আমেরিকা , রবিবার, ২২ মার্চ ২০২৬ , ৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্টার্লিং হাইটসে কিশোর গুলিতে আহত, ১৮ বছরের যুবকের বিরুদ্ধে অভিযোগ গ্র্যান্ড রিভার করিডোরে উন্নয়নের মহাপরিকল্পনা, বদলে যাবে দুই শহরের চেহারা ওয়ারেনে শ্রেণিকক্ষে অশ্লীল আচরণ : চার্টার স্কুলের বিরুদ্ধে মায়ের মামলা মধ্যপ্রাচ্য সংকটে মিশিগানে জ্বালানির দাম ঊর্ধ্বমুখী যুক্তরাষ্ট্রে আজ ঈদ ডেট্রয়েটে নতুন আমুর বাঘিনী ‘দারিয়া’ আগমন, চিড়িয়াখানায় উচ্ছ্বাস  মিশিগানে হামের প্রাদুর্ভাব, স্বাস্থ্য কর্মকর্তাদের সতর্কবার্তা সাম্পটার টাউনশিপে প্রাণঘাতী গুলিবর্ষণ : তরুণী নিহত, সন্দেহভাজন গ্রেপ্তার ডেট্রয়েট আরএক্স কিডস : প্রথম মাসেই ১,০০০-এরও বেশি মায়ের হাতে ১ মিলিয়ন ডলার মানব পাচার রোধে মিশিগানে গোস্ট টিমের নতুন কৌশল ইউএম শিক্ষার্থীর মৃত্যু : ঠান্ডা ও অ্যালকোহলের প্রভাবে প্রাণহানি ক্যান্টন টাউনশিপে ট্রাক্টর-ট্রেলার ও পিকআপের সংঘর্ষে আগুন, আহত ৯ ফার্নডেলে কমিউটার ট্রেনের ধাক্কায় পথচারীর মৃত্যু ৪ ফুট তুষারে ঢেকে গেল মিশিগান, জরুরি অবস্থা ঘোষণা সেন্টার লাইনে স্ত্রীকে গুলি করে হত্যা, স্বামী গ্রেপ্তার গ্র্যান্ড র‍্যাপিডসে ভুয়া পরিচয়পত্র বাণিজ্য, অভিযুক্তের জেল মিশিগানে হাসপাতালের নিরাপত্তা কর্মীকে গুলি, কিশোর অভিযুক্ত আপার পেনিনসুলা তুষারঝড়ে বিপর্যয়, অচল রাস্তা ও বিদ্যুৎহীন হাজারো মানুষ ডেট্রয়েটে ভাঙা বোতলে নৃশংস হত্যা, দু’জনের বিরুদ্ধে অভিযোগ গঠন স্নোপ্লাওয়ে ধাক্কা, দ্বিতীয় সংঘর্ষে নিহত ফার্মিংটনের বাসিন্দা

বর্ণাঢ্য আয়োজনে শব্দকথা'র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

  • আপলোড সময় : ২৯-০১-২০২৪ ১১:৫৫:২৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৯-০১-২০২৪ ১১:৫৬:১৬ পূর্বাহ্ন
বর্ণাঢ্য আয়োজনে শব্দকথা'র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
হবিগঞ্জ, ২৯ জানুয়ারি : "শব্দের গাঁথুনি হোক সৃষ্টির উল্লাসে" এই অঙ্গীকার নিয়ে হবিগঞ্জ থেকে যাত্রা শুরু হয় শব্দকথা প্রকাশনের। প্রতিষ্ঠাবার্ষিকীর গৌরবময় সময়টাকে স্মরণীয় করে রাখতে "শব্দকথা লেখক পাঠক ফোরাম" আয়োজন করে বর্ণাঢ্য অনুষ্ঠানমালার। 
লিটলম্যাগ ত্রৈমাসিক শব্দকথা'র মাধ্যমে যাত্রা শুরু করে ৫ম বর্ষে পদার্পণ করলো শব্দকথা প্রকাশন। আজ সোমবার (২৯ জানুয়ারি) শব্দকথা'র প্রকাশক ও সম্পাদক মনসুর আহমেদকে নিয়ে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানের উদ্বোধন করেন শিশুসাহিত্যিক প্রফেসর জাহান আরা খাতুন, যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি ব্যক্তিত্ব ও ছফিনা-নূর ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মোমিন আলী, আয়ারল্যান্ড প্রবাসী কমিউনিটি ব্যক্তিত্ব সৈয়দ মোস্তাফিজুর রহমান, কথাসাহিত্যিক রুমা মোদক, বৃন্দাবন সরকারি কলেজের দর্শন বিভাগের বিভাগীয় প্রধান মো: তোফাজ্জল আলী, উদ্ভিদ বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ড. সুভাষ চন্দ্র দেব, ব্যাংকার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল্লাহ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব হেলাল আহমেদ, কথাসাহিত্যিক সিদ্দিকী হারুণ, কথাসাহিত্যিক ও অনুবাদক আখতার উজ্জামান সুমন, শিক্ষক আব্দুস ছামাদ আজাদ, কথাসাহিত্যিক লুৎফুন নীরা, চিত্রশিল্পী আশীষ আচার্য্য, চুনারুঘাট যুব এসোসিয়েশনের সভাপতি গাজিউর রহমান, সাধারণ সম্পাদক জুয়েল তালুকদার, গল্পকার ঝর্ণা চৌধুরী প্রমুখ।
বর্ণাঢ্য এই আয়োজনে কবিতা আবৃত্তি করেন সৈয়দা রিমা, তাসনীমুল জান্নাত, সৈয়দা বেলী, জান্নাতুল নওমি, শাহ সালমা, গান পরিবেশন করেন মীর ইয়াছিন মাহমুদ।
শব্দকথা লেখক পাঠক ফোরামের সাধারণ সম্পাদক হাবিব খোকন এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন শব্দকথা'র বার্তা সম্পাদক আখতারুজ্জামান তরফদার।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স