আমেরিকা , রবিবার, ০৯ অগাস্ট ২০২৬ , ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাউথফিল্ডের রেস্তোরাঁয় গুলিবর্ষণ, নিহত ২ লেক সেন্ট ক্লেয়ারে এক সাঁতারু নিখোঁজ মিশিগানে ড্রোন পরীক্ষার নতুন দুয়ার, ক্যাম্প গ্রেলিংকে স্বীকৃতি ডেট্রয়েটে ধারাবাহিক অগ্নিসংযোগ ও  চুরি : গ্রেপ্তার সাবেক দমকলকর্মী হ্যামট্রাম্যাক কাউন্সিলর হাসানকে প্রবেশন ও সমাজসেবার সাজা ডেট্রয়েটে বাণিজ্যিক সম্পত্তির দামে বড় পতন পন্টিয়াকে অ্যাপার্টমেন্টে গুলিবর্ষণ;  নিহত একজন, আহত আরেকজন প্রথম দিনেই সাড়া ফেলল গর্ডি হাও ব্রিজের সাইকেল ও পথচারী পথ হুইটমোর লেকে ই. কোলাই বৃদ্ধি, বন্ধ ঘোষণা করা হলো সৈকত সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৮, আহত ১৩ প্রধানমন্ত্রীকে নিয়ে পোস্টের জেরে পদ হারানো এনসিপি নেতা তানভীর গ্রেপ্তার জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, পাশে ছিলেন ড. ইউনূস জুলাই শহীদদের প্রত্যাশা পূরণ হয়নি: জামায়াত আমির ভঙ্গুর রাষ্ট্রব্যবস্থা পেয়েছি, পুনর্গঠনে সময় লাগবে: প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য প্রচারে বিরত থাকতে বলল সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ইউএস প্যাসিফিক ফ্লিট কমান্ডারের বৈঠক ওক পার্কে গোলাগুলিতে নিহত ২, আহত ২ শেখ হাসিনার সম্ভাব্য বক্তব্য নিয়ে ভারতকে ঢাকার বার্তা মিশিগানে সাইক্লোস্পোরিয়াসিসে দুইজনের মৃত্যু, যুক্তরাষ্ট্রে সম্ভবত প্রথম ঢাকায় চীনা সাইবার গ্যাংয়ের আস্তানা, নারীসহ গ্রেফতার ৪

সিরাজগঞ্জে মা-বাবা ও মেয়েকে গলা কেটে হত্যা

  • আপলোড সময় : ৩০-০১-২০২৪ ০৪:৪৬:৪৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩০-০১-২০২৪ ০৪:৪৬:৪৬ পূর্বাহ্ন
সিরাজগঞ্জে মা-বাবা ও মেয়েকে গলা কেটে হত্যা
সিরাজগঞ্জ, ৩০ জানুয়ারি (ঢাকা পোস্ট) সিরাজগঞ্জের তাড়াশে একই পরিবারের তিনজনকে গলা কেটে হত্যা করা হয়েছে। মঙ্গলবার (৩০ জানুয়ারি) সকাল সোয়া ৮টার দিকে তাড়াশ পৌর শহরের বারোয়ারি বটতলা মহল্লার নিজ বাড়ি থেকে নিহত তিনজনের মরদেহ উদ্ধারে কাজ করেছে পুলিশ। বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন উল্লাপাড়া সার্কেলের (উল্লাপাড়া-তাড়াশ) সহকারী পুলিশ সুপার অমৃত কুমার সূত্রধর। 
 নিহতরা হলেন- তাড়াশ পৌর শহরের বারোয়ারী বটতলা এলাকার কালিচরণ সরকারের ছেলে বিকাশ সরকার (৪৫), তার স্ত্রী স্বর্ণা রানী সরকার (৪০) ও মেয়ে তাড়াশ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী পারমিতা সরকার তুষি (১৫)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, হত্যাকারীরা পরিকল্পিতভাবে তাদেরকে হত্যা করে ফ্ল্যাটে তালা লাগিয়ে দিয়ে যায়। স্বজনরা দুদিন যাবত তাদের খোঁজ না পেয়ে পুলিশকে খবর দিলে পুলিশ সোমবার দিবাগত রাত ৩টার দিকে তালা ভেঙে মেঝেতে ও বিছানায় তাদের মরদেহ দেখতে পায়।
তাড়াশ থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মো. নূরে আলম নিহতদের স্বজনদের বরাত দিয়ে বলেন, তাদেরকে গত দুইদিন ধরে না পেয়ে স্বজনরা মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করে ব্যর্থ হয়। পরে বাসায় গিয়ে বাইরে থেকে তালা ঝোলানো দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ তালা ভেঙে ঘরে ঢুকে দেখতে পায় তাদেরকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করা হয়েছে। স্বজনদের ধারণা রোববার রাত থেকে সোমবারের কোনো এক সময়ে এ হত্যাকাণ্ড সংঘটিত হতে পারে।  
উল্লাপাড়া সার্কেলের (উল্লাপাড়া-তাড়াশ) সহকারী পুলিশ সুপার অমৃত কুমার সূত্রধর ঢাকা পোস্টকে বলেন, নিহতদের সর্বশেষ শনিবারে দেখা গেছে বলে তার স্বজন ও প্রতিবেশীরা জানিয়েছেন। এরপরের যেকোনো সময় এই হত্যাকাণ্ডটি হয়েছে। আমরা মরদেহ উদ্ধারে কাজ করছি। এরপরও যেহেতু সিআইডি আসবে এবং ক্রাইম স্পট থেকে আলামত সংগ্রহ করবে তাই সেভাবেই কাজ করা হচ্ছে।
তিনি আরও বলেন, এরপর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হবে ও থানায় মামলা দায়ের হবে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জঙ্গিবাদ, অর্থ পাচার ও দুর্নীতি নিয়ে  ইউনূসকে নিশানা শামীম ওসমানের

জঙ্গিবাদ, অর্থ পাচার ও দুর্নীতি নিয়ে ইউনূসকে নিশানা শামীম ওসমানের