আমেরিকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হ্যামট্রাম্যাকের ইতিহাসে প্রথম বাঙালি মেয়র মুহিত মাহমুদ ট্রাম্পকে অভিশংসনে রিপাবলিকানদের সমর্থন চান ফিনলি মিশিগানজুড়ে মন্দিরে মন্দিরে আজ শ্যামাপূজা  মিশিগানের ১২৫ সেনাকে সীমান্তে পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র ষড়যন্ত্র মোকাবিলায় জাতীয় ঐক্যের ডাক প্রধানমন্ত্রীর গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা প্রধানমন্ত্রীর হোয়াইট হাউসে দীপাবলির আলো ছড়ালেন ট্রাম্প বাংলাদেশকে তাবেদার রাষ্ট্র  হতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী স্টার্লিং হাইটস থেকে ডেট্রয়েট পর্যন্ত যাত্রীবাহী ট্রেন চালুর উদ্যোগ নভেম্বরের মিশিগানে ঠান্ডা-উষ্ণের খেলা মনরো কাউন্টিতে গাড়ির ধাক্কায় পথচারী নিহত, বন্ধ I-75-এর একাংশ মিশিগানে মাটিতে জমল মৌসুমের প্রথম তুষার লোকসানের বোঝায় মিশিগানে বন্ধ হচ্ছে একের পর এক ইন্ডিপেন্ডেন্টস ফার্মেসি সিনেট থেকে এবার ববলহেডে এল-সায়েদ ডেট্রয়েটে ফের গুলিবর্ষণ,  প্রাণ গেল একজনের আরবি নাম, প্রগতিশীল রাজনীতি সব বাধা পেরিয়ে এল-সায়েদের জয় মিশিগানে ডেমোক্র্যাটদের ঐতিহাসিক  বিজয় : নির্বাচনে বইল ‘নীল ঢেউ’ ডেট্রয়েটে বড়দিনের উৎসবের প্রস্তুতি, ২০ নভেম্বর জমকালো ট্রি লাইটিং ইতিহাসের পাতায় আল-সায়েদ, গর্বিত মিশিগানের ভোটাররা মিশিগানে সিনেট নির্বাচনে আল-সায়েদের বাজিমাত

শেখ সেলিমের জন্মদিন আজ

  • আপলোড সময় : ০২-০২-২০২৪ ০৫:৩৩:২৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০২-০২-২০২৪ ০৫:৩৬:০৩ পূর্বাহ্ন
শেখ সেলিমের জন্মদিন আজ
ঢাকা, ২ ফেব্রুয়ারি : আজ বঙ্গবন্ধু পরিবারের অন্যতম সদস্য শেখ ফজলুল করিম সেলিমের জন্মদিন। শেখ সেলিম ১৯৪৭ সালের ২ ফেব্রুয়ারি গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন।
শেখ সেলিম খুলনার সেন্ট জোসেফ্স উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি ও ঢাকা টেকনিক্যাল কলেজ থেকে এইচএসসি পাস করেন। পরবর্তীতে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি এবং ডিপ্লোমা ইন স্ট্যাটিসটিক্স এর ওপর স্নাতক ডিগ্রি লাভ করেন।
দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি টানা নবমবারের মতো জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়ে রেকর্ড সৃষ্টি করেন। শেখ সেলিম ৯৬ সালের মন্ত্রিসভায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। দীর্ঘদিন যাবৎ বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য পদে রয়েছেন তিনি।  
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাগ্নে শেখ ফজলুল করিম সেলিম। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফুফাতো ভাই। যুবলীগের প্রতিষ্ঠাতা সভাপতি,  দৈনিক বাংলার বাণী, বাংলাদেশ টাইমস এবং বিনোদন পত্রিকা সাপ্তাহিক সিনেমার সম্পাদক  শেখ ফজলুল হক মনির ছোট ভাই তিনি।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
তৃষার কণ্ঠে মাতল মিশিগান কালী বাড়ির সংগীতসন্ধ্যা

তৃষার কণ্ঠে মাতল মিশিগান কালী বাড়ির সংগীতসন্ধ্যা