আমেরিকা , শনিবার, ১৫ অগাস্ট ২০২৬ , ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিশিগানে গণ-গোলাগুলি, বন্দুকধারীসহ নিহত ৬ ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী, বলছে এনডিটিভি জনস্বার্থে ৫৬ পুলিশ কর্মকর্তাকে অবসর দিল সরকার সীতাকুণ্ডে শিপব্রেকিং ইয়ার্ডে বিষাক্ত গ্যাসে ৯ শ্রমিকের মৃত্যু ডেট্রয়েট চিড়িয়াখানায় জন্ম নেওয়া গরিলা শাবকের নাম ‘উসালা’ ঈদে মিলাদুন্নবী (সা.) ২৬ আগস্ট মার্কিন বিনিয়োগে ব্যবসাবান্ধব পরিবেশের আশ্বাস প্রধানমন্ত্রীর রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল  স্থগিত চেয়ে হাইকোর্টে রিট রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র ইসিতে জমা বিপ্লব কুমারসহ ছয় পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত খুলনায় যুবদল কর্মীকে গুলি করে হত্যা সিলেটে একই বাসায় তিনজন খুন আধিপত্যবাদবিরোধী নাগরিক সমাজ’-এর আত্মপ্রকাশ বাংলাদেশ-ভারত সম্পর্কে  ‘ফ্রেশ স্টার্ট’ চায় ঢাকা প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ঢাকায় ভারতের ‘র’ প্রধান পরাগ জৈন ওয়ারেনে পৃথক দুই ঘটনায় গুলিতে নিহত ২ : সন্দেহভাজনরা গ্রেপ্তার রোজভিলে বিয়ের অনুষ্ঠানে গোলাগুলি, আহত ৫ সৌদি আরবে অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশির মৃত্যু, পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর শোক

জালালাবাদ এসোসিয়েশন অব ক্যালিফোর্নিয়ার নব-নির্বাচিত কমিটির অভিষেক 

  • আপলোড সময় : ০৮-০২-২০২৪ ০২:৫৮:০০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৮-০২-২০২৪ ০২:৫৮:০০ পূর্বাহ্ন
জালালাবাদ এসোসিয়েশন অব ক্যালিফোর্নিয়ার নব-নির্বাচিত কমিটির অভিষেক 
লস এঞ্জেলেস, ৮ ফেব্রুয়ারি :  রেকর্ড পরিমান বৃষ্টি সহ চরম বৈরী আবহাওয়া উপেক্ষা করে ক্যালিফোর্নিয়া প্রবাসী জালালাবাদবাসী ও বিভিন্ন কমিউনিটির বিপুল সংখ্যক মানুষের উপস্থিত জালালাবাদ এসোসিয়েশন অব ক্যালিফোর্নিয়ার নতুন কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।  
ক্যালিফোর্নিয়া স্টেট ইউনিভার্সিটির স্টুডেন্ট অডিটরিয়ামে গতকাল বিদায়ী কমিটির সভাপতি আবুল হাসনাত রায়হানের স্বাগত বক্তব্য এবং সাধারণ সম্পাদক সৈয়দ নাসির উদ্দিন জেবুলের পরিচালনায় প্রথম পর্ব সম্পন্ন হয়। এই পর্বে সৈয়দ নাসির জেবুল বিদায়ী সাধারন সম্পাদকের রিপোর্ট উপস্থাপন করেন।
এরপর নব-নির্বাচিত কমিটির সদস্যদের শপথ বাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার শিপার চৌধুরী। নির্বাচন কমিশনার নজরুল আলম এবং নির্বাচন কমিশনার লিপন চৌধুরী শুভেচ্ছা বক্তব্য রাখেন। 

দ্বিতীয় পর্ব পরিচালনা করেন নবনির্বাচিত সাধারণ সম্পাদক লায়েক আহমেদ ও বিদায়ী সাধারণ সম্পাদক সৈয়দ নাসির জেবুল। এই পর্বে সভাপতিত্ব করেন নব নির্বাচিত সভাপতি আব্দুল মুনিম। প্রধান অতিথি হিসেবে মঞ্চে আসন গ্রহন করেন কেপিসি গ্রুপের চেয়ারম্যান কালী প্রদীপ চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে আসন গ্রহণ করেন লস এঞ্জেলেসের কমার্শিয়াল কনসাল জেনারেল এস এম খোরশেদ আলম, ও নিউইয়র্ক থেকে আগত জালালাবাদ এসোসিয়েশন অব  ইউএসএ সভাপতি বদরুল খান। এই পর্বে অভিষেক উপলক্ষে প্রকাশিত স্মারক ম্যাগাজিন সুরমা'র মোড়ক উন্মোচন করা হয়।
অভিষেক অনুষ্ঠানে লস এঞ্জেলেসের বিভিন্ন সংগঠন নতুন কমিটিকে ফুলেল শুভেচ্ছা জানান। তার মধ্যে উল্লেখযোগ্য ক্যালিফোর্নিয়া স্টেট আওয়ামী লীগ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল ক্যালিফোর্নিয়া শাখা, বঙ্গবন্ধু পরিষদ ক্যালিফোর্নিয়া চ্যাপ্টার, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ক্যালিফোর্নিয়া শাখা, বাংলার বিজয় বহর, হৃদয়ে ওসমানী পরিষদ, আনন্দমেলা, মুসলিম উম্মাহ অব নর্থ আমেরিকা, বিভিন্ন স্টুডেন্ট এসোসিয়েশন সহ প্রায় অনেকগুলো সংগঠন। পরিশেষে ডিনার ও মিমি আলাউদ্দিনের রকমারি গান পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
গ্যাস সংকটে ভয়াবহ বিপর্যয়ের মুখে হবিগঞ্জের শিল্প খাত

গ্যাস সংকটে ভয়াবহ বিপর্যয়ের মুখে হবিগঞ্জের শিল্প খাত