আমেরিকা , বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬ , ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল  স্থগিত চেয়ে হাইকোর্টে রিট রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র ইসিতে জমা বিপ্লব কুমারসহ ছয় পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত খুলনায় যুবদল কর্মীকে গুলি করে হত্যা সিলেটে একই বাসায় তিনজন খুন আধিপত্যবাদবিরোধী নাগরিক সমাজ’-এর আত্মপ্রকাশ বাংলাদেশ-ভারত সম্পর্কে  ‘ফ্রেশ স্টার্ট’ চায় ঢাকা প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ঢাকায় ভারতের ‘র’ প্রধান পরাগ জৈন ওয়ারেনে পৃথক দুই ঘটনায় গুলিতে নিহত ২ : সন্দেহভাজনরা গ্রেপ্তার রোজভিলে বিয়ের অনুষ্ঠানে গোলাগুলি, আহত ৫ সৌদি আরবে অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশির মৃত্যু, পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর শোক এসএসসির ফল প্রকাশ, পাসের হার ৬২ শতাংশ সাউথফিল্ডের রেস্তোরাঁয় গুলিবর্ষণ, নিহত ২ লেক সেন্ট ক্লেয়ারে এক সাঁতারু নিখোঁজ মিশিগানে ড্রোন পরীক্ষার নতুন দুয়ার, ক্যাম্প গ্রেলিংকে স্বীকৃতি ডেট্রয়েটে ধারাবাহিক অগ্নিসংযোগ ও  চুরি : গ্রেপ্তার সাবেক দমকলকর্মী হ্যামট্রাম্যাক কাউন্সিলর হাসানকে প্রবেশন ও সমাজসেবার সাজা ডেট্রয়েটে বাণিজ্যিক সম্পত্তির দামে বড় পতন

শিক্ষকরা হলেন মানুষ গড়ার কারিগর - এমপি নাদেল

  • আপলোড সময় : ২৮-০১-২০২৪ ১১:৩৫:১০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-০১-২০২৪ ১১:৩৫:১০ অপরাহ্ন
শিক্ষকরা হলেন মানুষ গড়ার কারিগর - এমপি নাদেল
সিলেট, ২৮ জানুয়ারি : একজন শিক্ষার্থীর প্রকৃত মানুষরূপে গড়ে ওঠার পেছনে বাবা-মার চেয়ে শিক্ষকের অবদান কোনো অংশে কম নয়। পৃথিবী সম্পর্কে তারা শিক্ষকদের কাছে বুঝতে শেখে। তারা জ্ঞানশূন্য মানবশিশুকে ভিন্ন চোখে বিশ্ব দেখতে শেখায়, প্রকৃত মানুষ হিসেবে গড়ে তোলেন শিক্ষকরাই। আর তাই শিক্ষকরাই হলেন মানুষ গড়ার কারিগর। কুলাউড়া উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির আয়োজনে মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসন থেকে নব-নির্বাচিত জাতীয় সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান কালে প্রধান অতিথির বক্তব্যে শফিউল আলম চৌধুরী নাদেল এসব কথা বলেন।                          
 তিনি আরো বলেন আমাদের জ্ঞান, দক্ষতা এবং নৈতিকতা শিক্ষার ক্ষেত্রে শিক্ষকদের ভূমিকা অনস্বীকার্য। উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি, অধ্যক্ষ মো. আব্দুল কাদির এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মো. আব্দুল মতিন এর সঞ্চালনায় অনুষ্টানে এমপি নাদেল কুলাউড়ার শিক্ষাক্ষেত্রের সমস্যা সমাধানে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। 
কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে ২৭ জানুয়ারী (শনিবার) দুপুরে অনুষ্টিত অনুষ্টানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুর রহমান মামুন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি রফিকুল ইসলাম রেনু, সাধারন সম্পাদক আসম কামরুল ইসলাম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেহা ফেরদৌস চৌধুরী পপি, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক, মো. খুরশীদ উল্লাহ,  মো. মাসুক,আবুল মনসুর বাবুল,  জিপিএইচ ইস্পাত কোম্পানীর জিএম মো. এনামুল ইসলাম, সিনিয়র সাংবাদিক এম শাকিল রশীদ চৌধুরী, অধ্যক্ষ ফয়জুর রহমান ছুরুক, প্রধান শিক্ষক সাহিদুর রহমান, যুগ্ম-সম্পাদক জয়ন্ত মালাকার, সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান, কোষাধ্যক্ষ জিয়াউর রহমান, যুক্তরাষ্ট্র কমিউনিটি নেতা জাবেদ আহমদ। 
পরে প্রধান অতিথি  অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মো. আবুল মনসুর, অধ্যক্ষ মো. বসর মিয়া, প্রধান শিক্ষক পরিমল মালাকার, সহকারি শিক্ষক মো. আব্দুল হামিদ, সহকারি শিক্ষক মো. মহিদুর রহমান ও সহকারি শিক্ষক নির্মল কুমার ধরকে ক্রেষ্ট ও শিক্ষক সমিতির ২য় মেধা বৃত্তি পরীক্ষার উত্তীর্ন ৮২ জন মেধাবী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরন করেন। অনুষ্টানে সিনিয়র সাংবাদিক  মো. খালেদ পারভেজ বখশ, আজিজুল ইসলাম, মহি উদ্দিন রিপন ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্টানের শিক্ষকবৃন্দ, সমিতির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স