আমেরিকা , বুধবার, ২০ মে ২০২৬ , ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সান ডিয়েগোর ইসলামিক সেন্টারে ভয়াবহ হামলা :  নিহত ৩, মৃত দুই সন্দেহভাজন ডেট্রয়েট শহরের কেন্দ্রে শত শত কিশোরের বিশৃঙ্খলা, একাধিক সংঘর্ষ বাংলাদেশে ঈদুল আজহা ২৮ মে স্টার্লিং হাইটসে দুর্ঘটনায় থেমে গেল এমডি গুলশান আহমেদের জীবন প্রধানমন্ত্রীর সঙ্গে সম্পাদক পরিষদের বৈঠক ড. ইউনূসসহ সাবেক ২৪ উপদেষ্টার  দেশত্যাগে নিষেধাজ্ঞা আবেদন কানাডা-যুক্তরাষ্ট্রের দরকষাকষির  নতুন ইস্যু গোর্ডি হাউ ব্রিজ নোভিতে মোটর সিটি কমিক কনে ভক্তদের কল্পনার অনন্য প্রকাশ মিশিগানের মলে ঘড়ি কেনাকে  কেন্দ্র করে হুলস্থুল ও বিশৃঙ্খলা দুর্নীতির অভিযোগ সঙ্গী করেই নৌবাহিনীর শীর্ষ পদের জন্য দৌড় ওয়াটারফোর্ড টাউনশিপে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত বয়স্ক জনসংখ্যা বৃদ্ধিতে মেট্রো ডেট্রয়েটে স্বাস্থ্যসেবার নতুন চ্যালেঞ্জ জাল পরিচয়ে ১৫ লাখ ডলারের ব্যাংক জালিয়াতি, দোষ স্বীকার ২৫ হাজার বাসিন্দা গণনার বাইরে, আদালতে যাচ্ছে ডেট্রয়েট সিটি প্রাথমিক শুনানি ছাড়াই বিচারে যাচ্ছে  হ্যামট্রাম্যাকের কিশোরী অপহরণ মামলা মিশিগানে সিনেট প্রার্থীর অফিসে ইট নিক্ষেপ ও গালিগালাজ : তদন্তে পুলিশ মিশিগানে যুব ক্রীড়াকে ঘিরে  ৩ বিলিয়ন ডলারের মেগা প্রকল্প মিশিগানের শপিং মলে মুসলিমদের লক্ষ্য করে হুমকি, অভিযুক্ত কারাগারে টানা তৃতীয় বছর বাড়ল ডেট্রয়েটের জনসংখ্যা মিশিগানে মদ্যপ অবস্থায় গাড়ি চালানোয় ফেডারেল বিচারকের দণ্ড

হবিগঞ্জে পুকুরপাড়ে মিলল ইজিবাইক চালকের গলাকাটা মরদেহ 

  • আপলোড সময় : ০৯-০২-২০২৪ ১২:১৯:১৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-০২-২০২৪ ১২:১৯:১৬ অপরাহ্ন
হবিগঞ্জে পুকুরপাড়ে মিলল ইজিবাইক চালকের গলাকাটা মরদেহ 
হবিগঞ্জ, ৯ ফেব্রুয়ারি (ঢাকা পোস্ট) : চুনারুঘাটে আতাউর রহমান (৫৫) নামের এক ব্যাটারিচালিত ইজিবাইক চালকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) সকালে উপজেলার বালিয়ারি গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়। আতাউর রহমান উপজেলার মধ্য বালিয়ারি গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, নিহত ইজিবাইক চালক গতকাল বুধবার রাতে ইজিবাইক নিয়ে বের হয়ে আর বাড়ি ফেরেননি। পরিবারের লোকজন অনেক খোঁজাখুজি করেও তার কোনো সন্ধান পায়নি। পরে আজ সকালে পুকুরপাড়ে মরদেহটি দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ মরদেহটি ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
চুনারুঘাট থানা পুলিশের অফিসার ইনচার্জ (তদন্ত) অজিত কুমার দাশ ঢাকা পোস্টকে বলেন, মরদেহটি গলাকাটা অবস্থায় উদ্ধার করা হয়েছে। তবে আতাউর রহমানের ইজিবাইকটি পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, ইজিবাইক ছিনতাইয়ের পর তাকে হত্যা করে মরদেহ ফেলে রাখা হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
ডেট্রয়েটে যৌন হামলার ঘটনায় সন্দেহভাজনকে খুঁজছে পুলিশ

ডেট্রয়েটে যৌন হামলার ঘটনায় সন্দেহভাজনকে খুঁজছে পুলিশ