আমেরিকা , শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬ , ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী, বলছে এনডিটিভি জনস্বার্থে ৫৬ পুলিশ কর্মকর্তাকে অবসর দিল সরকার সীতাকুণ্ডে শিপব্রেকিং ইয়ার্ডে বিষাক্ত গ্যাসে ৯ শ্রমিকের মৃত্যু ডেট্রয়েট চিড়িয়াখানায় জন্ম নেওয়া গরিলা শাবকের নাম ‘উসালা’ ঈদে মিলাদুন্নবী (সা.) ২৬ আগস্ট মার্কিন বিনিয়োগে ব্যবসাবান্ধব পরিবেশের আশ্বাস প্রধানমন্ত্রীর রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল  স্থগিত চেয়ে হাইকোর্টে রিট রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র ইসিতে জমা বিপ্লব কুমারসহ ছয় পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত খুলনায় যুবদল কর্মীকে গুলি করে হত্যা সিলেটে একই বাসায় তিনজন খুন আধিপত্যবাদবিরোধী নাগরিক সমাজ’-এর আত্মপ্রকাশ বাংলাদেশ-ভারত সম্পর্কে  ‘ফ্রেশ স্টার্ট’ চায় ঢাকা প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ঢাকায় ভারতের ‘র’ প্রধান পরাগ জৈন ওয়ারেনে পৃথক দুই ঘটনায় গুলিতে নিহত ২ : সন্দেহভাজনরা গ্রেপ্তার রোজভিলে বিয়ের অনুষ্ঠানে গোলাগুলি, আহত ৫ সৌদি আরবে অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশির মৃত্যু, পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর শোক এসএসসির ফল প্রকাশ, পাসের হার ৬২ শতাংশ

সিলেটের বিশ্বনাথে জালালাবাদ লিভার ট্রাস্টের শীতবস্ত্র বিতরণ

  • আপলোড সময় : ১২-০২-২০২৪ ১০:০৩:৩৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১২-০২-২০২৪ ১০:০৩:৩৭ পূর্বাহ্ন
সিলেটের বিশ্বনাথে জালালাবাদ লিভার ট্রাস্টের শীতবস্ত্র বিতরণ
সিলেট, ১২ ফেব্রুয়ারি : বিশ্বনাথ উপজেলার বৈরাগীবাজারস্থ আমতৈল এলাকায় জালালাবাদ লিভার ট্রাস্টের উদ্যোগে সিলেটের কৃতি সন্তান, বিশিষ্ট মানবিক চিকিৎসক, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন লিভার বিশেষজ্ঞ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় ইন্টারভেনশনাল হেপাটোলজি ডিভিশন প্রধান জালালাবাদ লিভার ট্রাস্টের চেয়ারম্যান ও সিলেট চট্টগ্রাম-ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন এর পৃষ্ঠপোষক পরিষদের চেয়ারম্যান অধ্যাপক ডা. মামুন আল মাহতাব (স্বপ্নীল) সহযোগিতায় সিলেট চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের আয়োজনে ১২ ফেব্রুয়ারি (সোমবার) কিছু অসহায় শীতার্ত পরিবারের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়। 
উক্ত মানবিক কার্যক্রমে উপস্থিত ছিলেন সিলেট চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি শহিদুল ইসলাম, মহাসচিব উৎফল বড়ুয়া, আমতৈল এলাকার আরো উপস্থিত ছিলেন মুফতি অলিউর রহমান, ইলিয়াস আলী, শামসুল হক মঙ্গল, মনোহর আলী প্রমুখ।
কম্বল বিতরণের বিষয়ে অধ্যাপক ডা.মামুন আল মাহতাব স্বপ্নীল এর কাছে জানতে চাইলে তিনি বলেন, প্রধানমন্ত্রীর  নির্দেশনায় এই এলাকার মানুষের জন্য কম্বল বিতরণ করা হয়েছে। আমার উচিৎ ছিল, আমি নিজে উপস্থিত থেকে শীতবস্ত্র বিতরণ করা। বিশেষ কাজে আমি উপস্থিত না থাকায় দুঃখ প্রকাশ করছি। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বিনির্মানে দল মত নির্বিশেষে সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। 
তিনি আরও বলেন, মানবতার কল্যাণে এই সংগঠনের পথচলা। সংগঠনের শুরুর পর থেকেই অসহায়, দুস্থ মানুষদের পাশে দাঁড়াচ্ছে। সিলেটের  ক্লান্তি কালে বন্যার্তদের মাঝে সাহায্য পৌছে দিয়েছে। প্রতি বছর অসহায় শীতার্ত মানুষের জন্য গরম কাপড় বা কম্বল বিতরণ করে আসছি। 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
গণভোটের রায় বাস্তবায়ন রাজনৈতিক দলগুলোর দায়িত্ব: মিশিগানে জুবায়ের

গণভোটের রায় বাস্তবায়ন রাজনৈতিক দলগুলোর দায়িত্ব: মিশিগানে জুবায়ের