আমেরিকা , বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬ , ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিশিগানের সবচেয়ে নিরাপদ শহর রচেস্টার হিলস : কাউন্সিল প্রেসিডেন্ট ওয়াটারফোর্ডে বাসচালকের সংকট, ভোগান্তিতে শিক্ষার্থীরা মিশিগানে গিফট কার্ড জালিয়াতি, অভিযুক্ত ক্যালিফোর্নিয়ার ব্যক্তি স্টার্লিং হাইটসে অ্যাম্বুলেন্স-এসইউভি সংঘর্ষে রোগীর মৃত্যু, আহত ২ মিশিগানে শীতের ঘণ্টা বাজছে, বদলে যাচ্ছে দিন-রাতের হিসাব আগাম ভোটের প্রথম দিনেই ডেট্রয়েটে নতুন রেকর্ড সাউথফিল্ডে ভাইকে গুলি করে হত্যা, অভিযুক্ত ছোট ভাই মিশিগানে ভোটের প্রচারে ট্রাম্পের নিশানায় ডেমোক্র্যাটরা দুই শিক্ষার্থীর মৃত্যু, WMU-তে ফ্রাটারনিটির কার্যক্রম স্থগিত মিশিগানে ট্রাম্পের সমাবেশে  হাজারো মানুষের ভিড় ‘বাতাসে পরিবর্তনের আভাস’  মিশিগানে বললেন ওবামা ফার্মিংটনে আজ ‘থ্রিলার’ নাচে মাতবেন ৮০ জন মিশিগানজুড়ে সশরীরে আগাম ভোটগ্রহণ শুরু মিশিগানে শিল্প ভবনে বিস্ফোরণে নিহত ১ মিশিগানে ৬ লাখ ডলারের বিটকয়েন কেলেঙ্কারি, অভিযুক্ত ইলিনয়ের ব্যক্তি অ্যান আরবারে ট্রেনের সঙ্গে এসইউভির সংঘর্ষ, তদন্ত শুরু মিশিগানে সড়ক দুর্ঘটনায় নিহত ম্যারাথন দৌড়বিদ গ্রেস নোলান ডেট্রয়েটে অপহৃত নারী উদ্ধার, গ্রেপ্তার ১ টলেডোতে রাসায়নিক ছড়িয়ে  পড়ায় সতর্কতা জারি প্যালিসেডস পারমাণবিক কেন্দ্র চালুর আগে নিরাপত্তা নিয়ে শঙ্কা
পাইলট অক্ষত অবস্থায় নেমে আসলেন

গ্রিন ওক টাউনশিপে গাছে ছোট বিমান বিধ্বস্ত

  • আপলোড সময় : ১৩-০২-২০২৪ ০১:২২:০০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৩-০২-২০২৪ ০১:২২:০০ পূর্বাহ্ন
গ্রিন ওক টাউনশিপে গাছে ছোট বিমান বিধ্বস্ত
গ্রিন ওক টাউনশিপ, ১৩ ফেব্রুয়ারি : ক্যান্টনের ৭২ বছর বয়সী এক পাইলট গতকাল সোমবার গাছের সঙ্গে ধাক্কা লেগে বিমান দুর্ঘটনা থেকে বেঁচে গেছেন। 
এক সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ জানিয়েছে, সাউথ লিয়ন থেকে প্রায় সাড়ে চার মাইল দূরে গ্রিন ওক টাউনশিপের এইট মাইলের কাছে রাশটন রোডে বিমানটি বিধ্বস্ত হয়। পাইলট জানান, বাতাসের ঝাপটা তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। কর্তৃপক্ষ ছোট এক ইঞ্জিনের পাইপার কিউব বিমানটিকে গাছের মধ্যে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়েছে। দুর্ঘটনার পর নিজ থেকেই বিধ্বস্ত বিমানের পাইলট মাটিতে নেমে আসেন। 
পাইলট বলেছিলেন যে তিনি অবতরণের জন্য আসছিলেন এবং দমকা বাতাসের কারণে বিমানটি কিছুটা বাম দিকে কাত হয়ে যায় এবং তার ডানা একটি গাছের সাথে ধাক্কা খায়। যার ফলে বিমানটি গাছে বিধ্বস্ত হয়েছে। হোয়াইট লেক টাউনশিপের ন্যাশনাল ওয়েদার সার্ভিস জানিয়েছে, সোমবার দুর্ঘটনাস্থল থেকে প্রায় ২০ মাইল উত্তর-পশ্চিমে হাওয়েলের কাছে বাতাসের গতিবিধি শান্ত ছিল। আবহাওয়া বিভাগ জানিয়েছে, প্রায় ৩৫ মাইল উত্তর-পূর্বে পন্টিয়াকের রিডিং ঘণ্টায় ৩ মাইলের কাছাকাছি পরিমাপ করা হয়েছিল। ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের সাথে যোগাযোগ করা হয়েছিল; দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
Source & Photo: http://detroitnews.com

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মিশিগানে শনিবার হ্যালোইন 

মিশিগানে শনিবার হ্যালোইন