আমেরিকা , শনিবার, ২১ মার্চ ২০২৬ , ৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মধ্যপ্রাচ্য সংকটে মিশিগানে জ্বালানির দাম ঊর্ধ্বমুখী যুক্তরাষ্ট্রে আজ ঈদ ডেট্রয়েটে নতুন আমুর বাঘিনী ‘দারিয়া’ আগমন, চিড়িয়াখানায় উচ্ছ্বাস  মিশিগানে হামের প্রাদুর্ভাব, স্বাস্থ্য কর্মকর্তাদের সতর্কবার্তা সাম্পটার টাউনশিপে প্রাণঘাতী গুলিবর্ষণ : তরুণী নিহত, সন্দেহভাজন গ্রেপ্তার ডেট্রয়েট আরএক্স কিডস : প্রথম মাসেই ১,০০০-এরও বেশি মায়ের হাতে ১ মিলিয়ন ডলার মানব পাচার রোধে মিশিগানে গোস্ট টিমের নতুন কৌশল ইউএম শিক্ষার্থীর মৃত্যু : ঠান্ডা ও অ্যালকোহলের প্রভাবে প্রাণহানি ক্যান্টন টাউনশিপে ট্রাক্টর-ট্রেলার ও পিকআপের সংঘর্ষে আগুন, আহত ৯ ফার্নডেলে কমিউটার ট্রেনের ধাক্কায় পথচারীর মৃত্যু ৪ ফুট তুষারে ঢেকে গেল মিশিগান, জরুরি অবস্থা ঘোষণা সেন্টার লাইনে স্ত্রীকে গুলি করে হত্যা, স্বামী গ্রেপ্তার গ্র্যান্ড র‍্যাপিডসে ভুয়া পরিচয়পত্র বাণিজ্য, অভিযুক্তের জেল মিশিগানে হাসপাতালের নিরাপত্তা কর্মীকে গুলি, কিশোর অভিযুক্ত আপার পেনিনসুলা তুষারঝড়ে বিপর্যয়, অচল রাস্তা ও বিদ্যুৎহীন হাজারো মানুষ ডেট্রয়েটে ভাঙা বোতলে নৃশংস হত্যা, দু’জনের বিরুদ্ধে অভিযোগ গঠন স্নোপ্লাওয়ে ধাক্কা, দ্বিতীয় সংঘর্ষে নিহত ফার্মিংটনের বাসিন্দা ক্লিনটন টাউনশিপে গুলিতে নারী-পুরুষ নিহত, তদন্তে পুলিশ ডেট্রয়েটে ভয়াবহ গাড়ি  দুর্ঘটনায় তিন ওয়েইন স্টেট  শিক্ষার্থী নিহত, আহত ১ প্রধানমন্ত্রী ১৪ এপ্রিল উদ্বোধন করবেন ‘কৃষক কার্ড’ কর্মসূচি

হবিগঞ্জে জাতীয় স্কুল ক্রিকেট টুর্ণামেন্ট উদ্বোধন

  • আপলোড সময় : ১২-০২-২০২৪ ০৯:১৭:৩০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১২-০২-২০২৪ ০৯:১৭:৩০ পূর্বাহ্ন
হবিগঞ্জে জাতীয় স্কুল ক্রিকেট টুর্ণামেন্ট উদ্বোধন
হবিগঞ্জ, ১২ ফেব্রুয়ারি : হবিগঞ্জে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্ণামেন্ট শুরু হয়েছে। জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে আজ সোমবার সকালে জেলা আধুনিক স্টেডিয়ামে এ টুর্ণামেন্টের উদ্বোধন করা হয়। জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো. বদরুল আলম প্রধান অতিথি হিসাবে এর উদ্বোধন করেন।
জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি এডভোকেট শাহ ফখরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন মঈন উদ্দিন সাচ্চু। বক্তৃতা করেন আইডিয়াল উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক জাহাঙ্গীর আলম। টুর্ণামেন্টে মোট ৪টি দল অংশগ্রহণ করছে। প্রথম দিনে জোগেন্দ্র কিশোর এন্ড হরেন্দ্র কিশোর হাইস্কুল এন্ড কলেজ এবং আইডিয়াল হাইস্কুল দল অংশ নেয়। এতে জোগেন্দ্র কিশোর এন্ড হরেন্দ্র কিশোর হাইস্কুল এন্ড কলেজ ৯৬ রানে আইডিয়াল হাই স্কুলকে পরাজিত করে। টসে জয়লাভ করে প্রথমে ব্যাট করতে নেমে জোগেন্দ্র কিশোর এন্ড হরেন্দ্র কিশোর হাইস্কুল এন্ড কলেজ ৪০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২১৯ রান সংগ্রহ করে। ওই স্কুলের তানিম অপরাজিত ৮৩ রান সংগ্রহ করে। জবাবে আইডিয়াল হাই স্কুল ৩৪.৫ ওভারে ১২৩ রান করে অল আউট হয়ে যায়। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী অপরদুটি দল হর আবু জাহির উচ্চ বিদ্যালয় ও আলী ইদ্রিছ উচ্চ বিদ্যালয়।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স