আমেরিকা , শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬ , ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেট্রয়েট চিড়িয়াখানায় জন্ম নেওয়া গরিলা শাবকের নাম ‘উসালা’ ঈদে মিলাদুন্নবী (সা.) ২৬ আগস্ট মার্কিন বিনিয়োগে ব্যবসাবান্ধব পরিবেশের আশ্বাস প্রধানমন্ত্রীর রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল  স্থগিত চেয়ে হাইকোর্টে রিট রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র ইসিতে জমা বিপ্লব কুমারসহ ছয় পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত খুলনায় যুবদল কর্মীকে গুলি করে হত্যা সিলেটে একই বাসায় তিনজন খুন আধিপত্যবাদবিরোধী নাগরিক সমাজ’-এর আত্মপ্রকাশ বাংলাদেশ-ভারত সম্পর্কে  ‘ফ্রেশ স্টার্ট’ চায় ঢাকা প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ঢাকায় ভারতের ‘র’ প্রধান পরাগ জৈন ওয়ারেনে পৃথক দুই ঘটনায় গুলিতে নিহত ২ : সন্দেহভাজনরা গ্রেপ্তার রোজভিলে বিয়ের অনুষ্ঠানে গোলাগুলি, আহত ৫ সৌদি আরবে অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশির মৃত্যু, পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর শোক এসএসসির ফল প্রকাশ, পাসের হার ৬২ শতাংশ সাউথফিল্ডের রেস্তোরাঁয় গুলিবর্ষণ, নিহত ২ লেক সেন্ট ক্লেয়ারে এক সাঁতারু নিখোঁজ মিশিগানে ড্রোন পরীক্ষার নতুন দুয়ার, ক্যাম্প গ্রেলিংকে স্বীকৃতি

নোয়াখালীতে স্ত্রীকে গলা কেটে হত্যার পর ফাঁস নিলেন স্বামী

  • আপলোড সময় : ২৯-০১-২০২৪ ০১:১৩:১৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৯-০১-২০২৪ ০১:১৩:১৬ পূর্বাহ্ন
নোয়াখালীতে স্ত্রীকে গলা কেটে হত্যার পর ফাঁস নিলেন স্বামী
নোয়াখালী, ২৯ জানুয়ারি (ঢাকা পোস্ট) : নোয়াখালীর জেলা শহরের একটি ভাড়া বাসা থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৯ জানুয়ারি) সকালে নোয়াখালী পৌরসভার ৫নং ওয়ার্ডের বার্লিংটনের মোড়ের দক্ষিণে বসুন্ধরা কলোনির কচি ডাক্তারের বাসার দোতলা থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। নিহতরা হলেন, স্বামী মেহেদি হাসান শুভ (২২), তিনি সদর উপজেলার দাদপুর ইউনিয়নের দুলাল মিয়ার ছেলে ও তার স্ত্রী তামান্না ইসলাম (১৬), তিনি পৌর এলাকার লিটনের মেয়ে। সম্পর্কে তারা খালাতো ভাই-বোনও ছিলেন। দুলাল মিয়া তার স্ত্রীকে নিয়ে শ্বশুরবাড়িতে থাকতেন।
নিহত তামান্নার ভাই হোসেন আহমেদ নোমান ঢাকা পোস্টকে বলেন, খালাতো ভাই-বোন হওয়ার সুবাদে তাদের মধ্যে জানাশোনা ও প্রেমের সম্পর্ক ছিল। এক বছর আগে তাদের বিয়ে হয়। বিয়ের পর থেকে শুভ ভাই আপুসহ আমাদের সঙ্গে থাকতেন। আজ সকালে উনাদের রুমের কোনো সাড়াশব্দ না পেয়ে ৯৯৯ এ কল দিয়ে পুলিশকে খবর দেই। পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।
পুলিশ সূত্রে জানা যায়, সোমবার সকাল ৭টার দিকে স্বামী মেহেদি হাসান তার স্ত্রী তামান্নাকে বটি দিয়ে গলাকেটে হত্যা করে। এরপর সেই ঘরেই ফ্যানের সঙ্গে কাপড় বেঁধে গলায় ফাঁস নেন। ৯৯৯ এ কল পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে পুলিশ।
পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ আসাদুজ্জামান ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করে বলেন, একই ঘর থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। তারা স্বামী-স্ত্রী হলেও সম্পর্কে খালাতো ভাই-বোন ছিলেন। প্রথমে স্বামী তার স্ত্রীর গলা কেটে হত্যা করে। তারপর নিজে বৈদ্যুতিক পাখার সঙ্গে ঝুলে আত্মহত্যা করেছে বলেই আপাত দৃষ্টিতে মনে হচ্ছে। তদন্ত অব্যাহত আছে।
মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হবে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
গণভোটের রায় বাস্তবায়ন রাজনৈতিক দলগুলোর দায়িত্ব: মিশিগানে জুবায়ের

গণভোটের রায় বাস্তবায়ন রাজনৈতিক দলগুলোর দায়িত্ব: মিশিগানে জুবায়ের