আমেরিকা , শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬ , ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী, বলছে এনডিটিভি জনস্বার্থে ৫৬ পুলিশ কর্মকর্তাকে অবসর দিল সরকার সীতাকুণ্ডে শিপব্রেকিং ইয়ার্ডে বিষাক্ত গ্যাসে ৯ শ্রমিকের মৃত্যু ডেট্রয়েট চিড়িয়াখানায় জন্ম নেওয়া গরিলা শাবকের নাম ‘উসালা’ ঈদে মিলাদুন্নবী (সা.) ২৬ আগস্ট মার্কিন বিনিয়োগে ব্যবসাবান্ধব পরিবেশের আশ্বাস প্রধানমন্ত্রীর রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল  স্থগিত চেয়ে হাইকোর্টে রিট রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র ইসিতে জমা বিপ্লব কুমারসহ ছয় পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত খুলনায় যুবদল কর্মীকে গুলি করে হত্যা সিলেটে একই বাসায় তিনজন খুন আধিপত্যবাদবিরোধী নাগরিক সমাজ’-এর আত্মপ্রকাশ বাংলাদেশ-ভারত সম্পর্কে  ‘ফ্রেশ স্টার্ট’ চায় ঢাকা প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ঢাকায় ভারতের ‘র’ প্রধান পরাগ জৈন ওয়ারেনে পৃথক দুই ঘটনায় গুলিতে নিহত ২ : সন্দেহভাজনরা গ্রেপ্তার রোজভিলে বিয়ের অনুষ্ঠানে গোলাগুলি, আহত ৫ সৌদি আরবে অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশির মৃত্যু, পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর শোক এসএসসির ফল প্রকাশ, পাসের হার ৬২ শতাংশ

লুপ্ত প্রাণী লক্ষ্মী প্যাঁচার বাচ্চাকে বন বিভাগের কাছে হস্তান্তর

  • আপলোড সময় : ১২-০২-২০২৪ ০৯:১৬:৩৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১২-০২-২০২৪ ০৯:১৬:৩৬ পূর্বাহ্ন
লুপ্ত প্রাণী লক্ষ্মী প্যাঁচার বাচ্চাকে বন বিভাগের কাছে হস্তান্তর
হবিগঞ্জ, ১২ ফেব্রুয়ারি : উদ্ধার হওয়া বিলুপ্ত প্রাণী লক্ষ্মী প্যাঁচার ৩ টি বাচ্চাকে বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে। আজ সোমবার দুপুরে টাউন হল রোডস্থ খোয়াই থিয়েটার কার্যালয়ে হবিগঞ্জ বন বিভাগের কর্মকর্তাদের হাতে বাচ্চাগুলোকে তুলে দেয়া হয়।
গতকাল রবিবার (১১ ফেব্রুয়ারি) রাত ১১ টায় সাংগঠনিক কাজ শেষ করে ফেরার সময় খোয়াই থিয়েটারের পিছনে পরিত্যক্ত অবস্থায় দেখতে পায় নাট্যকর্মী জুবায়েদ হোসেন ও লিটন দাস। বাংলাদেশ পরিবেশ আন্দোলন ( বাপা) এর সাধারণ সম্পাদক ও খোয়াই থিয়েটারের সাবেক সাধারণ সম্পাদক তোফাজ্জল সোহেল এর পরামর্শক্রমে থিয়েটারকর্মীরা বাচ্চাগুলোকে উদ্ধার করে খোয়াই থিয়েটার কার্যালয়ে নিরাপদে রাখে।

আজ সোমবার হবিগঞ্জ বন বিভাগের সঙ্গে যোগাযোগ করা হলে হবিগঞ্জের রেঞ্জ কর্মকর্তা দ্রুততার সঙ্গে খোয়াই থিয়েটার কার্যালয়ে উপস্থিত হন। এসময় রেঞ্জ কর্মকর্তা তোফায়েল আহমেদ চৌধুরী ও জিয়াউল হক রাজুর কাছে লক্ষ্মীপেঁচার বাচ্চা গুলোকে হস্তান্তর করেন বাপা কেন্দ্রীয় নির্বাহী সদস্য তোফাজ্জল সোহেল, খোয়াই থিয়েটারের সহসভাপতি সাইফুর রহমান চৌধুরী পাপলু, সাধারণ সম্পাদক ইয়াসিন খান, ফজলুল করিম, মর্তুজ আলী, স্বপন রায় প্রমুখ।
রেঞ্জ কর্মকর্তা তোফায়েল আহমেদ বলেন, বাচ্চাগুলোর বয়স আনুমানিক ১৫ থেকে ২০ দিনের মধ্যে। সঠিক পরিচর্চা করে ও উড়তে শিখলে এগুলোকে অবমুক্ত করা হবে।
তোফাজ্জল সোহেল বলেন,  লক্ষ্মীপেঁচা সচরাচর দেখা যায়না। জাতটি বিলুপ্ত প্রায় প্রাণীর তালিকায় রয়েছে। আমরা আশা করছি দ্রুতই বাচ্চা ৩ টি সুস্থ হয়ে উঠবে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
গণভোটের রায় বাস্তবায়ন রাজনৈতিক দলগুলোর দায়িত্ব: মিশিগানে জুবায়ের

গণভোটের রায় বাস্তবায়ন রাজনৈতিক দলগুলোর দায়িত্ব: মিশিগানে জুবায়ের