আমেরিকা , বুধবার, ১২ অগাস্ট ২০২৬ , ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিপ্লব কুমারসহ ছয় পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত খুলনায় যুবদল কর্মীকে গুলি করে হত্যা সিলেটে একই বাসায় তিনজন খুন আধিপত্যবাদবিরোধী নাগরিক সমাজ’-এর আত্মপ্রকাশ বাংলাদেশ-ভারত সম্পর্কে  ‘ফ্রেশ স্টার্ট’ চায় ঢাকা প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ঢাকায় ভারতের ‘র’ প্রধান পরাগ জৈন ওয়ারেনে পৃথক দুই ঘটনায় গুলিতে নিহত ২ : সন্দেহভাজনরা গ্রেপ্তার রোজভিলে বিয়ের অনুষ্ঠানে গোলাগুলি, আহত ৫ সৌদি আরবে অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশির মৃত্যু, পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর শোক এসএসসির ফল প্রকাশ, পাসের হার ৬২ শতাংশ সাউথফিল্ডের রেস্তোরাঁয় গুলিবর্ষণ, নিহত ২ লেক সেন্ট ক্লেয়ারে এক সাঁতারু নিখোঁজ মিশিগানে ড্রোন পরীক্ষার নতুন দুয়ার, ক্যাম্প গ্রেলিংকে স্বীকৃতি ডেট্রয়েটে ধারাবাহিক অগ্নিসংযোগ ও  চুরি : গ্রেপ্তার সাবেক দমকলকর্মী হ্যামট্রাম্যাক কাউন্সিলর হাসানকে প্রবেশন ও সমাজসেবার সাজা ডেট্রয়েটে বাণিজ্যিক সম্পত্তির দামে বড় পতন পন্টিয়াকে অ্যাপার্টমেন্টে গুলিবর্ষণ;  নিহত একজন, আহত আরেকজন প্রথম দিনেই সাড়া ফেলল গর্ডি হাও ব্রিজের সাইকেল ও পথচারী পথ হুইটমোর লেকে ই. কোলাই বৃদ্ধি, বন্ধ ঘোষণা করা হলো সৈকত

শাহজালালে এক লাখ ডলারসহ দুই মার্কিন নাগরিক আটক

  • আপলোড সময় : ২৭-০১-২০২৪ ০৪:৩৫:৩৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৭-০১-২০২৪ ০৪:৩৫:৩৪ পূর্বাহ্ন
শাহজালালে এক লাখ ডলারসহ দুই মার্কিন নাগরিক আটক
ঢাকা, ২৭ জানুয়ারি (ঢাকা পোস্ট) : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক লাখ ডলারসহ বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন যুক্তরাষ্ট্রের দুই নাগরিককে আটক করা হয়েছে। কোনো ধরনের ঘোষণা ছাড়া (অ্যান্ড্রোসমেন্ট) ডলার নেওয়ার চেষ্টা করায় শুক্রবার (২৬ জানুয়ারি) তাদের আটক করেছেন বিমানবন্দরের এভিয়েশন সিকিউরিটির (এভসেক) সদস্যরা। আটক ব্যক্তিরা হচ্ছেন, মো. রেজাউল করিম ও মো. জসীম উদ্দীন খান। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের দায়িত্বশীল সূত্র ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছে।
সূত্র জানায়, তাদের দুজনের কাতার এয়ারওয়েজের ফ্লাইটে (কিআর- ৬৪১) কাতারের দোহা হয়ে যুক্তরাষ্ট্রে যাওয়ার কথা ছিল। বোর্ডিংয়ের আগে এভসেকের তল্লাশিতে তাদের সঙ্গে এক লাখ ডলার থাকার বিষয়টি ধরা পড়ে। যাত্রীদের ডলার নেওয়ার বিষয়ে পাসপোর্টে অ্যান্ড্রোসমেন্ট কিংবা অনুমতি ছিল না বলে তাদের আটক করা হয়।আটক দুইজনকে ঢাকা কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেছে এভসেক।
এ বিষয়ে শনিবার (২৭ জানুয়ারি) সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হতে পারে বলে জানা গেছে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স