আমেরিকা , বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬ , ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নির্বাচন ও গণভোটের নিরাপত্তা জানলেন নতুন মার্কিন রাষ্ট্রদূত শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত ৩৫০ মিলিয়ন ডলারের আই-৯৪ সংস্কার প্রকল্প শুরু হচ্ছে মিশিগানে ডেট্রয়েটে আইসিই সীমাবদ্ধতার পথ খুঁজছেন কাউন্সিল সদস্যরা ডেটা সেন্টার স্থাপনে স্থগিতাদেশ জারি করল স্টার্লিং হাইটস হাজেল পার্কে আইসিই অভিযানে ভেনেজুয়েলীয় নাগরিক গ্রেপ্তার পার্টি ও শব্দদূষণ নিয়ন্ত্রণে স্টার্লিং হাইটস ভাড়ার নিয়ম পুনর্বিবেচনা করছে ওয়ারেনে স্বামী হত্যার অভিযোগে নারী অভিযুক্ত, আদালতে অভিযোগ গঠন আয়ে অগ্রগতি কিছু শহরে, তবে রাজ্যজুড়ে পিছিয়ে মিশিগান ডেটা সেন্টার অনুমোদনে সাময়িক নিষেধাজ্ঞার কথা ভাবছে স্টার্লিং হাইটস প্লট দুর্নীতি : হাসিনা-টিউলিপ-আজমিনা-ববির বিভিন্ন মেয়াদে কারাদণ্ড একুশের গানেই শুরু হলো ভাষার মাস ষড়যন্ত্র করে জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে ডেট্রয়েটে বাড়ির মূল্যায়ন পদ্ধতিতে বড় পরিবর্তনের ঘোষণা মেয়র শেফিল্ডের ক্লিনটন টাউনশিপে পারিবারিক বিবাদে গুলিতে এক নারী নিহত যারা গুপ্ত ছিল, তারাই আজ ‘গুপ্ত-সুপ্ত’ বলছে : ডা: শফিকুর রহমান ‘দেখামাত্র বলবেন—গুপ্ত তোমরা’ : সিরাজগঞ্জে তারেক রহমান নির্বাচনকালীন নিরাপত্তায় মাঠে ৩৭ হাজারের বেশি বিজিবি “কোনো কাজ নয়, কোনো স্কুল নয়”: আইসিই-এর বিরুদ্ধে ডেট্রয়েট উত্তাল বাংলাদেশের নির্বাচনের প্রেক্ষাপটে মার্কিন দূতাবাসের নিরাপত্তা সতর্কতা
৮ কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে মামলা

শাহজীবাজার বিদ্যুৎ কেন্দ্রের গাছ নিলাম ছাড়া বিক্রির অভিযোগ

  • আপলোড সময় : ২৯-০১-২০২৪ ১১:৪০:৩৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৯-০১-২০২৪ ১১:৪০:৩৮ পূর্বাহ্ন
শাহজীবাজার বিদ্যুৎ কেন্দ্রের গাছ নিলাম ছাড়া বিক্রির অভিযোগ
মাধবপুর (হবিগঞ্জ) ২৯ জানুয়ারি : উপজেলার শাহজীবাজার বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ভিতর থেকে নিলাম ছাড়া অবৈধ উপায়ে ৬টি গাছ কেটে বিক্রি করার অভিযোগ ৮জন কর্মকর্তা ও কর্মচারীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। রোববার হবিগঞ্জ আদালতে জনৈক গাছ ক্রয়কারি ফতেহপুর গ্রামের সোহাগ মিয়া এ মামলা দায়ের করেন। 
মামলার অভিযোগ সূত্রে জানা যায় কয়েক জন কর্মকর্তা ও কর্মচারী নিলাম বিহীন শাহজীবাজার পিডিবির ভিতরের ৬ টি গাছ স্থানীয়  কাঠ ব্যাবসায়ী সোহাদ মিয়ার কাছে বিক্রি করে । আর এসব গাছ বিক্রির টাকা ভাগবাটোয়ারা করতে গিয়ে বিদ্যুৎ কেন্দ্রের গেইটম্যান সহ কয়েকজনের সাথে দ্বন্দ্বে লিপ্ত হন অসাধু কর্মকর্তা ও কর্মচারীরা। ফলে বিদ্যুৎ কেন্দ্রের গেইটম্যান সহ কয়েকজন মিলে বন বিভাগের কর্মকর্তাদের খবর দেওয়ার পর গাছ গুলো জব্দ করেন বন বিভাগ।
এ ব্যাপারে  ভুক্তভোগী কাঠ ব্যবসায়ী সোহাগ মিয়া বলেন, শাহজীবাজার বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের ভেতর থেকে ৬টি গাছ ১ লাখ ৭০হাজার টাকায় দিয়া আমি ক্রয় করি। গাছগুলো কেটে বাহিরে নিয়ে আসার জন্য শাহজীবাজার বিদ্যুৎ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী (পরিমাপ ও নিয়ন্ত্রণ) এর স্বাক্ষরিত একটি পত্র ও গেইট পাস ও দেওয়া হয় আমাকে। কিন্তু গত ১৮ডিসেম্বর তিনি গাছগুলো কেটে বাহিরে নেওয়ার সময় গেইটম্যান গাড়িসহ গাছগুলো আটক করেন। এবং কয়েকজনের সহযোগিতায় তিনি বন বিভাগে খবর দেন। তৎক্ষনাৎ বিট কর্মকর্তা হুমায়ুন কবীর গাড়িসহ গাছগুলো জব্দ করে নিয়া যান। তারপর আমি বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কর্মকর্তার সাথে যোগাযোগ করলে গাড়িসহ গাছগুলো ফেরত দিবেন বলে আশ্বস্ত করেন। পরবর্তীতে বিভিন্ন ধরনের টালবাহানা শুরু করে এক পর্যায়ে গাছগুলো বিক্রির কথা ও অস্বীকার করেন তাঁরা। পরে বাধ্য হয়ে  আদালতে মামলা করেছি।
শাহপুর বিট কর্মকর্তা হুমায়ুন কবীর বলেন, অবৈধ ভাবে গাছগুলো বিক্রি হচ্ছিল খবর পেয়ে আমরা গাড়িসহ গাছগুলো জব্দ করেছি। বৈধ কাগজ পত্র দেখালে আমরা গাছ দিয়া দিব। শাহজিবাজার বিদ্যুৎ কেন্দ্রের চীফ ইন্জিনিয়ার মিজানুর রহমান বলেন, গাছ বিক্রিয়  বিষয়ে আমি অবগত নই, এ বিষয়ে আমি কিছুই জানিনা।


 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স