আমেরিকা , বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬ , ৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেট্রয়েট আরএক্স কিডস : প্রথম মাসেই ১,০০০-এরও বেশি মায়ের হাতে ১ মিলিয়ন ডলার মানব পাচার রোধে মিশিগানে গোস্ট টিমের নতুন কৌশল ইউএম শিক্ষার্থীর মৃত্যু : ঠান্ডা ও অ্যালকোহলের প্রভাবে প্রাণহানি ক্যান্টন টাউনশিপে ট্রাক্টর-ট্রেলার ও পিকআপের সংঘর্ষে আগুন, আহত ৯ ফার্নডেলে কমিউটার ট্রেনের ধাক্কায় পথচারীর মৃত্যু ৪ ফুট তুষারে ঢেকে গেল মিশিগান, জরুরি অবস্থা ঘোষণা সেন্টার লাইনে স্ত্রীকে গুলি করে হত্যা, স্বামী গ্রেপ্তার গ্র্যান্ড র‍্যাপিডসে ভুয়া পরিচয়পত্র বাণিজ্য, অভিযুক্তের জেল মিশিগানে হাসপাতালের নিরাপত্তা কর্মীকে গুলি, কিশোর অভিযুক্ত আপার পেনিনসুলা তুষারঝড়ে বিপর্যয়, অচল রাস্তা ও বিদ্যুৎহীন হাজারো মানুষ ডেট্রয়েটে ভাঙা বোতলে নৃশংস হত্যা, দু’জনের বিরুদ্ধে অভিযোগ গঠন স্নোপ্লাওয়ে ধাক্কা, দ্বিতীয় সংঘর্ষে নিহত ফার্মিংটনের বাসিন্দা ক্লিনটন টাউনশিপে গুলিতে নারী-পুরুষ নিহত, তদন্তে পুলিশ ডেট্রয়েটে ভয়াবহ গাড়ি  দুর্ঘটনায় তিন ওয়েইন স্টেট  শিক্ষার্থী নিহত, আহত ১ প্রধানমন্ত্রী ১৪ এপ্রিল উদ্বোধন করবেন ‘কৃষক কার্ড’ কর্মসূচি সংসদের মুলতবি অধিবেশন শুরু গণমাধ্যম ঠিক থাকলে রাষ্ট্রের তিন অঙ্গ সোজা পথে চলবে : ডা. শফিকুর রহমান ক্লিনটন টাউনশিপে পুলিশের ধাওয়া এড়াতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ২ ধর্মীয় নেতাদের সম্মানি প্রদান : প্রধানমন্ত্রী উদ্বোধন করলেন পাইলট প্রকল্প মিশিগানে সিনাগগে হামলা, সদস্যরা ভয়কে জয় করে একত্রিত

নানান আয়োজনে ভাষার মাসকে বরণ করলেন সিলেটবাসী

  • আপলোড সময় : ০১-০২-২০২৪ ১২:৫৯:০১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-০২-২০২৪ ১২:৫৯:০১ অপরাহ্ন
নানান আয়োজনে ভাষার মাসকে বরণ করলেন সিলেটবাসী
সিলেট, ১ ফেব্রুয়ারি :  নানান আয়োজনে ভাষার মাসকে বরণ করলেন সিলেটবাসী। বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০ টায় সিলেট মহানগরের শারদা হল প্রাঙ্গণ থেকে মিছিলটি বের হয়ে নগরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সিলেটের কেন্দ্রীয় শহীদমিনারে এসে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা করা হয়।
ভাষা আন্দোলনের আদর্শ ও চেতনা নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতেই এমন আয়োজন। আয়োজকেরা বলেছেন, ভাষার মাসকে বরণের মাধ্যমে তরুণ প্রজন্ম যেন বাঙালির ইতিহাস-ঐতিহ্যকে লালন করে মাতৃভাষার মর্যাদা রক্ষায় কাজ করে।
প্রতিবছরের মতো এবারো মহান ভাষা শহীদদের স্মরণ করা এবং নতুন প্রজন্মের সামনে মহান ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরার উদ্দেশেই এ আয়োজন করে সম্মিলিত নাট্যপরিষদ সিলেট। বাংলা বর্ণ লেখা প্ল্যাকার্ড নিয়ে এ মিছিলে অংশ নেন সিলেটের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
বাংলা ভাষা চর্চায় এমন আয়োজন আরো ব্যপকভাবে করায় কথা বললেন সিসিক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী। আর জেলা প্রশাসক শেখ রাসেল হাসান বললেন আঞ্চলিক ভাষা রক্ষার বেশকিছু উদ্যোগের কথা।
ভাষা শহীদদের স্মরণ এবং নতুন প্রজন্মের সামনে ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরার জন্যই এমন আয়োজন বলে জানান আয়োজক সম্মিলিত নাট্যপরিষদ সিলেটের সভাপতি রজত কান্তি গুপ্ত।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আরটিভি কোরআন প্রতিযোগিতায় সেরা মুয়াজ ইবনে কামাল

আরটিভি কোরআন প্রতিযোগিতায় সেরা মুয়াজ ইবনে কামাল