আমেরিকা , বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬ , ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ব্যাটল ক্রিকের স্কুলে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীর বন্দুক থেকে গুলি ল্যান্সিংয়ে বাস স্টেশনে বোমা হামলার মিথ্যা হুমকি, ইলিনয়ের নারীকে সাজা দুর্ঘটনায় কয়েক ঘণ্টা বন্ধ, আবার খুলল ম্যাকিনাক ব্রিজ ৫ ধাপ পিছিয়ে ইউ-এম, তবু ‘বেস্ট ভ্যালু’তে মিশিগানে সেরা মিশিগানে ICE-এর থামানোর চেষ্টা, পালাতে গিয়ে দুর্ঘটনায় চালকের মৃত্যু জাতিসংঘের সাধারণ বিতর্কে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ম্যাকম্ব কাউন্টিতে প্রসাধনী চুরির অভিযোগে দুইজন গ্রেপ্তার যেখানে শেষ হয়েছিল জীবন, সেখানেই জেগে রইল জ্যাকোয়ার স্মৃতি বিদ্যুৎ ফিরলেও MSU-তে  কাটেনি বিপর্যয়ের রেশ শরতের শুরুতেই শীতল মিশিগান, সপ্তাহজুড়ে কম তাপমাত্রা নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ডেট্রয়েটে নারীকে ছুরিকাঘাতে হত্যা, সন্দেহভাজন আটক ৩৫ সফরসঙ্গী নিয়ে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী  দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর ঘটনায় এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী গ্রেপ্তার আই-৬৯৬ সংস্কারে অগ্রগতি, বছরের শেষে খুলছে লাহসার–আই-৭৫ অংশ পন্টিয়াকে পারিবারিক বিরোধে গুলিতে নিহত ১, আহত ১ হেফাজতে ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুেলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার দুই জানাজা শেষে চিরনিদ্রায়  শায়িত হলো অপ্রতিম ডেট্রয়েট বিমানবন্দরে একের পর এক ক্ষতিকর কীটপতঙ্গ আটক লেক ওরিয়ন হাই স্কুলে ব্যাকপ্যাকে গুলিভর্তি বিবি গান, আটক ছাত্রী

পদ্মশ্রী’তে ভূষিত রবীন্দ্রসংগীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা

  • আপলোড সময় : ৩০-০১-২০২৪ ০৫:০৮:৫৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩০-০১-২০২৪ ০৫:০৮:৫৪ পূর্বাহ্ন
পদ্মশ্রী’তে ভূষিত রবীন্দ্রসংগীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা
ছবি : ফেসবুক থেকে সংগৃহীত

নয়াদিল্লি, ৩০ জানুয়ারি : ভারতের মর্যাদাপূর্ণ রাষ্ট্রীয় সম্মাননা ‘পদ্মশ্রী’তে ভূষিত হলেন প্রখ্যাত রবীন্দ্রসংগীত শিল্পী ও শিক্ষক রেজওয়ানা চৌধুরী বন্যা।  পদ্মবিভূষণ, পদ্মভূষণ ও পদ্মশ্রী এই তিন ক্যাটাগরিতে এ বছর ১৩২ জন সম্মাননার জন্য মনোনীত করা হয়েছে। বৃহস্পতিবার নয়াদিল্লিতে এই সম্মাননা পাওয়া ব্যক্তিদের নাম ঘোষণা করা হয়। ভারতের রাষ্ট্রপতি ভবনে আগামী কয়েক মাসের মধ্যে আনুষ্ঠানিকভাবে তাদের সম্মাননা স্মারক তুলে দেওয়ার কথা রয়েছে। খবর ভারতীয় সংবাদ মাধ্যম সূত্রের।
খ্যাতনামা রবীন্দ্রসংগীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা শান্তিনিকেতন থেকে রবীন্দ্রসংগীতের তালিম নেন। শিক্ষাগুরু হিসেবে পেয়েছিলেন প্রখ্যাত শিল্পী কণিকা বন্দ্যোপাধ্যায়, নীলিমা সেন, শৈলজারঞ্জন মজুমদারের মতো তাবড় সংগীতজ্ঞদের।
জনপ্রিয় শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা সংগীতে অবদানের জন্য তিনি ২০১৬ সালে বাংলাদেশের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার স্বাধীনতা পুরস্কার পান। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের ‘বঙ্গভূষণ’, ফিরোজা বেগম স্মৃতি স্বর্ণপদকসহ বিভিন্ন সম্মাননায় ভূষিত এ শিল্পী।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মিশিগানে মুনা এপিজে অ্যাকশনের উদ্যোগে ভোটার সচেতনতা কর্মসূচি

মিশিগানে মুনা এপিজে অ্যাকশনের উদ্যোগে ভোটার সচেতনতা কর্মসূচি