আমেরিকা , বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬ , ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নির্বাচন ও গণভোটের নিরাপত্তা জানলেন নতুন মার্কিন রাষ্ট্রদূত শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত ৩৫০ মিলিয়ন ডলারের আই-৯৪ সংস্কার প্রকল্প শুরু হচ্ছে মিশিগানে ডেট্রয়েটে আইসিই সীমাবদ্ধতার পথ খুঁজছেন কাউন্সিল সদস্যরা ডেটা সেন্টার স্থাপনে স্থগিতাদেশ জারি করল স্টার্লিং হাইটস হাজেল পার্কে আইসিই অভিযানে ভেনেজুয়েলীয় নাগরিক গ্রেপ্তার পার্টি ও শব্দদূষণ নিয়ন্ত্রণে স্টার্লিং হাইটস ভাড়ার নিয়ম পুনর্বিবেচনা করছে ওয়ারেনে স্বামী হত্যার অভিযোগে নারী অভিযুক্ত, আদালতে অভিযোগ গঠন আয়ে অগ্রগতি কিছু শহরে, তবে রাজ্যজুড়ে পিছিয়ে মিশিগান ডেটা সেন্টার অনুমোদনে সাময়িক নিষেধাজ্ঞার কথা ভাবছে স্টার্লিং হাইটস প্লট দুর্নীতি : হাসিনা-টিউলিপ-আজমিনা-ববির বিভিন্ন মেয়াদে কারাদণ্ড একুশের গানেই শুরু হলো ভাষার মাস ষড়যন্ত্র করে জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে ডেট্রয়েটে বাড়ির মূল্যায়ন পদ্ধতিতে বড় পরিবর্তনের ঘোষণা মেয়র শেফিল্ডের ক্লিনটন টাউনশিপে পারিবারিক বিবাদে গুলিতে এক নারী নিহত যারা গুপ্ত ছিল, তারাই আজ ‘গুপ্ত-সুপ্ত’ বলছে : ডা: শফিকুর রহমান ‘দেখামাত্র বলবেন—গুপ্ত তোমরা’ : সিরাজগঞ্জে তারেক রহমান নির্বাচনকালীন নিরাপত্তায় মাঠে ৩৭ হাজারের বেশি বিজিবি “কোনো কাজ নয়, কোনো স্কুল নয়”: আইসিই-এর বিরুদ্ধে ডেট্রয়েট উত্তাল বাংলাদেশের নির্বাচনের প্রেক্ষাপটে মার্কিন দূতাবাসের নিরাপত্তা সতর্কতা

প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ সহকারী হলেন ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া

  • আপলোড সময় : ৩০-০১-২০২৪ ০৪:২১:৩৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩০-০১-২০২৪ ০৪:২১:৩৭ পূর্বাহ্ন
প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ সহকারী হলেন ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া
সিলেট, ৩০ জানুয়ারি : প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাঁচজন বিশেষ সহকারী নিয়োগ দেওয়া হয়েছে। তারা হলেন-ফেরদৌস আহমেদ খান, ড. শহীদ হোসাইন, কৃষিবিদ মশিউর রহমান হুমায়ুন, নীলুফার আহমেদ ও ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া। রোববার (২৮ জানুয়ারি) তাদের এ নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
ফেরদৌস আহমেদ খানকে নিয়োগের প্রজ্ঞাপনে বলা হয়, অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে সরকারের সচিব পদমর্যাদা ও বেতনে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী পদে প্রধানমন্ত্রীর মেয়াদকাল বা তার সন্তুষ্টি সাপেক্ষে (যেটি আগে ঘটে) চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হলো।
আরেক প্রজ্ঞাপনে বলা হয়, শহীদ হোসাইনকে অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ হতে সরকারের সচিব পদমর্যাদায় ও বেতনে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী পদে প্রধানমন্ত্রীর মেয়াদকাল বা তার সন্তুষ্টি সাপেক্ষে (যেটি আগে ঘটে) চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হলো।
মশিউর রহমানকে নিয়োগের প্রজ্ঞাপনে জানানো হয়, কৃষিবিদ মশিউর রহমানকে (হুমায়ুন) অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক পরিত্যাগের শর্তে উপসচিব পদমর্যাদায় যোগদানের তারিখ থেকে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী পদে প্রধানমন্ত্রীর মেয়াদকাল বা তার সন্তুষ্টি সাপেক্ষে (যেটি আগে ঘটে) পুনরায় চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হলো।
নীলুফার আহমেদের নিয়োগের প্রজ্ঞাপনে জানানো হয়, নীলুফার আহমেদকে অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে প্রধানমন্ত্রীর মেয়াদকাল বা তার সন্তুষ্টি সাপেক্ষে (যেটি আগে ঘটে) সরকারের সচিব পদমর্যাদায় ও তৎসংশ্লিষ্ট আনুষঙ্গিক সুবিধাদিসহ প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী পদে চুক্তিভিত্তিক নিয়োগ করা হলো।
ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার নিয়োগের প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, ব্যারিস্টার বিপ্লব বড়ুয়াকে অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে উপসচিব পদমর্যাদায় যোগদানের তারিখ থেকে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী পদে প্রধানমন্ত্রীর মেয়াদকাল বা তার সদয় সন্তুষ্টি সাপেক্ষে (যেটি আগে ঘটে) চুক্তিভিত্তিক নিয়োগ করা হলো।
উল্লেখ্য, ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া এর আগে ২০১৯ সালেও (গত পাঁচ বছর) প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ সহকারী পদে দায়িত্ব পালন করেছেন। তাঁর গ্রামের বাড়ি সাতকানিয়ার উপজেলার বড়হাতিয়া গ্রামে। ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক পদে দায়িত্ব পালন করছেন।





 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
নরসিংদীতে আধিপত্য দ্বন্দ্বে কিশোরের মৃত্যু, আহত অন্তত ১০

নরসিংদীতে আধিপত্য দ্বন্দ্বে কিশোরের মৃত্যু, আহত অন্তত ১০