আমেরিকা , বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬ , ২১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নির্বাচন ও গণভোটের নিরাপত্তা জানলেন নতুন মার্কিন রাষ্ট্রদূত শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত ৩৫০ মিলিয়ন ডলারের আই-৯৪ সংস্কার প্রকল্প শুরু হচ্ছে মিশিগানে ডেট্রয়েটে আইসিই সীমাবদ্ধতার পথ খুঁজছেন কাউন্সিল সদস্যরা ডেটা সেন্টার স্থাপনে স্থগিতাদেশ জারি করল স্টার্লিং হাইটস হাজেল পার্কে আইসিই অভিযানে ভেনেজুয়েলীয় নাগরিক গ্রেপ্তার পার্টি ও শব্দদূষণ নিয়ন্ত্রণে স্টার্লিং হাইটস ভাড়ার নিয়ম পুনর্বিবেচনা করছে ওয়ারেনে স্বামী হত্যার অভিযোগে নারী অভিযুক্ত, আদালতে অভিযোগ গঠন আয়ে অগ্রগতি কিছু শহরে, তবে রাজ্যজুড়ে পিছিয়ে মিশিগান ডেটা সেন্টার অনুমোদনে সাময়িক নিষেধাজ্ঞার কথা ভাবছে স্টার্লিং হাইটস প্লট দুর্নীতি : হাসিনা-টিউলিপ-আজমিনা-ববির বিভিন্ন মেয়াদে কারাদণ্ড একুশের গানেই শুরু হলো ভাষার মাস ষড়যন্ত্র করে জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে ডেট্রয়েটে বাড়ির মূল্যায়ন পদ্ধতিতে বড় পরিবর্তনের ঘোষণা মেয়র শেফিল্ডের ক্লিনটন টাউনশিপে পারিবারিক বিবাদে গুলিতে এক নারী নিহত যারা গুপ্ত ছিল, তারাই আজ ‘গুপ্ত-সুপ্ত’ বলছে : ডা: শফিকুর রহমান ‘দেখামাত্র বলবেন—গুপ্ত তোমরা’ : সিরাজগঞ্জে তারেক রহমান নির্বাচনকালীন নিরাপত্তায় মাঠে ৩৭ হাজারের বেশি বিজিবি “কোনো কাজ নয়, কোনো স্কুল নয়”: আইসিই-এর বিরুদ্ধে ডেট্রয়েট উত্তাল বাংলাদেশের নির্বাচনের প্রেক্ষাপটে মার্কিন দূতাবাসের নিরাপত্তা সতর্কতা

সরস্বতী পূজা আজ 

  • আপলোড সময় : ১৩-০২-২০২৪ ০১:৩৬:২১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৩-০২-২০২৪ ০১:৪৬:৪৪ পূর্বাহ্ন
সরস্বতী পূজা আজ 
ওয়ারেন, ১৩ ফেব্রুয়ারি : জ্ঞান, বিদ্যা ও ললিতকলার দেবী শ্রীশ্রী সরস্বতী পূজা আজ। এটি হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব। শাস্ত্রীয় বিধান অনুসারে মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে পঞ্চমী তিথিতে বিদ্যা ও জ্ঞানের অধিষ্ঠাত্রী দেবী সরস্বতীর  পূজা করা হয়।
সনাতন ধর্মাবলম্বীদের মতে, দেবী সরস্বতী সত্য, ন্যায় ও জ্ঞানালোকের প্রতীক। বিদ্যা, বাণী ও সুরের অধিষ্ঠাত্রী। অজ্ঞতার অন্ধকার দূর করতে কল্যাণময়ী দেবীর চরণে সরস্বতী মহাভাগে বিদ্যে কমললোচনে/বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যংদেহী নমোহস্তুতে এই মন্ত্র উচ্চারণ করে বিদ্যা ও জ্ঞান অর্জনের জন্য প্রণতি জানাবেন তারা। মিশিগানের বিভিন্ন মন্দিরে আজ সরস্বতী পূজা অনুষ্ঠিত হবে। পূজা শেষে ভক্তরা অঞ্জলি দেবেন। এদিন দেবীর সামনে ‘হাতেখড়ি’ দিয়ে শিশুদের বিদ্যাচর্চার সূচনা হবে অনেক স্থানে। পূজার আনুষ্ঠানিকতার পাশাপাশি এসব মন্দিরে আগামী শনিবার ও রবিবার বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
শ্বেতশুভ্র বসনা সরস্বতী দেবীর এক হাতে বেদ, অন্য হাতে (পাণি) বীণা থাকে। এজন্য তাকে বীণাপাণিও বলা হয়। তাকে ঐশ্বর্যদায়িনী, বুদ্ধিদায়িনী, জ্ঞানদায়িনী, সিদ্ধিদায়িনী, মোক্ষদায়িনী এবং শক্তির আধার হিসাবে সনাতন ধর্মাবলম্বীরা আরাধনা করেন।

শিব মন্দির-টেম্পল অব জয়
শিব মন্দির-টেম্পল অব জয়ে তিথি অনুযায়ী  বিদ্যার দেবী সরস্বতী পূজা আজ সকাল সাড়ে ১১টায় শুরু হবে। দুপুর সাড়ে ১২টায় পুষ্পাঞ্জলি, ১টায় হাতেখড়ি, প্রসাদম ১টা ৩০ মিনিটে। রোববার  ১৮ ফেব্রুয়ারি যথারীতি পুজা অনুষ্ঠিত হবে।  দুপুর ২টায় চিত্রাঙ্কন প্রতিযোগিতা, ৩টায় সাংস্কৃতিক অনুষ্ঠান। রাত ৮টায় ডিনার।

মিশিগান কালিবাড়ি
সরস্বতী পূজা উপলক্ষে মিশিগান কালিবাড়িতে ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। আজ মঙ্গলবার সকাল ১০ টায় পূজা শুরু হবে । হাতেখড়ি সকাল সাড়ে ১১ টায় এবং পুষ্পাঞ্জলী দুপুর ১টায়, দুপুর ১টা ৩০ মিনিটে প্রসাদ বিতরণ। শনিবার ১৭ ফেব্রুয়ারি যথারীতি পুজা অনুষ্ঠিত হবে এবং বিকাল ৪টায় সাংস্কৃতিক অনুষ্ঠান। 

ডেট্রয়েট দুর্গা টেম্পল 
ডেট্রয়েট দুর্গা টেম্পলে তিথি অনুযায়ী আজ মঙ্গলবার পূজা শুরু হবে সকাল ১০ টায়। অঞ্জলি দুপুর সাড়ে ১২টায়, হাতেখড়ি দুপুর ১টায় এবং দুপুর ১টা ৩০ মিনিটে প্রসাদ বিতরণ। রোববার ১৮ ফেব্রুয়ারি যথারীতি পুজা অনুষ্ঠিত হবে। বিকাল ৩টায় রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান।

 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
নরসিংদীতে আধিপত্য দ্বন্দ্বে কিশোরের মৃত্যু, আহত অন্তত ১০

নরসিংদীতে আধিপত্য দ্বন্দ্বে কিশোরের মৃত্যু, আহত অন্তত ১০