আমেরিকা , বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ , ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৫ ধাপ পিছিয়ে ইউ-এম, তবু ‘বেস্ট ভ্যালু’তে মিশিগানে সেরা মিশিগানে ICE-এর থামানোর চেষ্টা, পালাতে গিয়ে দুর্ঘটনায় চালকের মৃত্যু জাতিসংঘের সাধারণ বিতর্কে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ম্যাকম্ব কাউন্টিতে প্রসাধনী চুরির অভিযোগে দুইজন গ্রেপ্তার যেখানে শেষ হয়েছিল জীবন, সেখানেই জেগে রইল জ্যাকোয়ার স্মৃতি বিদ্যুৎ ফিরলেও MSU-তে  কাটেনি বিপর্যয়ের রেশ শরতের শুরুতেই শীতল মিশিগান, সপ্তাহজুড়ে কম তাপমাত্রা নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ডেট্রয়েটে নারীকে ছুরিকাঘাতে হত্যা, সন্দেহভাজন আটক ৩৫ সফরসঙ্গী নিয়ে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী  দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর ঘটনায় এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী গ্রেপ্তার আই-৬৯৬ সংস্কারে অগ্রগতি, বছরের শেষে খুলছে লাহসার–আই-৭৫ অংশ পন্টিয়াকে পারিবারিক বিরোধে গুলিতে নিহত ১, আহত ১ হেফাজতে ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুেলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার দুই জানাজা শেষে চিরনিদ্রায়  শায়িত হলো অপ্রতিম ডেট্রয়েট বিমানবন্দরে একের পর এক ক্ষতিকর কীটপতঙ্গ আটক লেক ওরিয়ন হাই স্কুলে ব্যাকপ্যাকে গুলিভর্তি বিবি গান, আটক ছাত্রী বঞ্চনার পথ পেরিয়ে খুলনার ডিআইজি রেজাউল করিম গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’: ট্রাম্প ডেট্রয়েটে গাড়ি দুর্ঘটনাকে ঘিরে বর্ণবাদ ও হুমকির অভিযোগ

চা শ্রমিক শিশুদের স্কুলের পোশাক দিল যুক্তরাজ্য  প্রবাসী সংগঠন

  • আপলোড সময় : ১১-০২-২০২৪ ১১:৪১:০৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১১-০২-২০২৪ ১১:৪১:০৮ পূর্বাহ্ন
চা শ্রমিক শিশুদের স্কুলের পোশাক দিল যুক্তরাজ্য  প্রবাসী সংগঠন
হবিগঞ্জ, ১১ ফেব্রুয়ারি : দেউন্দি চা বাগান প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে আজ রোববার স্কুল পোশাক দিয়েছে যুক্তরাজ্য প্রবাসীদের সংগঠন গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে। একই দিন বাগানের চা শ্রমিকদের মাঝে শিতবস্ত্র বিতরণ করা হয় এই সামাজিক সংগঠনের মাধ্যমে।
আজ বেলা ১১ টায় দেউন্দী প্রাথমিক বিদ্যালয় সরজমিন পরিদর্শন করেন গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে এর নেতৃবৃন্দ। স্কুলের প্রধান শিক্ষক প্রশান্ত গোয়ালা জানান, স্কুলে প্রায় ৩৫০ জন শিক্ষার্থী রয়েছে। তাদের কোন স্কুল পোশাক নেই। এসময় গ্রেটার সিলেট কমিউনিটির যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান রানা স্কুলের সকল শিক্ষার্থীদের পোশাকের জন্য নগদ অর্থ প্রদান করেন।
এই ঘোষণায় স্কুলের শিক্ষার্থীরা উচ্ছ্বাস প্রকাশ করেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সদস্য গিয়াস উদ্দিন, সাংবাদিক হাফিজুর রহমান নিয়ন, বাপা হবিগঞ্জের সাধারণ সম্পাদক তোফাজ্জল সোহেল, প্রতীক থিয়েটার সভাপতি সুনীল বিশ্বাস, সাইম রহমান প্রমুখ।

অপরদিকে দেউন্দী চা বাগানের বটতলায় চা শ্রমিক বয়স্ক নারী- পুরুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। উপস্থিত ছিলেন গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে এর নেতা হাবিবুর রহমান রানা, সদস্য গিয়াস উদ্দিন, সাংবাদিক হাফিজুর রহমান নিয়ন, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) হবিগঞ্জের সাধারণ সম্পাদক, তোফাজ্জল সোহেল, প্রতীক থিয়েটারের সভাপতি সুনীল বিশ্বাস, সহসভাপতি আমোদ মাল, সাধারণ সম্পাদক প্রদীপ বোনার্জি, উত্তম কুন্ডু, তরুণ সমাজকর্মী সাইম রহমান প্রমুখ।
মো: হাবিবুর রহমান রানা বলেন, অন্যান্য স্থানের তুলনায় পাহাড়ি চা বাগানে শীতের প্রকোপ বেশি থাকে। ঠান্ডা বাতাস আর কুয়াশাচ্ছন্ন শীত মৌসুমে কষ্টে থাকেন চা বাগানের শ্রমিকরা। বিশেষ করে বাগানের বয়স্ক নারী-পুরুষ ও শিশু শীতে বেশি কষ্ট পায়। যে কারণে আমরা শীতবস্ত্র বিতরণ করতে পেরে স্বাচ্ছন্দ্যবোধ করছি। এছাড়া দেউন্দি প্রাথমিক বিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের স্কুল পোশাক দেওয়ার ব্যবস্থা করেছি। সংগঠনের পক্ষ থেকে আমাদের এই ধরনের সামাজিক কর্মকাণ্ড অব্যাহত থাকবে।




 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
মিশিগানে ‘বেস্ট অব দ্য ওয়েস্ট’ অ্যাওয়ার্ড  পেলেন বাংলাদেশি তাহমিদ

মিশিগানে ‘বেস্ট অব দ্য ওয়েস্ট’ অ্যাওয়ার্ড  পেলেন বাংলাদেশি তাহমিদ