আমেরিকা , মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬ , ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেট্রয়েটের প্রায় অর্ধেক গির্জায় সপ্তাহান্তের মাসেস বন্ধের প্রস্তাব ডিয়ারবর্নের স্কুল ও বিভিন্ন স্থানে ধারাবাহিক বোমা হুমকি দক্ষিণ-পূর্ব মিশিগানে সপ্তাহান্তে তুষারপাতের সম্ভাবনা ডেট্রয়েটে ফ্যামিলি ডলারে ছুরিকাঘাত, আহত দুই কর্মী ডেট্রয়েটে বাড়িতে মিলল  স্বামী-স্ত্রীর গুলিবিদ্ধ মরদেহ মিশিগানে প্রস্রাবকে সারে রূপান্তরের উদ্যোগ ডিয়ারবর্নে ICE-এর  অভিযানে গ্রেপ্তার ৩ আমেরিকায় দীপাবলি অনুষ্ঠানে ঢুকে বিদ্বেষমূলক প্ল্যাকার্ড, নিন্দা হ্যামট্রাম্যাকের ইতিহাসে প্রথম বাঙালি মেয়র মুহিত মাহমুদ ট্রাম্পকে অভিশংসনে রিপাবলিকানদের সমর্থন চান ফিনলি মিশিগানজুড়ে মন্দিরে মন্দিরে আজ শ্যামাপূজা  মিশিগানের ১২৫ সেনাকে সীমান্তে পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র ষড়যন্ত্র মোকাবিলায় জাতীয় ঐক্যের ডাক প্রধানমন্ত্রীর গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা প্রধানমন্ত্রীর হোয়াইট হাউসে দীপাবলির আলো ছড়ালেন ট্রাম্প বাংলাদেশকে তাবেদার রাষ্ট্র  হতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী স্টার্লিং হাইটস থেকে ডেট্রয়েট পর্যন্ত যাত্রীবাহী ট্রেন চালুর উদ্যোগ নভেম্বরের মিশিগানে ঠান্ডা-উষ্ণের খেলা মনরো কাউন্টিতে গাড়ির ধাক্কায় পথচারী নিহত, বন্ধ I-75-এর একাংশ মিশিগানে মাটিতে জমল মৌসুমের প্রথম তুষার

নবীগঞ্জে গ্রীনলাইন ও মোটর  সাইকেলের সংঘর্ষে নিহত ১

  • আপলোড সময় : ২৮-০১-২০২৪ ১১:৩২:৪০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-০১-২০২৪ ১১:৩২:৪০ অপরাহ্ন
নবীগঞ্জে গ্রীনলাইন ও মোটর  সাইকেলের সংঘর্ষে নিহত ১
নবীগঞ্জ, (হবিগঞ্জ) ২৮ জানুয়ারি : নবীগঞ্জ উপজেলায় গ্রীনলাইন ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক জন নিহত হয়েছেন। 
রবিবার  (২৮জানুয়ারি) বিকেল ৪টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার  আউশকান্দি ইউনিয়নের বিদ্যুৎ প্ল্যান্ট নামক স্থানে দুর্ঘটনাটি ঘটে। নিহত ব্যক্তি উপজেলার কালিয়াভাঙ্গা ইউনিয়নের মথুরাপুর গ্রামের মৃত আব্দুল কাদেরের ছেলে আনোয়ার হোসেন (৫০)। 
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সিলেট  থেকে ঢাকাগামী অজ্ঞাতনামা গ্রীনলাইন বাসটি বিদুৎ প্ল্যান্ট নামক স্থান এলাকায় পৌঁছা মাত্রই বিপরীত দিক থেকে আসা (মৌলভীবাজার-হ-১১-২৩১৬) মোটর সাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটর সাইকেল আরোহীর মৃত্যু হয়। পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে শেরপুর  হাইওয়ে থানার একদল পুলিশ ঘটনাস্থলে পৌছে লাশটি উদ্ধার করে মর্গে পাঠায়।
শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিমল চন্দ্র দেব জানান, দুর্ঘটনাকবলিত গ্রীনলাইন বাসটি উদ্ধারের প্রক্রিয়া চলছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আটলান্টিক সিটিতে ধর্মীয় আয়োজনে অন্নকূট উৎসব

আটলান্টিক সিটিতে ধর্মীয় আয়োজনে অন্নকূট উৎসব