আমেরিকা , রবিবার, ২২ মার্চ ২০২৬ , ৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেট্রয়েটে ‘মার্শ দ্যু নেইন রুজ’ প্যারেড কুমিল্লায় চট্টগ্রাম মেইল ট্রেনের ধাক্কায় বাস দুমড়ে-মুচড়ে, ১২ জন নিহত একজন ভাড়াটে খুনি এখন দণ্ডপ্রাপ্ত ভাড়াটে মিথ্যাবাদী মিশিগানে সৌর প্রকল্পে বিভক্ত কমিউনিটি : উন্নয়ন ও কৃষির দ্বন্দ্ব মিশিগানে প্রবাসী বাংলাদেশিদের ঈদ জামাতে তিন প্রজন্মের আনন্দ স্টার্লিং হাইটসে কিশোর গুলিতে আহত, ১৮ বছরের যুবকের বিরুদ্ধে অভিযোগ গ্র্যান্ড রিভার করিডোরে উন্নয়নের মহাপরিকল্পনা, বদলে যাবে দুই শহরের চেহারা ওয়ারেনে শ্রেণিকক্ষে অশ্লীল আচরণ : চার্টার স্কুলের বিরুদ্ধে মায়ের মামলা মধ্যপ্রাচ্য সংকটে মিশিগানে জ্বালানির দাম ঊর্ধ্বমুখী যুক্তরাষ্ট্রে আজ ঈদ ডেট্রয়েটে নতুন আমুর বাঘিনী ‘দারিয়া’ আগমন, চিড়িয়াখানায় উচ্ছ্বাস  মিশিগানে হামের প্রাদুর্ভাব, স্বাস্থ্য কর্মকর্তাদের সতর্কবার্তা সাম্পটার টাউনশিপে প্রাণঘাতী গুলিবর্ষণ : তরুণী নিহত, সন্দেহভাজন গ্রেপ্তার ডেট্রয়েট আরএক্স কিডস : প্রথম মাসেই ১,০০০-এরও বেশি মায়ের হাতে ১ মিলিয়ন ডলার মানব পাচার রোধে মিশিগানে গোস্ট টিমের নতুন কৌশল ইউএম শিক্ষার্থীর মৃত্যু : ঠান্ডা ও অ্যালকোহলের প্রভাবে প্রাণহানি ক্যান্টন টাউনশিপে ট্রাক্টর-ট্রেলার ও পিকআপের সংঘর্ষে আগুন, আহত ৯ ফার্নডেলে কমিউটার ট্রেনের ধাক্কায় পথচারীর মৃত্যু ৪ ফুট তুষারে ঢেকে গেল মিশিগান, জরুরি অবস্থা ঘোষণা সেন্টার লাইনে স্ত্রীকে গুলি করে হত্যা, স্বামী গ্রেপ্তার

মাধবপুর প্রেমদাময়ী গার্লস স্কুল এন্ড কলেজে পুরস্কার বিতরণ

  • আপলোড সময় : ০৫-০২-২০২৪ ১১:১৯:২৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৫-০২-২০২৪ ১১:১৯:২৯ পূর্বাহ্ন
মাধবপুর প্রেমদাময়ী গার্লস স্কুল এন্ড কলেজে পুরস্কার বিতরণ
মাধবপুর, (হবিগঞ্জ) ৪ ফেব্রুয়ারি : মাধবপুর প্রেমদাময়ী গার্লস স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, মেধাবৃত্তি, সাংস্কৃতিক অনষ্টান ও বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে। সোমবার সকালে বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি আন্দিউড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ আতিকুর রহমানের সভাপতিত্বে পুরস্কার বিতরণ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ এইচ এম ইশতিয়াক মামুন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন শিক্ষানুরাগী সদস্য মনোজ কুমার মোদক, অভিভাবক সদস্য ও প্রেসক্লাবের সাবেক সভাপতি আলাউদ্দিন আল রনি, অভিভাবক সদস্য প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক মিজানুর রহমান, অভিভাবক সদস্য ও আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শেখ মুজাহিদ বিন ইসলাম, দাতা সদস্য রতি রঞ্জন দাস, প্যানেল চেয়ারম্যান আফজাল চৌধুরী। শিক্ষিকা শুভ্রা রানী শীলের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন প্রধান শিক্ষক মোঃ মুছা মিয়া। পরে প্রেমদাময়ী গার্লস স্কুল এন্ড কলেজের প্রতিষ্টাতা বিনোদ বিহারী মোদক ট্রাস্ট’র পক্ষ থেকে মেধাবী শিক্ষার্থীদের সম্মাননা স্মারক দেয়া হয়।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ