আমেরিকা , শনিবার, ২৭ জুন ২০২৬ , ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিশিগানে ১৭ হাজার পাউন্ড অবৈধ আতশবাজি ও বিস্ফোরক জব্দ আজ পবিত্র আশুরা ইউনিভার্সিটি অব মিশিগানে টিউশন ফি ৩%  ও পুলিশ বাজেট ৩৯% বৃদ্ধি অনুমোদন যৌন নির্যাতন তদন্তে সাগিনাউ ডায়োসিসের ৩৭ যাজকের নাম প্রকাশ ডেট্রয়েটে একদিনের ব্যবধানে দুই হত্যাকাণ্ড, তদন্তে পুলিশ ভোটাধিকার বিল পাস না হলে  আবাসন বিলে স্বাক্ষর নয় : ট্রাম্প নোভিতে ডায়ালাইসিসের পর এক রোগীর  মৃত্যু, সতর্কতায় বন্ধ ডাভিটা কেন্দ্র ডেট্রয়েটে আতশবাজি উৎসবে কারফিউ  ভঙ্গ, ১৮০ কিশোর-কিশোরীকে জরিমানা কোকেন বিক্রির দায়ে ডেট্রয়েট বাসিন্দা অভিযুক্ত ডেট্রয়েটে উল্টো পথে গাড়ি  চালিয়ে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ১ আওয়ামী লীগের নিষেধাজ্ঞার  সিদ্ধান্ত দেবে আদালত : তথ্য উপদেষ্টা ফোর্ড ফায়ারওয়ার্কসে আলোর ঝর্ণাধারা, উচ্ছ্বসিত ডেট্রয়েটবাসী মিশিগানে হবিগঞ্জের ৫২ গুণীজন ও ৪ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা কাতারে সড়ক দুর্ঘটনায় সিলেটের ৫ প্রবাসী নিহত ডেট্রয়েটে ড্রামের তালে, শান্তির  সুরে উদযাপিত জুনটিন্থ সাত মাসেই বদলে গেল পুলিশের নতুন পোশাক মিশিগানের সেরা মুখদের  স্বীকৃতি দিল দ্য ডেট্রয়েট নিউজ ম্যাকিনাক দ্বীপে সাইকেলের গতি নিয়ন্ত্রণে আইন আছে, কিন্তু জরিমানা নেই দাসপ্রথা বিলুপ্তির স্মরণে জুনটিন্থ ডে, মিশিগানে নানা কর্মসূচি সিলেটে পৌঁছে সড়কপথে শ্রীমঙ্গলে  রওনা দিলেন প্রধানমন্ত্রী

বাইকলেনের দাবিতে বাইক র‌্যালী

  • আপলোড সময় : ০৭-০৪-২০২৩ ১২:০৪:১১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৭-০৪-২০২৩ ১২:০৪:১১ পূর্বাহ্ন
বাইকলেনের দাবিতে বাইক র‌্যালী
ঢাকা, ০৬ এপ্রিল : আসন্ন ঈদে পদ্মা সেতুতে বাইক উন্মুক্ত এবং সকল মহাসড়ক-সেতুতে বাইকলেন-এর দাবিতে আজ জাতীয় প্রেসক্লাবের সামনে  ‘সমাবেশ ও বাইক র‌্যালী’ অনুষ্ঠিত হয়েছে।  বেলা সাড়ে ১১ টায় সেভ দ্য রোড-এর প্রতিষ্ঠাতা ও সিনিয়র ভাইস চেয়ারম্যান মোমিন মেহেদীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল বক্তব্য রাখেন সেভ দ্য রোড-এর চেয়ারম্যান জেড এম কামরুল আনাম। প্রধান বক্তা ছিলেন মহাসচিব শান্তা ফারজানা। প্রায় ৪০ লক্ষ বাইকারের ট্যাক্স-ভ্যাট-লাইসেন্স ফিসহ বিভিন্ন ইস্যুতে নেয়া হাজার হাজার কোটি টাকা হালাল করতে তাদেরকে দুর্ঘটনামুক্ত পথচলার গ্যারান্টি দিতে অনতিবিলম্বে বাইক লেন-এর দাবি জানিয়ে বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান বিকাশ রায়, সাংগঠনিক সম্পাদক মহিদুল মল্লিক, মো. রিয়াদ, মো. উজ্জল. মো. মুরাদ, মো. মিরাজ, মো. মনিরুজ্জামান প্রমুখ।  
এসময় চেয়ারম্যান জেড এম কামরুল আনাম বলেন, বাইকারদের জন্য বাইক লেন হলে পথ দুর্ঘটনা অনেক কমে যাবে। সভাপতির বক্তব্যে মোমিন মেহেদী বলেন, দেশে সড়কপথকে দুর্ঘটনামুক্ত করা মাননীয় প্রধানমন্ত্রীর এক মিনিটের ব্যাপার. তিনি নির্দেশনা দিলেই বাইক লেন হবে, আর বাইক লেন হলেই সড়কপথ থাকবে দুর্ঘটনামুক্ত। মহাসচিব শান্তা ফারজানা বলেন, নির্মমভাবে বাইকারদের জীবন রক্ষার জন্য বাইক লেন, কঠোর নির্দেশনা ও পুলিশ-প্রশাসন-সংশ্লিষ্টদের আন্তরিক প্রচেষ্টা প্রয়োজন। রক্ত পানি করা টাকায় যারা বাইক ক্রয় করেন, অনুমোদন নেন, ড্রাইভিং লাইসেন্স নেন এবং সরকারের সকল ট্যাক্স-ভ্যাট পরিশোধ করেন, তাদেরকে কখনোই নিষিদ্ধ করা যাবে না। সড়ক-মহাসড়ক- সেতুতে বাইক লেন বাস্তবায়নের পাশাপাশি পদ্মা সেতুতে বাইক চলাচল উন্মুক্ত করলে কোটি কোটি টাকা রাজস্ব পাবে সরকার। অতএব, দরকার বাইক লেন, দরকার বাইকারদের কথা ভেবে উদ্ভট সিদ্ধান্ত থেকে সরে এসে পরিকল্পিত সিদ্ধান্ত গ্রহণ; সংশ্লিষ্টদের প্রতি বাইকার বান্ধব সিদ্ধান্ত গ্রহণের মধ্য দিয়ে আবারো বাইক লেন কার্যকরের দাবি জানাচ্ছি।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
গণভোটের রায় নিয়ে বিএনপিকে  সতর্ক করলেন মামুনুল হক

গণভোটের রায় নিয়ে বিএনপিকে  সতর্ক করলেন মামুনুল হক