আমেরিকা , শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ , ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বঞ্চনার পথ পেরিয়ে খুলনার ডিআইজি রেজাউল করিম গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’: ট্রাম্প ডেট্রয়েটে গাড়ি দুর্ঘটনাকে ঘিরে বর্ণবাদ ও হুমকির অভিযোগ ঢাকায় মসজিদে গোপন বৈঠক, ২৩ জন আটক মিশিগানের অধিকাংশ ভোটার ট্রাম্পের কানাডা শুল্কের বিপক্ষে ১লা নভেম্বর ডে-লাইট সেভিং টাইম শেষ হচ্ছে দুর্ঘটনায় মিশিগানের শীর্ষে ১৮½ মাইল-ভ্যান ডাইক সংকটে এমইডিসি, ছাঁটাই হচ্ছে ১৫% পর্যন্ত কর্মী গ্র্যান্ড র‍্যাপিডসে ১৫৮ মাইল গতিতে গাড়ি চালিয়ে গ্রেপ্তার যুবক সবুজ পেরিয়ে মিশিগানে এখন শরতের রঙের মেলা মিশিগানে এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত মিশিগানে জ্বালানির দামে বড় উল্লম্ফন ওয়াটারফোর্ডে গুলিতে ২০ বছরের তরুণ নিহত, গ্রেপ্তার ২ অনলাইন জুয়ার ফাঁদে মিশিগান পন্টিয়াকে গুলিতে ৩ বছরের শিশু নিহত যুক্তরাষ্ট্রে চীনা গাড়ি উৎপাদন ইস্যুতে ক্ষুব্ধ ইউএডব্লিউ প্রেসিডেন্ট ভিন্নমত থাকবে, দেশের স্বার্থে ঐকমত্যও থাকতে হবে : রাষ্ট্রপতি হযরত শাহজালাল (র.)-এর মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি  মানবতাবিরোধী অপরাধে কাদের-আরাফাত-সাদ্দামসহ ৭ জনের মৃত্যুদণ্ড ‘ফ্লক’ ক্যামেরা নিয়ে মেট্রো ডেট্রয়েটে বাড়ছে মতভেদ

চট্টগ্রাম জিপিওতে স্মারক ডাকটিকিট প্রদর্শনী 

  • আপলোড সময় : ০১-০২-২০২৪ ০৪:২৩:১৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০১-০২-২০২৪ ০৪:২৩:১৭ পূর্বাহ্ন
চট্টগ্রাম জিপিওতে স্মারক ডাকটিকিট প্রদর্শনী 
চট্টগ্রাম, ১ ফেব্রুয়ারি : বাংলাদেশ ডাক অধিদপ্তরের নির্দেশনায় চট্টগ্রাম জিপিও প্রাঙ্গনে ৩০ জানুয়ারি মঙ্গলবার, দিনব্যাপী "স্মারক ডাকটিকিট প্রদর্শনী ও বিপণন-২০২৪" এর আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রদর্শনীর শুভ উদ্বোধন ঘোষনাসহ প্রদর্শনী ঘুরে দেখেন পূর্বাঞ্চল সার্কেলের পোস্টমাস্টার জেনারেল মোঃ ছালেহ আহাম্মদ। চট্টগ্রাম জিপিও সিনিয়র পোস্টমাস্টার মোহাম্মদ মোহসীন উদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূর্বাঞ্চল সার্কেলের অতিরিক্ত পোস্টমাস্টার জেনারেল ড. মোহাম্মদ নিজাম উদ্দীন, ডিপিএমজি (সঞ্চয়) মোহাম্মদ আবদুল্লাহ। স্বাগত বক্তব্য রাখেন চিটাগাং কালেক্টরস ক্লাব'র সভাপতি প্রবাল দে।
ব্রিটিশ আমলের ডাক বিভাগের রানারের বল্লম, হারিকেন, চামড়ার ক্যাশ ব্যাগ থেকে শুরু করে নানা কিছু শোভা পাচ্ছিল প্রদর্শনীতে। পোস্টাল মিউজিয়ামের সংগ্রহে থাকা ডাক বিভাগের নানান স্মৃতি, ঐতিহ্য গতকাল তুলে ধরা হয় চমৎকার এক প্রদর্শনীতে। এতে ঠাঁই পায় পুরাতন ডাক মোহর, ছুরি, কাচি, লোহার নিক্তি, বাটখারা, টিকেট ক্যান্সেলিং মেশিন, ট্রেজারিতে ব্যবহৃত ৩টি এক নলা বন্দুক, পোস্ট বক্স ও লেটার বক্স, ঘড়ি, বৃটিশ আমলের সাইনবোর্ডসহ বিভিন্ন সরঞ্জাম। মহান মুক্তিযুদ্ধে শহিদ ডাক কর্মচারীদের স্মারক, স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের স্মৃতিকথাসহ ডাকবিভাগের এরোগ্রাম, স্মারক খাম, উদ্বোধনী স্মারক, পোস্টকার্ড, বিভিন্ন ফরমসহ ডাক বিভাগের সাথে জড়িত নানা সরঞ্জাম প্রদর্শনের মাধ্যমে দর্শকদের যেনো ওই সময়ে নিয়ে যাওয়া হয়েছিল। পোস্টাল মিউজিয়ামের দুর্লভ সব সংগ্রহ সমূহ থরে থরে সাজানো হয় চট্টগ্রাম জিপিও'র নিচতলায় অনুষ্ঠিত প্রদর্শনীতে। প্রদর্শনী উপলক্ষে চিটাগাং কালেক্টরস ক্লাব একটি স্মারক খাম উন্মোচন করে।
 প্রদর্শনীতে চট্টগ্রাম ডাক বিভাগের ফিলাটেলিক ও পোস্টাল মিউজিয়াম, এবং চিটাগাং কালেক্টরস ক্লাবের সংগ্রহে থাকা বিভিন্ন সামগ্রী প্রদর্শীত হয়। সবার জন্য উন্মুক্ত এই প্রদর্শনীতে দেশের বিভিন্ন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থীবৃন্দসহ সর্বস্তরের নাগরিকবৃন্দ পরিদর্শন এবং স্মারক ডাক টিকেট ও খাম সংগ্রহ করেন। তারমধ্যে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের শিক্ষার্থী লাবন্য বড়ুয়া, পূণম ঘোষ জবা, মাহবুবা সুলতানা ফারিয়া  প্রদর্শনীতে অংশগ্রহণ করে টিকিট সংগ্রহ করেন এবং সুন্দর আয়োজনের জন্য ডাক বিভাগকে ধন্যবাদ জানান। 
উল্লেখ্য, প্রদর্শনীর আয়োজন উপলক্ষে ইতিপূর্বে ২৪ সদস্য বিশিষ্ট আয়োজন কমিটি ঘোষনা করা হয়। অনুষ্ঠানে চিটাগাং কালেক্টরস ক্লাব'র সদস্যবৃন্দকে সার্টিফিকেট প্রদান করা হয়। 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
চিকিৎসক ছেলের মৃত্যুর ১১ দিন পর বাবারও ঝুলন্ত মরদেহ

চিকিৎসক ছেলের মৃত্যুর ১১ দিন পর বাবারও ঝুলন্ত মরদেহ