আমেরিকা , শনিবার, ০৮ অগাস্ট ২০২৬ , ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিশিগানে ড্রোন পরীক্ষার নতুন দুয়ার, ক্যাম্প গ্রেলিংকে স্বীকৃতি ডেট্রয়েটে ধারাবাহিক অগ্নিসংযোগ ও  চুরি : গ্রেপ্তার সাবেক দমকলকর্মী হ্যামট্রাম্যাক কাউন্সিলর হাসানকে প্রবেশন ও সমাজসেবার সাজা ডেট্রয়েটে বাণিজ্যিক সম্পত্তির দামে বড় পতন পন্টিয়াকে অ্যাপার্টমেন্টে গুলিবর্ষণ;  নিহত একজন, আহত আরেকজন প্রথম দিনেই সাড়া ফেলল গর্ডি হাও ব্রিজের সাইকেল ও পথচারী পথ হুইটমোর লেকে ই. কোলাই বৃদ্ধি, বন্ধ ঘোষণা করা হলো সৈকত সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৮, আহত ১৩ প্রধানমন্ত্রীকে নিয়ে পোস্টের জেরে পদ হারানো এনসিপি নেতা তানভীর গ্রেপ্তার জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, পাশে ছিলেন ড. ইউনূস জুলাই শহীদদের প্রত্যাশা পূরণ হয়নি: জামায়াত আমির ভঙ্গুর রাষ্ট্রব্যবস্থা পেয়েছি, পুনর্গঠনে সময় লাগবে: প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য প্রচারে বিরত থাকতে বলল সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ইউএস প্যাসিফিক ফ্লিট কমান্ডারের বৈঠক ওক পার্কে গোলাগুলিতে নিহত ২, আহত ২ শেখ হাসিনার সম্ভাব্য বক্তব্য নিয়ে ভারতকে ঢাকার বার্তা মিশিগানে সাইক্লোস্পোরিয়াসিসে দুইজনের মৃত্যু, যুক্তরাষ্ট্রে সম্ভবত প্রথম ঢাকায় চীনা সাইবার গ্যাংয়ের আস্তানা, নারীসহ গ্রেফতার ৪ ‘বেল ক্যানসেল করতে পারব আশা করছি’, বেনজীর ইস্যুতে স্বরাষ্ট্রমন্ত্রী মিশিগানে ওয়ার্ক জোন দুর্ঘটনায় দুই সড়ককর্মীর মৃত্যু, চালক অভিযুক্ত

আটলান্টায় প্রাণের আমেজে মহর্ষি মনোমোহনের জন্মোৎসব

  • আপলোড সময় : ৩১-০১-২০২৪ ০৪:০৬:৫৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩১-০১-২০২৪ ০৪:০৬:৫৮ পূর্বাহ্ন
আটলান্টায় প্রাণের আমেজে মহর্ষি মনোমোহনের জন্মোৎসব
আটলান্টা, ৩১ জানুয়ারি : আমেরিকায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো মলয়া সঙ্গীতের রচয়িতা মরমি সাধক কবি মহর্ষি মনোমোহন দত্তের ১৪৬তম জন্মোৎসব।
মনোমোহন দত্ত ব্রিটিশ ভারতের ত্রিপুরা এবং বর্তমান বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার সাতমোড়া গ্রামে ১৮৭৭ সালে জন্মগ্রহণ করেন। মহর্ষি মনোমোহন সমকালীন নানা কুসংস্কার, সামাজিক বিভেদ, সাম্প্রদায়িকতাসহ বিভিন্ন কুপ্রথার বিরুদ্ধে গানের মাধ্যমে প্রতিবাদ করেছিলেন। তাঁর অসাম্প্রদায়িক ভাবধারার প্রচার ও প্রসারের লক্ষ্যে তীর্থ আবৃত্তি সংগঠন এবং লীলাবতী সঙ্গীত নিকেতন ও মহর্ষি মনোমোহন ফাউন্ডেশন সম্মিলিতভাবে এই জন্মোৎসব আয়োজন করে। 
২৭ জানুয়ারি, শনিবার সন্ধ্যা ৭ টা থেকে রাত ৯ টা পর্যন্ত জর্জিয়ার সেবা লাইব্রেরিতে মহর্ষি মনোমোহন দত্তের জন্মোৎসব উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বাঙালি কমিউনিটির বিশিষ্টজনেরা অংশগ্রহণ করেন।
 
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন অন্যতম আয়োজক চন্দ্রশেখর দত্ত এবং রাশেদ চৌধুরী। মহর্ষি মনোমোহন দত্তের জীবনী পাঠ করেন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব সেলিনা মলী। তাঁর রচিত প্রবন্ধ পাঠ করেন কল্পনা ব্যানার্জি। কবিতা আবৃত্তি করেন বিশিষ্ট আবৃত্তিশিল্পী নাহিদ ফারজানা, জয়ীতা চক্রবর্তী ও শিশুশিল্পী মর্মী বসু। উৎসবে মলয়া সঙ্গীত পরিবেশন করেন শিল্পী গোলাম মহিউদ্দিন, চন্দ্রশেখর দত্ত, ,প্রবীর ভট্টাচার্য্য, অরিন্দম চৌধুরী , রিতা দত্ত, নীল মজুমদার, শ্রাবন্তী বসু ও অনন্যা দাস। যন্ত্রসংগীতে ছিলেন অমিতাভ সেন, সুরজিৎ বন্দ্যোপাধ্যায় ও অরিন্দম চৌধুরী। উপস্থাপনায় ছিলেন সংযুক্তা মুন এবং ফাহিম সব্যসাচী। মনোমোহন দত্ত রচিত মলয়া সঙ্গীত, কবিতা ও প্রবন্ধ শুনে উপস্থিত দর্শক-শ্রোতা মুগ্ধ হন।

প্রথমবারের মতো এই ধরণের আয়োজনের জন্য আয়োজকদের প্রশংসা করেন  উপস্থিত বাংলার লোকসংগীতপ্রেমীরা। মহর্ষি মনোমোহন দত্তের সাম্যবাদী ও অসাম্প্রদায়িক ভাবধারা বিশ্বময় ছড়িয়ে পড়বে - এমনটাই প্রত্যাশা আয়োজকদের।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
স্কি রিসোর্টে মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে নারীর কারাদণ্ড

স্কি রিসোর্টে মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে নারীর কারাদণ্ড