আমেরিকা , বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬ , ২১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পার্টি ও শব্দদূষণ নিয়ন্ত্রণে স্টার্লিং হাইটস ভাড়ার নিয়ম পুনর্বিবেচনা করছে ওয়ারেনে স্বামী হত্যার অভিযোগে নারী অভিযুক্ত, আদালতে অভিযোগ গঠন আয়ে অগ্রগতি কিছু শহরে, তবে রাজ্যজুড়ে পিছিয়ে মিশিগান ডেটা সেন্টার অনুমোদনে সাময়িক নিষেধাজ্ঞার কথা ভাবছে স্টার্লিং হাইটস প্লট দুর্নীতি : হাসিনা-টিউলিপ-আজমিনা-ববির বিভিন্ন মেয়াদে কারাদণ্ড একুশের গানেই শুরু হলো ভাষার মাস ষড়যন্ত্র করে জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে ডেট্রয়েটে বাড়ির মূল্যায়ন পদ্ধতিতে বড় পরিবর্তনের ঘোষণা মেয়র শেফিল্ডের ক্লিনটন টাউনশিপে পারিবারিক বিবাদে গুলিতে এক নারী নিহত যারা গুপ্ত ছিল, তারাই আজ ‘গুপ্ত-সুপ্ত’ বলছে : ডা: শফিকুর রহমান ‘দেখামাত্র বলবেন—গুপ্ত তোমরা’ : সিরাজগঞ্জে তারেক রহমান নির্বাচনকালীন নিরাপত্তায় মাঠে ৩৭ হাজারের বেশি বিজিবি “কোনো কাজ নয়, কোনো স্কুল নয়”: আইসিই-এর বিরুদ্ধে ডেট্রয়েট উত্তাল বাংলাদেশের নির্বাচনের প্রেক্ষাপটে মার্কিন দূতাবাসের নিরাপত্তা সতর্কতা আইসিই অভিযানের প্রভাবে ব্যাহত ডেট্রয়েটের শিক্ষা ব্যবস্থা : সুপারিনটেনডেন্ট মিশিগান রাজ্যে শিক্ষাদানকালীন সময় সেলফোন নিষিদ্ধের পথে জরুরি পরিস্থিতির পর মেট্রো বিমানবন্দরের গ্রাউন্ড স্টপ প্রত্যাহার জামায়াত আমিরের সঙ্গে ঢাকাস্থ মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক ১২ ফেব্রুয়ারি ভোট : কেন্দ্র ও ভোটকক্ষের তালিকা প্রকাশ শেরপুরে নির্বাচনী সহিংসতায় জামায়াত নেতা নিহত
বাইডেনের সঙ্গে লড়াইয়ের সম্ভাবনা বাড়ছে

নিউ হ্যাম্পশায়ারের প্রাইমারিতে ট্রাম্পের জয়

  • আপলোড সময় : ২৬-০১-২০২৪ ০৪:১০:৪৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৬-০১-২০২৪ ০৪:১০:৪৮ পূর্বাহ্ন
নিউ হ্যাম্পশায়ারের প্রাইমারিতে ট্রাম্পের জয়
ম্যানচেস্টার, (এনএইচ) ২৬ জানুয়ারি : আমেরিকার প্রেসিডেন্ট হওয়ার দৌড়ে আরও এক ধাপ এগিয়ে গেলেন ডোনাল্ড ট্রাম্প । মঙ্গলবার নিউ হ্যাম্পশায়ারের রিপাবলিকান প্রেসিডেন্টের প্রাইমারি নির্বাচনে শক্ত করে জয়ী হয়েছেন তিনি। এদিকে নিউ হ্যাম্পশায়ারের ডেমোক্র্যাটিক প্রাইমারিতে জয়ী হয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন। বাইডেন ব্যালটে উপস্থিত না থাকলেও মিত্ররা তাকে স্বল্প পরিচিত একের পর এক প্রতিদ্বন্দ্বীকে পরাজিত করতে সহায়তা করেছে।
এর আগে আইওয়া আসনেও জয়ী হয়েছিলেন ট্রাম্প। তাঁর জয়ে আর এক রিপাবলিকান প্রার্থী নিকি হ্যালি পিছিয়ে পড়লেন দৌড়ে। তাঁর প্রাপ্ত ভোট ৪৩.২ শতাংশ। অন্যদিকে ট্রাম্প পেয়েছেন ৫৪.৩ শতাংশ ভোট। নিউ হ্যাম্পশায়ার একটি গুরুত্বপূর্ণ আসন। সেই আসনে প্রাথমিক নির্বাচনের জয়ের কারণে ট্রাম্প রিপাবলিকান প্রেসিডেন্ট পদের জন্য মনোনয়ন পেতে এবং হোয়াইট হাউস দখলের লড়াইয়ে বাইডেনের সঙ্গে সরাসরি প্রতিদ্বন্দ্বিতায় নামার ক্ষেত্রে অনেকটাই এগিয়ে গেলেন বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
এদিকে, লড়াইটা যে ফের ট্রাম্প বনাম বাইডেন হতে চলেছে সে ব্যাপারে অনেকটাই নিশ্চিত ওয়াকিবহাল মহল। তবে জয় পেলেও একাধিক মামলা ঝুলে থাকাটা এখনও ট্রাম্পের প্রেসিডেন্ট হওয়ার পথে অন্তরায় তৈরি করে রেখেছে বলেই মনে করা হচ্ছে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ