আমেরিকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হ্যামট্রাম্যাকের ইতিহাসে প্রথম বাঙালি মেয়র মুহিত মাহমুদ ট্রাম্পকে অভিশংসনে রিপাবলিকানদের সমর্থন চান ফিনলি মিশিগানজুড়ে মন্দিরে মন্দিরে আজ শ্যামাপূজা  মিশিগানের ১২৫ সেনাকে সীমান্তে পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র ষড়যন্ত্র মোকাবিলায় জাতীয় ঐক্যের ডাক প্রধানমন্ত্রীর গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা প্রধানমন্ত্রীর হোয়াইট হাউসে দীপাবলির আলো ছড়ালেন ট্রাম্প বাংলাদেশকে তাবেদার রাষ্ট্র  হতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী স্টার্লিং হাইটস থেকে ডেট্রয়েট পর্যন্ত যাত্রীবাহী ট্রেন চালুর উদ্যোগ নভেম্বরের মিশিগানে ঠান্ডা-উষ্ণের খেলা মনরো কাউন্টিতে গাড়ির ধাক্কায় পথচারী নিহত, বন্ধ I-75-এর একাংশ মিশিগানে মাটিতে জমল মৌসুমের প্রথম তুষার লোকসানের বোঝায় মিশিগানে বন্ধ হচ্ছে একের পর এক ইন্ডিপেন্ডেন্টস ফার্মেসি সিনেট থেকে এবার ববলহেডে এল-সায়েদ ডেট্রয়েটে ফের গুলিবর্ষণ,  প্রাণ গেল একজনের আরবি নাম, প্রগতিশীল রাজনীতি সব বাধা পেরিয়ে এল-সায়েদের জয় মিশিগানে ডেমোক্র্যাটদের ঐতিহাসিক  বিজয় : নির্বাচনে বইল ‘নীল ঢেউ’ ডেট্রয়েটে বড়দিনের উৎসবের প্রস্তুতি, ২০ নভেম্বর জমকালো ট্রি লাইটিং ইতিহাসের পাতায় আল-সায়েদ, গর্বিত মিশিগানের ভোটাররা মিশিগানে সিনেট নির্বাচনে আল-সায়েদের বাজিমাত

সাম্পটার টাউনশীপে হিট অ্যান্ড রানে মহিলা পথচারি নিহত

  • আপলোড সময় : ২৪-০১-২০২৪ ০৩:৪৪:৫৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৪-০১-২০২৪ ০৩:৪৪:৫৯ পূর্বাহ্ন
সাম্পটার টাউনশীপে হিট অ্যান্ড রানে মহিলা পথচারি নিহত
সাম্পটার টাউনশিপ, ২৪ জানুয়ারি : পুলিশ গত সপ্তাহান্তে হিট-এন্ড-রানে জড়িত একটি গাড়ির চালককে সনাক্ত করতে জনসাধারণের কাছে সহায়তা চেয়েছে।এই  দুর্ঘটনায়  ৫৩ বছর বয়সী ইপসিল্যান্টি এক মহিলা নিহত হয়েছেন। 
রোববার সকাল ৮টা ২০ মিনিটে সাম্পটার টাউনশিপের প্রসপেক্ট রোড ও পার্ক লেন এলাকায় একটি গাড়ি  এক পথচারীকে চাপা দেয়ার খবরে  ওয়াশটেনাও কাউন্টি শেরিফের ডেপুটিদের ঘটনাস্থলে ডাকা হয়। তারা রাস্তার পাশে এক নারীকে মৃত অবস্থায় পেয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। তদন্তকারীরা জানিয়েছেন, প্রসপেক্টের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় ওই মহিলা একটি গাড়ির ধাক্কায় নিহত হন । দুর্ঘটনার পর চালক প্রসপেক্ট ধরে উত্তর দিকে গেডেস রোডের দিকে পালিয়ে যায়। কর্মকর্তারা দুর্ঘটনাস্থল থেকে একটি সাদা রঙের ২০২০ সালের গ্র্যান্ড চেরোকি এসইউভি গাড়ির একটি অংশ উদ্ধার করেছেন। তাদের ধারণা, গাড়িটির হুড, গ্রিল ও কোয়ার্টার প্যানেলের যাত্রী সাইডের ক্ষতি হয়েছে। দুর্ঘটনা সম্পর্কে তথ্য সহ যে কোনও ব্যক্তিকে ওয়াশটেনাও কাউন্টি শেরিফের অফিসের (734) 973-7711 এই নম্বরে টিপস জমা দিতে বলা হয়েছে।
Source & Photo: http://detroitnews.com
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
তৃষার কণ্ঠে মাতল মিশিগান কালী বাড়ির সংগীতসন্ধ্যা

তৃষার কণ্ঠে মাতল মিশিগান কালী বাড়ির সংগীতসন্ধ্যা