আমেরিকা , বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ , ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘের সাধারণ বিতর্কে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ম্যাকম্ব কাউন্টিতে প্রসাধনী চুরির অভিযোগে দুইজন গ্রেপ্তার যেখানে শেষ হয়েছিল জীবন, সেখানেই জেগে রইল জ্যাকোয়ার স্মৃতি বিদ্যুৎ ফিরলেও MSU-তে  কাটেনি বিপর্যয়ের রেশ শরতের শুরুতেই শীতল মিশিগান, সপ্তাহজুড়ে কম তাপমাত্রা নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ডেট্রয়েটে নারীকে ছুরিকাঘাতে হত্যা, সন্দেহভাজন আটক ৩৫ সফরসঙ্গী নিয়ে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী  দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর ঘটনায় এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী গ্রেপ্তার আই-৬৯৬ সংস্কারে অগ্রগতি, বছরের শেষে খুলছে লাহসার–আই-৭৫ অংশ পন্টিয়াকে পারিবারিক বিরোধে গুলিতে নিহত ১, আহত ১ হেফাজতে ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুেলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার দুই জানাজা শেষে চিরনিদ্রায়  শায়িত হলো অপ্রতিম ডেট্রয়েট বিমানবন্দরে একের পর এক ক্ষতিকর কীটপতঙ্গ আটক লেক ওরিয়ন হাই স্কুলে ব্যাকপ্যাকে গুলিভর্তি বিবি গান, আটক ছাত্রী বঞ্চনার পথ পেরিয়ে খুলনার ডিআইজি রেজাউল করিম গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’: ট্রাম্প ডেট্রয়েটে গাড়ি দুর্ঘটনাকে ঘিরে বর্ণবাদ ও হুমকির অভিযোগ ঢাকায় মসজিদে গোপন বৈঠক, ২৩ জন আটক মিশিগানের অধিকাংশ ভোটার ট্রাম্পের কানাডা শুল্কের বিপক্ষে

ডেট্রয়েটে দুই নারী ও এক মেয়েকে লক্ষ্য  করে বন্দুক তাক : ১ ব্যক্তিকে খুঁজছে পুলিশ

  • আপলোড সময় : ০৬-০৪-২০২৩ ০৬:৫২:৩৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-০৪-২০২৩ ০৬:৫২:৩৯ অপরাহ্ন
ডেট্রয়েটে দুই নারী ও এক মেয়েকে লক্ষ্য  করে বন্দুক তাক : ১ ব্যক্তিকে খুঁজছে পুলিশ
সন্দেহভাজন ব্যক্তি/Detroit Police Department

ডেট্রয়েট, ০৬ এপ্রিল : শহরের পশ্চিম পাশে একটি গ্যাস স্টেশনে গত ফেব্রুয়ারিতে দুই নারী ও এক মেয়েকে লক্ষ্য করে বন্দুক তাক করাার দায়ে এক ব্যক্তিকে খুঁজে বের করতে জনসাধারণের কাছে সাহায্য চেয়েছে ডেট্রয়েট পুলিশ। গত ৮ ফেব্রুয়ারি রাত ১১টা ৫৬ মিনিটে ওয়াইমিং অ্যাভিনিউ ও লজ ফ্রিওয়ের কাছে ফেঙ্কেল অ্যাভিনিউয়ের ১০ হাজার ব্লকের একটি গ্যাস স্টেশনে এ ঘটনা ঘটে। 
পুলিশ জানিয়েছে, সন্দেহভাজন ব্যক্তি দোকানের ভেতরে ৩৯, ১৯ ও ১৫ বছর বয়সী তিন  জনের কাছে আসেন এবং তাদের একজনের সঙ্গে কথা বলেন। কথা বার্তা বিনিময়ের পর সন্দেহভাজন ব্যক্তি দোকান থেকে বের হয়ে তার গাড়ির দিকে হেঁটে যায়, তারপর একটি অস্ত্র  নিয়ে গ্যাস স্টেশনে ফিরে এসে  ভুক্তভোগীদের দিকে বন্দুক তাক করেন। এরপর তিনি শেভি ইম্পালাযোগে পালিয়ে যান। কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। পুলিশ জানিয়েছে, সন্দেহভাজন ব্যক্তির বয়স ২৬-৩২ বছর এবং তিনি কালো 'বিএমডব্লিউ' বাবল কোট, কালো প্যান্ট এবং সাদা জুতা পরেছিলেন। সন্দেহভাজন বা তার গাড়ি সম্পর্কে তথ্যের সাথে যে কেউ ডেট্রয়েট পুলিশ ডিপার্টমেন্টের সেকেন্ড প্রিসিন্টে (313) 596-5240 এ বা মিশিগানের ক্রাইম স্টপারসকে 1 (800) SPEAK-UP. কল করতে হবে। 
Source & Photo: http://detroitnews.com
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
আটলান্টিক সিটিতে বিএএসজের মেজবান ২৯ সেপ্টেম্বর

আটলান্টিক সিটিতে বিএএসজের মেজবান ২৯ সেপ্টেম্বর