আমেরিকা , বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ , ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মর্টগেজ ও ট্যাক্স জালিয়াতিতে ওয়ারেনের নারীকে ৫১ মাসের কারাদণ্ড মিশিগানে চার সপ্তাহের শিশুর ওপর ভয়াবহ নির্যাতন : বাবার বিরুদ্ধে মামলা যুক্তরাষ্ট্রে নাগরিকত্ব বাতিলের উদ্যোগে বড় উল্লম্ফন, ৬ সপ্তাহে ৪০ জন মিশিগানে আগাম ভোটের জোয়ার, অ্যাবসেন্টি ব্যালট ২ লাখ ছাড়াল অ্যান আরবারের দুই স্কুলে বোমা হামলার হুমকি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি এল-সায়েদ-বেনসনের প্রচারণায় ডেট্রয়েটে আসছেন বারাক ওবামা ডেট্রয়েটে নিরাপদ গ্রীষ্ম, অপরাধের হার নিম্নমুখী মিশিগানে ভোটের মাঠে ফের নামছেন ট্রাম্প ইকরসে ট্রেনের ধাক্কায় শিশু নিহত, হাসপাতালে মা-মেয়ে মদ্যপ অবস্থায় ভুল পথে গাড়ি চালিয়ে সংঘর্ষ,  ডেট্রয়েট পুলিশ কর্মকর্তার  বিরুদ্ধে অভিযোগ দুর্গাপূজায় মিলছে টানা ৫ দিনের ছুটি বঙ্গোপসাগরীয় অঞ্চলে অভিন্ন সমৃদ্ধির অংশীদার হতে চায় বাংলাদেশ : প্রধানমন্ত্রী বার্মিংহামে নিজের গাড়ির নিচে  চাপা পড়ে শ্রমিক নিহত স্টার্লিং হাইটসে বৈদ্যুতিক খুঁটিতে আগুন, নারী গ্রেপ্তার : উদ্দেশ্য খুঁজছে পুলিশ হ্যামট্রাম্যাক মেয়র নির্বাচনে নতুন মোড়, গণনা হবে ৩৭টি ব্যালট কিশোরীর গায়ে ফুটন্ত পানি ছোড়ার  অভিযোগে পন্টিয়াকে নারী অভিযুক্ত জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই অর্চার্ড লেকে গাড়ির ভেতরে ব্যক্তি, পুলিশের অভিযান; পন্টিয়াক ট্রেইল বন্ধ

সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ড‌শিপ ফাউ‌ন্ডেশনের শীত উপহার বিতরণ

  • আপলোড সময় : ০৫-০২-২০২৪ ১১:২০:৩০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৫-০২-২০২৪ ১১:২০:৩০ পূর্বাহ্ন
সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ড‌শিপ ফাউ‌ন্ডেশনের শীত উপহার বিতরণ
সিলেট,  ফেব্রুয়ারি : সিলেট চট্টগ্রাম ফ্রেন্ড‌শীপ ফাউ‌ন্ডেশন উদ্যোগে সিলেটের কৃতি সন্তান, লন্ডন প্রবাসী বিশিষ্ট সমাজ সেবক আইনজীবী, শিক্ষা‌বিদ ও মদন মোহন বিশ্ব বিদ্যালয় ও ‌সি‌লেট ল ক‌লে‌জের সাবেক ভি‌পি ও ছাত্রনেতা মুহাম্মদ ম‌নির হো‌সাইন এর সহযোগিতায় ২০০শত মানুষের মাঝে  শীত উপহার বিতরণ করা হয়েছে। গত ৪ ফেব্রুয়া‌রি র‌বিবার সিলেট সিটি কর্পেোরেশনের ১০নং ওয়ার্ডের শেখঘাট কলাপাড়া এলাকার অসহায় দরিদ্র শীতার্ত  মাঝে  শীত উপহার বিতরণ অনুষ্ঠানে সভাপ‌তিত্ব ক‌রেন ফাউন্ডেশ‌নের উপ‌দেষ্টা প‌রিষদের চেয়ারম্যান ও সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক, সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক ও বিশিষ্ট সমাজ সেবক শিল্পপতি আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন।
প্রধান অ‌তি‌থি ছি‌লেন লন্ডন প্রবাসী বিশিষ্ট সমাজ সেবক মুহাম্মদ ম‌নির হো‌সাইন। বি‌শেষ অ‌তি‌থি ছি‌লেন বি‌শিষ্ট সমাজ সেবক ও ফাউন্ডেশ‌নের উপ‌দেষ্টা নোমান আহমদ হায়দরি, ফাউন্ডেশনের প্রতিষ্ঠতা সভাপতি মোঃ শহিদুল ইসলাম, সমাজ সেবক গোলাম কিবরিয়া মাসুক, মহানগর হাসপাতালের পরিচালক মাসুদ আলম ও ফাউন্ডেশনের কর্মকর্তা সালমা বেগম সুমি, হাজেরা বেগম, সদস্য শেলু বড়ুয়া, শাম্মী আক্তার, পারভীন বেগম লিজা, সিমান্ত বড়ুয়া জয়, সেতু বড়ুয়া মুক্তা সমাজকর্মী শাহেল আহমদ, রুহেল আহমদ সহ অত্র এলাকার রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ প্রমুখ।
বক্তারা বলেন, আমাদের দেশে শীতের তীব্রতা বাড়ার সাথে সাথে গরীব-অসহায় ও নিম্নবিত্ত মানুষের শীতকষ্ট বেড়ে যায়। তাই প্রত্যেক মানুষের উচিত শীতের এই সময়টাতে যার যার অবস্থান থেকে অসহায়, দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো। কারণ একটি ভালো কাজ যেমন ব্যক্তির জীবনে প্রশান্তি আনে, তেমনি অপরকেও উৎসাহিত করে। আমরা প্রতিদিন যদি একটি ভালো কাজ করি এবং একটি করে খারাপ অভ্যাস ত্যাগ করি তবে সমাজটাই বদলে যাবে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আটলান্টিক সিটিতে প্রাণের আমেজে বিএএসজের মেজবান

আটলান্টিক সিটিতে প্রাণের আমেজে বিএএসজের মেজবান