আমেরিকা , শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬ , ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শান্তি, মানবতা ও ন্যায়বিচারের বিশ্ব চান প্রধানমন্ত্রী জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন তারেক রহমান মিশিগানের বিদ্যুতের চাহিদা মেটাতে ডিটিইর ২০ বছরের পরিকল্পনা ব্যাটল ক্রিকের স্কুলে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীর বন্দুক থেকে গুলি ল্যান্সিংয়ে বাস স্টেশনে বোমা হামলার মিথ্যা হুমকি, ইলিনয়ের নারীকে সাজা দুর্ঘটনায় কয়েক ঘণ্টা বন্ধ, আবার খুলল ম্যাকিনাক ব্রিজ ৫ ধাপ পিছিয়ে ইউ-এম, তবু ‘বেস্ট ভ্যালু’তে মিশিগানে সেরা মিশিগানে ICE-এর থামানোর চেষ্টা, পালাতে গিয়ে দুর্ঘটনায় চালকের মৃত্যু জাতিসংঘের সাধারণ বিতর্কে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ম্যাকম্ব কাউন্টিতে প্রসাধনী চুরির অভিযোগে দুইজন গ্রেপ্তার যেখানে শেষ হয়েছিল জীবন, সেখানেই জেগে রইল জ্যাকোয়ার স্মৃতি বিদ্যুৎ ফিরলেও MSU-তে  কাটেনি বিপর্যয়ের রেশ শরতের শুরুতেই শীতল মিশিগান, সপ্তাহজুড়ে কম তাপমাত্রা নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ডেট্রয়েটে নারীকে ছুরিকাঘাতে হত্যা, সন্দেহভাজন আটক ৩৫ সফরসঙ্গী নিয়ে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী  দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর ঘটনায় এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী গ্রেপ্তার আই-৬৯৬ সংস্কারে অগ্রগতি, বছরের শেষে খুলছে লাহসার–আই-৭৫ অংশ পন্টিয়াকে পারিবারিক বিরোধে গুলিতে নিহত ১, আহত ১ হেফাজতে ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুেলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

সিলেটে পুলিশের গাড়ি-ট্রাক-মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত ২

  • আপলোড সময় : ০৫-০৪-২০২৩ ০৮:৪২:৩৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-০৪-২০২৩ ০৮:৪২:৩৩ অপরাহ্ন
সিলেটে পুলিশের গাড়ি-ট্রাক-মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত ২
সিলেট, ০৫ এপ্রিল (ঢাকা পোস্ট) : সিলেটে পুলিশের পিকআপ, ট্রাক ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে প্রাণ হারিয়েছেন দুই মোটরসাইকেল আরোহী। এ ঘটনায় মোটসাইকেলের অপর এক আরোহীসহ কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন। আজ বুধবার রাত ১০টার দিকে সিলেট-কোম্পানীগঞ্জ সড়কের গোয়াইনঘাট থানাধীন মিত্রিমহল এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- মোটরসাইকেল আরোহী পুলক রায় (৩০) ও মাইক্রোবাস শ্রমিক নেতা ফয়সল আহমদ (৩০)। পুলক সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার শিববাড়ি এলাকার গোপাল রায়ের ছেলে ও  ফয়সল নগরের উপকন্ঠ শাহপরান বিআইডিসি এলাকার ফারুক মিয়ার ছেলে। আহত অপর মোটরসাইকেল আরোহী বিক্রম কর মন্ডল (৩২) নগরের চালিবন্দর সমতা ৭/৫০ বাসার বিপুল চন্দ্র মন্ডলের ছেলে। তিনি নগরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
সিলেট জেলা পুলিশের পরিদর্শক (সহকারী মিডিয়া কর্মকর্তা) শ্যামল বণিক ঢাকা পোস্টকে বলেন , রাত ১০টার দিকে সিলেট-কোম্পানীগঞ্জ সড়কের টহলরত পুলিশের পিকআপ ভ্যানের সঙ্গে কোম্পানীগঞ্জগামী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ট্রাকের পেছনে এসে ধাক্কা দেয় মোটরসাইকেলটি। এতে তিন আরোহী ছিটকে পড়ে ঘটনাস্থলেই চালকের আসনে থাকা পুলক রায় মারা যান। অপর দুই আরোহীকে উদ্ধার করে তাৎক্ষণিক হাসপাতালে নেওয়া হয়। গুরুতর আহত অবস্থায় ফয়সল আহমদকে সিলেট ওসমানী হাসপাতালে ভর্তি করা হলে রাত ২টা ১০ মিনিটের দিকে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ট্রাকচালক পলাতক রয়েছেন। নিহতদের লাশ দুটি হাসপাতালের মর্গে রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
হ্যামট্রাম্যাক থেকে ওয়েইন স্টেট ও ক্যাস টেকে ফ্রি বাস

হ্যামট্রাম্যাক থেকে ওয়েইন স্টেট ও ক্যাস টেকে ফ্রি বাস