাদেশ আজ মহান মে দিবস শুভ বুদ্ধ পূর্ণিমা আজ মিশিগানে ছাত্রের সঙ্গে অনৈতিক সম্পর্কের দায়ে সাবেক শিক্ষিকার কারাদণ্ড মিশিগানে তুষারপাত ও হিমাঙ্ক-তাপমাত্রার সতর্কতা জারি মিশিগানে জ্বালানি তেলের দামে লাফ, কোথাও ৫ ডলার ছাড়িয়েছে রাজধানীতে নাশকতার পরিকল্পনায় ৪ জন গ্রেপ্তার যুক্তরাষ্ট্রে সন্তান জন্মে ভিসা নয় : মার্কিন দূতাবাসের কঠোর বার্তা সীমান্ত সেতু নিয়ে যুক্তরাষ্ট্র-কানাডা আলোচনায় জটিলতা বাইডেনের ক্ষমায় মুক্তি পাওয়া ব্যক্তি আবারও মাদক মামলায় অভিযুক্ত বাইডেনের ক্ষমায় মুক্তি পাওয়া ব্যক্তি আবারও মাদক মামলায় অভিযুক্ত

রাম মন্দির উদ্বোধন নতুন যুগের সূচনা: মোদি

  • আপলোড সময় : ২২-০১-২০২৪ ০৫:২৮:৩৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২২-০১-২০২৪ ০৫:২৮:৩৭ পূর্বাহ্ন
রাম মন্দির উদ্বোধন নতুন যুগের সূচনা: মোদি
অযোধ্যা, ২২ জানুয়ারী : মানুষ হিসেবে আমাদের কিছু ত্রুটি রয়েছে, প্রভু রাম তা ক্ষমা করে দেবেন" রাম মন্দির উদ্বোধন নতুন যুগের সূচনা, প্রাণ প্রতিষ্ঠা সম্পন্ন করারা পর আবেগ আপ্লুত কন্ঠে বললেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। 
বললেন, গর্ভগৃহে বসে এক ঐশ্বরিক চেতনা হয়েছে তাঁর। রাম মন্দিরের উদ্বোধনের দিন ১১ দিনের উপবাস ভঙ্গ করেছেন তিনি। গত কয়েকদিন কঠোর নিয়মের মধ্যে নিজেকে আবদ্ধ করে রেখেছিলেন প্রধানমন্ত্রী। সোমবার সকালেই পৌঁছে যান রামমন্দিরে, একে একে সম্পন্ন করেন সকল আচার-অনুষ্ঠান। মন্দিরে সস্টাঙ্গে প্রণাম করতেও দেখা যায় তাঁকে। রামমন্দিরের প্রধান পুরোহিত, যোগী আদিত্যনাথ, মোহন ভাগবতের পর জনগনের উদ্দেশে বার্তা দেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কিছুক্ষণ আগেই তাঁর উপস্থিতিতে রাম মন্দিরের গর্ভগৃহে প্রাণ প্রতিষ্ঠা হয়েছে রাম লালার। বক্তব্য রাখতে উঠেই আপ্লুত মোদি বলেন, "বলার আছে কত কিছু, কিন্তু কন্ঠ অবরুদ্ধ। মন এখনও ওই মুহূর্তেই আটকে রয়েছে।" তারপরেই বলেন, "আমাদের রামলালা আর তঁবুতে থাকবে না। এবার থেকে সে থাকবে দিব্য মন্দিরে। আমার বিশ্বাস যা গঠিত হয়েছে, এই অনুভূতি দেশের, বিশ্বের সকল রাম ভক্ত এই মুহূর্তে অনুভব করছেন। এই মুহূর্ত পবিত্র। এই মুহূর্ত শ্রী রামের আশীর্বাদ আমাদের সকলের ওপর।" 
তিনি বলেন, "আজ থেকে হাজার বছর পরেও মানুষ আজকের এই মুহূর্ত নিয়ে চর্চা করবে। আমরা এই মুহূর্ত দেখছি, এটা রামের আশীর্বাদ।" আজকের বিশেষ দিনের জন্য করসেবক এবং দেশের বিচার ব্যবস্থাকে ধন্যবাদ জানান তিনি। এই মুহূর্ত শুধু বিজয়ের নয়, বিনয়ের বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী। রামমন্দির ঘিরে হাজার বিতর্ক, মন্দির তৈরির আগের দীর্ঘ সময়কালের উল্লেখ করে তিনি বলেন, "একটা সময় ছিল, যখন কিছু লোক বলতেন, রাম মন্দির তৈরি হলে আগুন জ্বলবে, এরকম লোকেরা ভারতের সামাজিক ভাবনার পবিত্রতা জানতে পারেননি। রাম লালার এই মন্দির নির্মাণ ভারতের সামাজের শান্তি, ধৈর্যের প্রতীক। এই নির্মাণ কোন আগুনকে নয়, বরং জন্ম দিচ্ছে উজালার।" রাম মন্দির শুধু মন্দির নয়, ভারতের দর্শন বলেও উল্লেখ করেন তিনি। বলেন, "এই মন্দির শেখায়, যদি লক্ষ্য সত্য প্রমাণিত হয়, তাহলে ওই লক্ষ্য ছোঁয়া অসম্ভব নয়। এটা ভারতের সময়, ভারত এবার এগিয়ে যাবে। শতাব্দীর প্রতীক্ষার পর আমরা এখানে পৌঁছেছি, আমরা সকলেই এই মুহূর্তের অপেক্ষা করেছিলাম। আর আমারা থামব না। আমরা বিকাশের উচ্চ শিখের গিয়ে থামব" আজ দেশে নিরাশার কোনও জায়গা নেই বলেও উল্লেখ করেন তিনি। দেশের যুবকদের উদ্দেশেও বার্তা দেন মোদি।
সূত্র ও ছবি : আজকাল.ইন

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ